“যাচ্ছো কোথায় তুমি?" “কেল্লা মুলাযখান |” দরবেশ রাস্তার ধুলোর ওপরেই বসে পড়লেন এবং সালার আওরিজীকেও বসতে বললেন। তারপর তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে দুটি বৃত্ত আঁকলেন। একটি বৃত্তে আওরিজীর পুরো নাম আরেকটি বৃত্তে এর বিপরীতে “মুলাযখান' লিখলেন। তারপর কুরআন শরীফ খুলে একটু চিন্তা করে একটি আয়াতে আঙ্গুল রেখে আওয়াজ করে পাঠ করলেন। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বললেন তারপর দুই বৃত্তে আর কিছু আঁকিবুকি করে আওরিজীর দিকে গভীর চোখে তাকিয়ে রইলেন। “তোমার ফৌজ দু” জায়গায় পরাজয়ের মুখে পড়েছে। এবার তুমি বিজয়ী হয়ে ফিরবে'-দরবেশ একথা বলে কুরআনের আগের আয়াতটি বের করে আঙ্গুল রেখে বললেন- “এ আয়াতটি মুখস্থ করে নাও।' আওরিজী কয়েকবার জোরে জোরে আয়াতটি পড়ে বললেন, তার মুখস্থ হয়ে গেছে। “আল্লাহ বড় না ইবলিস'-দরবেশ জিজ্ঞেস করলেন । “আল্লাহ'-আওরিজী জবাব দিলেন । “যাও আল্লাহ তোমার সঙ্গে আছে- দরবেশ উঠতে উঠতে বললেন- “তুমি কেল্লা মুলাযখান যাওয়ার কথা বলেছো । দেখো, রাস্তায় যেন রুখ অন্যদিকে করো না। কেল্লা মুলাযখানের দরজা তোমার জন্য খোলা । খেয়াল রেখো, একটাও যেন জীবিত না ফেরে ।” “এমন হবে না হুজুর! আমি কেন্লা মুলাযখানই যাচ্ছি। সেটাই আমার মঞ্জিল ।' দরবেশ কুরআন শরীফটি আওরিজীর মাথার ওপর একবার ঘুরালেন। “ঘোড়া তোমার অপেক্ষায় দাড়িয়ে । এই ঘোড়াই তোমাকে বিজয়ী বেশে ফিরিয়ে আনবে । আমি তোমাকে সোপর্দ করছি আল্লাহর কাছে'-দরবেশ বললেন এবং চলে গেলেন। আওরিজী ঘোড়া ঘুরিয়ে এগিয়ে যাওয়া ফৌজের দিকে ফিরলেন । এখন তার সামনে দিয়ে লশকরের সামানপত্র ও প্রয়োজনীয় জিনিস বহন করা ঘোড়া ও উটের বহর যাচ্ছে। তিনি এর পেছন পেছন ঘোড়া ছুটালেন। তার মুহাফিজ কমান্ডার একেবারে তার পাশে পাশে ঘোড়া রাখলেন। “সালারে মুহতারাম!'-চলন্ত ঘোড়া থেকে মুহাফিজ কমান্ডার জিজ্ঞেস করলো- “আমরা কি সত্যিই কেল্লা মুলাযখান যাচ্ছি? আপনি কেল্লা ওসিমকুহ ও এর আশেপাশের চিত্র সবার মনে এঁকে দিয়েছেন এবং কিভাবে তা দখল করবো তাও বলে দিয়েছেন। কিন্তু কেন্লা মুলাযখান সম্পর্কে তো আমাদের ফৌজ ওয়াকিফহাল নয়!” “দরবেশের কথা মতো আমরা কেন্পা মুলাযখানই যাচ্ছি'-আওরিজী মুচকি হেসে বললেন- আর আমার কথামতো আমর। ওসিমকুহ যাচ্ছি।" মুহাফিজ কমান্ডার আওরিজীর দিকে এমনভাবে তাকালো যেন আওরিজীর কথা সে বুঝেনি, বুঝতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ১৭৮ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।