Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০ সিপাহসালার হিজাযীর বাড়িটি ছোটখাটো মহলের মতো । কয়েকজন নওকর, একজন কর্মচারী ও দুই তিনজন ঘোড়ার সহিস ছিলো তার বাড়িতে । খুব শক্ত করে তিনি তার বাড়ির হেফাজতের ব্যবস্থা করলেন। রাতের জন্য রাখলেন দু'জন নৈশ প্রহরী । কয়েকজন নিজস্ব গোয়েন্দা তিনি শহরে ছড়িয়ে দিয়ে বলেছেন, যমিনের নিচ থেকেও বাতিনীদের বের করে আনবে । কয়েকজন বাতিনীকে তিনি তার সামনে হত্যা করিয়েছেন। তার এক গোয়েন্দাকে তিনজন লোক জানায়, সিপাহসালারের এক সহিস সন্দেহজনক । সেই গোয়েন্দা হিজাধীকে জানালো একথা । তিনি সেই গোয়েন্দাকে সেই সহিসের ব্যাপারে আরো খোঁজ খবর করতে বললেন। আর অন্য দুই সহিসকেও সেই সহিসের ওপর নজর রাখতে বললেন । এই সহিস ছিলো তার খাস সহিস। হিজাযীর ছয় সাতটি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া তার খুবই পছন্দ। সেই ঘোড়াটিই তিনি বেশি ব্যবহার করতেন। এই সহিস এ ঘোড়ার জন্যই নিযুক্ত ছিলো এবং সে হিজাযীর খুব বিশ্বস্তও। হিজাযী নিয়ম করে দিয়েছেন, ঘরের কোন চাকর নওকর ও সহিস নিজেদের কাছে হাতিয়ার তো দূরে কথা ছোট একটি চাকুও রাখতে পারবে না সঙ্গে। সহিসরা যখন আস্তাবলে ঢুকবে তখন বাইরের পোশাক খুলে কাজের পোশাক পড়তে হবে । একদিন হিজাযী তৈরী হয়ে বেরোচ্ছেন এ সময় তার এক খাস নওকর দৌড়ে এসে তাকে জানালো, তার খাস সহিসের বাইরের পোশাকে একটি খঞ্জর পাওয়া গেছে। “মহামান্য! ও যাতে টের না পায় যে, তার খঞ্জর দেখে ফেলেছি। তাই আপনি নিজে এসে দেখুন'-সেই নওকর বললো। হিজাধী তখনই সেই নওকরকে নিয়ে তার আস্তাবলে চলে গেলেন এবং সেই সহিসকে ডেকে তার খরঞ্জরটি বের করতে বললেন। “খঞ্জর? কোন খঞ্জর মুহতারাম সিপাহসালার!'-সহিস অত্যন্ত আশ্চর্য হয়ে বললো । “আমি তো আপনার অনেক পুরাতন খাদেম সিপাহসালার! আপনার হুকুম হলো, কোন সহিস বা নওকর নিজেদের কাছে কোন হাতিয়ার রাখতে পারবে না। তাই আমার কাছে খঞ্জর রাখার প্রয়োজন কি?...আপনার সন্দেহ হলে আমার কাপড় যেখানে রাখা আছে সেখানে চলুন ।' একটি ঘরে সহিসদের কাপড় রাখা হয়। হিজাযী সহিসকে নিয়ে সে ঘরে গেলেন। সহিস তার কাপড় দেখিয়ে দিলো । হিজাযী নিজে কাপড় উঠিয়ে তার ভেতর হাত ভরে দিলেন। একটি খঞ্জর উঠে এলো তার হাতে । খঞ্জরের বাটে ফেদায়েনদের উদ্ধি আকা। হিজাযী নিশ্চিত হয়ে গেলেন এই সহিস বাতিনী। আজই তাকে হত্যা করবো এই খঞ্জর দিয়ে। সহিস চিৎকার করতে শুরু করলো, এই খঞ্জর তার নয়। তার সঙ্গে এ খঞ্জর আনেনি। কে জানি দুশমনি করে এ খঞ্জর তার কাপড়ে রেখে দিয়েছে । ১৮২ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।