Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

করতে গেছেন। কিন্তু শুধু এক কেল্লা দখল করে কি হবে? হয়তো এ কেন্তাও দখল করতে পারবেন না । আরেকবার যেমন আমাদের লশকর পরাজিত হয়ে এসেছে ।” “সামিরীর শাহাদাতের জন্য কীদছি না আমরা সুমনা!'-মুযাম্মিল আহত গলায় বললো- “নিজেদের এ করুণ অবস্থার জন্য কাদছি যে, যখন আমাদের ময়দানে থাকার কথা ছিলো তখন নিজেদের দেহের ওজনও বহন করতে পারছি না তুমি এত উত্তেজিত হয়োনা । যুক্তি ও বাস্তবতা দেখো । আমি কি তোমার সঙ্গে শপথ করিনি যে, আমরা হাসান ইবনে সবাকে হত্যা না করে কিছু করবো না?" “চলাফেরার মতো সুস্থ হতে দাও আমাদের । হাসান ইবনে সবা আমাদের হাতেই মরবে'-ইবনে ইউনুস বললো। ওপরে নয় যমিনের নিচে পাওয়া যায়। ওরা ময়দানের লড়াকু নয়। বরং অন্যদের ময়দানে নামিয়ে পরস্পরের সঙ্গে লড়াই বাধিয়ে দিতে পারে। ওরা তা করে দেখিয়েছে। আমি ও মুযাম্মিল হাসান ইবনে সবার কাছে ছিলাম । কিন্তু আমি যা জানি তা মুযাম্মিল তুমিও জানো না। আমাদের যমিনের নিচ দিয়ে হাসান ইবনে সবার কাছে পৌছতে হবে'-সুমনা বললো। হাসান ইবনে সবার কাছে যখন খবর পৌছলো, সালার আওরিজী তার লশকর নিয়ে কেন্লা মূলাযখান রওয়ানা দিয়েছেন তখন সালার আওরিজী কেন্পলা ওসিমকুহ অবরোধ করে ফেলেছেন। আওরিজী ভেবেছিলেন, কেল্লা ওসিমকুহ খুব সহজে নিয়ে নেয়া যাবে। কিন্তু কেল্লা অবরোধ করে তিনি দেখলেন কেন্লার দেয়ালে হাজারো মানুষের ভীড় । সেই ভীড় থেকে তীর বৃষ্টি শুরু হয়েছে । আওরিজী তার ফৌজ পিছু হটাতে বাধ্য হলেন এবং কেল্লা ভাঙ্গার কৌশল ভাবতে বসলেন। এদিকে হাসান ইবনে সবা ওযীরে আজম সামিরীর হত্যার খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনীকে নির্দেশ দিলো, এভাবে দেশের ও সমাজের বড় বড় হাকিম, আমলা ও আলেমদের ধোকা দিয়ে হত্যার মিশন অব্যাহত রাখতে হবে । এরই পরিণতিতে পরবর্তী বাতিনীরা একই কায়দায় হত্যা করে ইসলাম ও জাতির প্রধান স্তল্গুলোকে। ফারাহ, কাষী কিরমান ও কাষী আবদুল্লাহ ইস্পাহানী এর মধ্যে উ্লেখযোগ্য। ফৌজের সালার ও নায়েবে সালারদের ঘরে ঘরে উড়ন্ত চিঠি দিলো । সেগুলোতে লেখা ছিলো, শায়খুল জাবাল হাসান ইবনে সবার আনুগত্য স্বীকার করে তার হাতে বায়আত হয়ে যাও। না হলে তোমাদের নিহত নেতাদের মতোই তোমাদের অবস্থা হবে । সালার চিঠিগুলো সুলতান বরকিয়ারককে দেখালেন। “এ ইবলিসদের এই ধমক তোমরা উড়িয়ে দিয়ো না'-সুলতান বরকিয়ারক সালারদের বললেন- “তোমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে । কোন মালার একা যেন কোথাও না যায়। প্রত্যেকের সঙ্গে তিন চারজন মুহাফিজ রাখতে হবে। ১৮০ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।