Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এখানে কে তোমার দুশমন? তুমি কি দেখাতে পারবে কে তোমার দুশমন? হিজাযীর এক মুহাফিজ তাকে জিজ্ঞেস করলো । সহিস এবার কাদতে শুরু করলো এবং খঞ্জর আমার নয় আমার নয় বলতে বলতে হিজাবীর পায়ে লুটিয়ে পড়লো। কিন্তু হিজাধীর চোখ মুখ আরো কঠোর হয়ে গেলো। তিনি এক মুহাফিজকে খঞ্জরটি দিয়ে ইংগিত করলেন। মুহাফিজ ইংগিত বুঝে গেলো । সে সহিসের দিকে এগিয়ে গেলো এবং এক ঝটকায় তাকে উঠিয়ে সবেগে তার বুকে খর্জর চালিয়ে দিলো । দু* দু'বার তার বুকে আঘাত করলো । সহিস চোখে চরম বিস্ময় নিয়ে পড়ে গেলো এবং নিথর হয়ে গেলো । হিজাষী তার লাশ দূরের এক জঙ্গলে পুঁতে আসতে বললো। পরে জানা যায়, এ সহিস বাতিনী ছিলো না, বরং অন্য এক বাতিনী শত্রুতা করে ওকে বাতিনী বলে বদনাম ছড়ায় । কয়েকদিন পর সিপাহসালার হিজাধীর সঙ্গে এক লোক সাক্ষাত করতে আসলো । তার দেহ ভালো করে তল্লাশি করে হিজাযীর কাছে পাঠানো হলো। সে এসে বললো, তার আস্তাবলের সহিস হতে চায়। দু* জায়গায় সে সহিসের চাকুরী করেছে। আগে সৈনিক ছিলো, দুটি লড়াইও করেছে। কিন্তু দেহের কয়েক জায়গায় যখমী হওয়াতে সৈনিক হিসেবে সে বেকার হয়ে যায়। যখম দুটিও সে দেখালো । হিজাধী তার অভিজ্ঞতা দেখে তাকে তার আস্তাবলের সহিস করে নিলেন। কয়েকদিনের মধ্যেই এই সহিস কাজে ও আচার আচরণে আস্তাবলের অন্যদের মনোযোগ কেড়ে নিলো । সবাই তার প্রশংসায় পঞ্চমুখ । হিজাী একদিন এমনিই আস্তাবলে এসে তার পছন্দের ঘোড়াটি দেখতে লাগলেন। নতুন সহিস ঘোড়াটির ভালো যত্বু নিচ্ছে। সহিস এসে তার পাশে দাড়ালো এবং তার ঘোড়ার নানান গুণাগুণ বলতে লাগলো । আচমকা নতুন সহিস তার কাপড়ের ভেতর থেকে খঞ্জর বের করে হিজাধীর বুকে গেঁথে দিলো। হিজাযীর দুই মুহাফিজ তার কাছে পৌছতে পৌছতে তার নিজের বুকেও খঞ্জরটি আমূল বিদ্ধ করে দিলো । বাতিনীদের এ বাড়ি যেটাতে সেই দরবেশ ঢুকেছিলো সেই বাড়িতে এ দরবেশসহ আরো কয়েকজন বাতিনী বসেছিলো । হঠাৎ খট করে ঘরের দরজা খুলে গেলো । ওদের এক সঙ্গী কামরায় ঢুকে বললো, “হয়ে গেছে কাজ হয়ে গেছে। আমাদের এ সহিস ফেদায়েন সিপাহসালার হিজাধীকে কতল করে নিজে আল্লাহর কাছে চলে গেছে।” এরকম ঘটনা একটা নয় হাজার হাজার ঘটে । আমীর উমারা হাকিম ও সালাররা যখন এসব হত্যাকাণ্ড দেখে তখন নিজেদের হেফাজত ব্যবস্থা আরো মজবুত করে গড়ে তোলে । পথেঘাটে এমনকি বাথরুমের পাশেও মুহাফিজ প্রহরা রাখতে শুরু করে। এ অবস্থায় তাদের এভাবে কতল করা কঠিন হয়ে পড়ে। তখনই ফেদায়েনরা এভাবে মজলুম হয়ে, দরিদ্র হয়ে, অসহায় বেশে এসব নেতৃস্থানীয়দের চাকুরী গ্রহণ করে এবং তাদের শিকারদের খতম করে। ১৮৩ দড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।