Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রাতে প্রত্যেকের বাড়ির আশেপাশে প্রহরী থাকবে । কেউ যেন নিজেকে কখনো নিরন্ত্ না রাখে । আরেকটা হলো, তাদের দখলকৃত কেন্লাগুলো উদ্ধার করতে হবে । তোমরা জানো সালার আওরিজী ওসিমকুহ গিয়েছে। আর আমরা যে বাতিনীদের পাইকারী হত্যা করেছি তাও যথেষ্ট নয়। এই চিঠিগুলোই এর প্রমাণ যে, বাতিনীরা এখনো এখানে আছে। তলে তলে ওরা খুব তৎপর । আমার গোয়েন্দারা তাদের কাজ করছে তোমরাও তোমাদের গোয়েন্বাদের তৎপর করো । একদিন সিপাহসালার আবু জাফর হিজাযী সুলতান বরকিয়ারকের কাছে গেলেন। সুলতানকে তিনি বললেন, 'সুলতানে মুহতারাম! গোস্তাথী মাফ করবেন। আমি একটা খটকার মধ্যে আছি। সেটাই বলতে এসেছি। একটা সময় ছিলো যখন আপনি সালতানাতে ছোট বড় সব বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতেন। কিন্তু এখন দেখছি আমি সর্বত্রই উপেক্ষিত। আর দেখা যাচ্ছে সালার আওরিজী না থাকলে সালতানাতের ভিত্তিই টলে যেতো"... “মুহতারাম হিজাধী! আপনি আমার মরহুম আব্বাজানের সময় থেকে সালার। আমার কাছে আপনি পিতার মতোই । এক সময় আপনাকে যে মর্যাদা দেয়া হতো এখন সেটা দেয়া হচ্ছে না এ অভিযোগও ঠিক । আপনি মনের কথা স্পষ্ট করে বলে পরিষ্কার হয়ে গেছেন। এটা আমার পছন্দ । আমিও মনের গভীর থেকে কথা বলবো । আপনি যে সময়ের কথা বলছেন সে সময় আমাকে গোমরাহ করে দেয়া হয়েছিলো । এক রূপসী তার রূপের জাদু ও হাশীষের নেশা দিয়ে আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিলো । তখন আপনি আমাকে হুশিয়ার করেননি । বরং তোষামোদি করেছেন। আমার যেসব হুকুম সালতানাতের জন্য ক্ষতিকর ছিলো সেগুলোও আপনি মুখ বুজে সমর্থন করেছেন। মহান আল্লাহ যখন আমাকে জাগ্রত করেছেন, ভালো মন্দ, সাদা কালো, সঠিক বেঠিক চেনার শক্তি দিয়েছেন আমাকে তখন আমি বুঝতে পারি আমাকে গোমরাহ করার ব্যাপারে আপনারও হাত আছে। আপনার প্রতি আমার শ্রদ্ধা না থাকলে কবে আপনাকে জল্লাদের হাতে তুলে দিতাম । আশা করি, আপনার প্রতি আমার মনের এই সম্মান আপনি সবসময় বহাল রাখতে চেষ্টা করবেন। মনে সব সময় আল্লাহর সন্তুষ্টিকেই লালন করবেন। কোন হাকিম বা সুলতানের নয় । এ হাদীস কি শুনেননি, জালিম সুলতানের সামনে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ ।' “আপনি কি আমার এখনকার মনের অবস্থা গ্রহণ করবেন*-হিজাধী বললেন- “আমি স্বীকার করছি যে, আমি আপনার সব অন্যায় সিদ্ধান্তকে চোখ বুজে সমর্থন দিয়েছি। কিন্তু সুলতানে মুহতারাম! গৃহযুদ্ধ ও এই রক্তপাত আমাকে সেভাবে জাগিয়ে দিয়েছে যেমন করে আপনাকে জাগিয়ে দিয়েছে । আমাকে সময় দিন, আমি আপনাকে নয় মহান আল্লাহকে রাজী খুশী করবো ।” সিপাহসালার হিজাধী শপথ করলেন, কোন বাতিনীকে তিনি পেলে বাচতে দেবেন না। বাতিনীদের ব্যাপক হত্যাকাণ্ডে হিজাধীরও অবদান ছিলো। ১৮১ দড$/৬$.21111001109.0011

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।