Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সেই দরবেশ সালার আওরিজী থেকে বিদায় নিয়ে শহরের একটি গলিতে ঢুকলেন এবং এক বাড়ির ফটকে গিয়ে দাড়ালেন । “এ যে এসেছে'-ভেতরে চার পাচজন অপেক্ষায় ছিলো। একজন বললো- “কি খবর এনেছো?' “মুলাযখানই যাচ্ছে'-দরবেশবেশী লোকটি বসতে বসতে বললো- “খোজ নিয়ে এসেছি। এখনই একজন রওয়ানা হয়ে যাও। যত তাড়াতাড়ি সম্ভব আলমোতে পৌছে শায়খুল জাবালকে বলো, সালার আওরিজী তার লশকর নিয়ে কেন্লা মুলাখানই কোচ করেছে।' আমি তৈরী হয়ে আছি-এক যুবক উঠে বললো- ঘোড়াও তৈরী। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম- আর কোন সংবাদঃ “না, আর কিছু না।' সাধারণ লোকদের ধারণা হলো, শহরে কোন বাতিনী নেই। কিন্তু হাসান ইবনে সবার পাঠানো এই দলটি অতি গোপনে তাদের তৎপরতা ততদিনে পুরোদমে শুরু করে দিয়েছে। সালার আওঁরিজী গভীর অন্তর্দৃষ্টি দিয়ে সেই দরবেশের মতলব ধরে ফেলেন। না হয় যে কেউ এ ধরনের বুজুরগিতে বিশ্বাস না করে পারতো না। আওরিজী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই দরবেশ তার কাছে এসে গেছে এবং হাসান ইবনে সবার কাছে বিশ্বাসযোগ্যভাবে খবর পৌছে যাবে । এই ফৌজ কেল্লা মুলাযখান যাচ্ছে। “রাস্তায় শুধু একটি ছাউনি ফেলা হবে'-আওরিজী তার সহকারীদের হুকুম দিলেন- “এই ছাউনিও কয়েক ঘন্টার জন্য হবে । পুরো রাতের জন্য নয়। বাকী রাত কোচ করা হবে। খুব দ্রুত আমাদের কেল্লা ওসিমকুহ পৌছতে হবে । ০০০ মুযাম্মিল আফেন্দী ও ইবনে ইউনুস শংকামুক্ত হয়ে গেলেও যখমের গভীরতা ও রক্তশূন্যতা ওদেরকে বিছানার সঙ্গে একেবারে লাগিয়ে দিয়েছে। তাদের কামরায় আচমকা সুমনা দৌড়ে এলো এবং হীপাতে হাঁপাতে বললো, “মুযাম্মিল! ওযীরে আজম আবদুর রহমান সামিরীও কতল হয়ে গেছেন...লাশ নিয়ে যাচ্ছে এখন ।” মুযাম্মিল ও ইবনে ইউনুস এক ঝটকায় উঠে বসলো । সঙ্গে সঙ্গেই দু'জনে আর্তনাদ করে বিছানায় পড়ে গেলো । কাতরাতে কাতরাতেই তারা জিজ্ঞেস করলো, সামিরী কোথায় কিভাবে কার হাতে কতল হয়েছেন...? সুমনা বিস্তারিত শোনালো ওদের । “এই শহরে আমি এখন আর বসে থাকবো না'-সুমনা উত্তেজনায় কীপতে কাপতে বললো- “আমি কেন্ত্রা আলমোতে গিয়ে নিজ হাতে হাসান ইবনে সবাকে কতল করবো। তোমাদের এখন ঘরে বসে মহিলাদের মত কাদা উচিত নয়। এখন আমাদের কিছু একটা করতে হবে। সালার আওরিজী এক লশকর নিয়ে কেল্লা ওসিমকুহ অবরোধ ১৭৯ ফ্ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।