Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

এখনো জানা যায়নি সেই গুপ্তধন কোথায় পাওয়া যাবে । আশা করছি পনের ষোল দিন পর এটাও জানা যাবে। আর এঁ তিনটি সোনার টুকরো দ্বারা ইর্থগিত করা হয়েছে, আপনি আরো তিনটি শহরের মালিক হবেন। তারপর আলমোত শহর এ তিন শহরের সঙ্গে মিলিয়ে একটি সালতানাত প্রতিষ্ঠান করবেন। আপনি হবেন এর সুলতান। সালতানাত পেতে হলে এখন আপনাকে চন্লিশ দিনের এই ওষীফা পূর্ণ করতে হবে। যেদিন থেকে মেহদী উলবীকে পানি ও দুধের সঙ্গে 'হাশীষ' পান করানো হচ্ছে সেদিন থেকেই মেহদী উলবীর দুনিয়া রঙিন হতে শুরু করে। বাস্তবের জগত থেকে তিনি বেরিয়ে আসেন। কল্পনার জগতই এখন তার চোখে প্রধান। এখন যখন হাসান রাজী নন, এখন থেকেই নিজেকে এক কাল্পনিক সালতানাতের সুলতান ভাবতে শুরু করে দিলেন। “এখন একটি দুঃসংবাদ শোনাবো আপনাকে"_ হাসান ইবনে সবা বললো- “আপনাদের অত্যন্ত প্রিয় ইমাম শামী সেদিন হঠাৎ আলমোত আসেন। তিনি আপনার চিন্না-সাধনার কথা শুনে আমার কাছে এসে বলতে লাগলেন, তিনি আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। ইমাম শামীকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। তাই তাকে বললাম, তিনি যেন আপনার কাছে না আসেন, তাহলে তার প্রাণের আশংকা তো রয়েছেই, আলমোতেরও ভয়াবহ বিপদের আশংকা রয়েছে। কিন্তু তার ও আমাদের সবার দুর্ভাগ্য তিনি শুনলেন না আমার কথা । তিনি আপনার এখানে আসার জন্য বের হয়ে গেলেন এবং এক দিনের জন্য পুরোপুরি গায়েব হয়ে গেলেন। পরে আমরা তার কাটা মাথা আবিষ্কার করি একটি গাছে। জ্বিনরা তাকে টুকরো টুকরো করে ফেলে । জ্নরা তাদের পয়গাম্বর সুলায়মান (আ.) এর ওযীফা পাঠকারীকে বাধা প্রদানকারী কাউকে কখনো সহ্য করেনি। তাই তারা তার এ অবস্থা করে । গতকাল আমি তার জানাযার নামায পড়িয়েছি।' হাসান ভেবেছিল এ খবর শুনে মেহদীর প্রতিক্রিয়া খুব ভয়াবহ হবে। কারণ মেহদী ইমাম শামীর ঘনিষ্ঠ ভক্ত ছিলেন। কিন্তু এ খবর শুনে তার চোখমুখে আরো নির্লিপ্ততা ছড়িয়ে পড়লো । মনে হলো তিনি কিছুই শুনেননি। তিনি কিছুই বললেন না। মনে মনে দারুণ খুশি হলো হাসান ইবনে সবা। মেহদী উলবীর ইন্দ্রিয় অনুভূতি মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। “আমি এই চিল্লা অবশ্যই পূর্ণ করবো। এখন আপনি শুধু দেখবেন আমি সফল হই না ব্যর্থ হই- মেহদী বললেন কেমন জড়ানো গলায়। হ্যা সে তো বলেছি আমি, এঁ সোনার তিন টুকরোই আপনার সফল হওয়ার বড় প্রমাণ । আর ইমাম শামী জিনদের হাতে কতল হওয়াও আরেকটি প্রমাণ ।" “এখনো আমি উটনীর দুধই পান করে যাবো?- মেহদী জিজ্ঞেস করলেন যেমন কাতর মুখে হ্যা আরো দু'দিন আপনাকে উটনীর দুধই চালিয়ে যেতে হবে। তারপর সেই দুধের সঙ্গে দিনে রাতে আধা টুকরো রুটি খেতে পারবেন ।' হাসান ইবানে সবা চাচ্ছিলো, মেহদী উলবীকে শুধু অনুভূতি শূন্যই না সম্পূর্ণ শক্তি ১৮ দড$/৬$.211001109.0011

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।