ফৌজ এগিয়ে যেতে লাগলো । আওরিজী তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। এক মুহাফিজ দেখলো, এক দিক থেকে লম্বা দাড়িওয়ালা এক দরবেশ সালার আওরিজীর দিকে এগিয়ে আসছে। তার এক হাতে কুরআন আরেক হাতে লাঠি। চেহারায় তার আত্মবিশ্বাস । মুহাফিজ ঘোড়া নিয়ে তার দিকে এগিয়ে গেলো । “আমার পথে এসো না সওয়ার'-দরবেশ মুহাফিজকে বললো- “আমি সে পথে যাচ্ছি আল্লাহর এই কিতাব আমাকে যে পথ দেখিয়েছে। এটা কুরআন । ঘোড়া থেকে নামো। এর অমর্যাদা করো না। সিপাহসালারের কাছে যাবো আমি ।' “মনে প্রাণে আপনাকে শ্রদ্ধা করছি হুজুর!'-মুহাফিজ বললো- কিন্তু আপনার দেহ তল্লাশি ছাড়া আগে যেতে দেবো না। আপনি তো শুনেছেন তিন জন মহান ব্যক্তিকে বাতিনীরা ধোকা দিয়ে হত্যা করেছে ।” “আমি তোমাকে তোমার কর্তব্যে অবহেলা করতে দেবো না। আমার দেহ তল্লাশী করো । তারপরও সন্দেহ থাকলে আমার হাত পিছমোড়া করে শিকল দিয়ে বেঁধে দাও। সিপাহসালারকে আমি আল্লাহর নূর দেখাবো । সে ইবলিসকে ধ্বংস করতে যাচ্ছে। আমি জানি এই সিপাহসালারের দৈহিক শক্তিও আছে দেমাগের শক্তিও আছে। কিন্তু তার আত্মাকে আরো শক্তিশালী করতে চাই আমি । যাও। আগে ওকে জিজ্ঞেস করো। ওর কাছে আমাকে যেতে দেবে কি না!” “উনাকে আসতে দাও। আর নিজেদের কর্তব্য পালন করো'_-আওরিজী নির্দেশ দিলেন মুহাফিজকে। থেকে তাকে প্রহরা দিয়ে সালার আওরিজীর ঘোড়ার কাছে নিয়ে গেলো। “আমার হাতে কুরআন শরীফ'_দরবেশ সালার আওরিজীর দিকে কুরআন উঁচু করে বললেন- “যদি সালার ঘোড়া থেকে নেমে আসে তাহলে আমি কুরআনের সঙ্গে বেয়াদবী থেকে বেঁচে যেতে পারবো । তোমার জন্যই এনেছি কুরআন শরীফ ।” আওরিজী ঘোড়া থেকে নামতেই তিন মুহাফিজ তিন দিক থেকে দরবেশের একেবারে কাছ ঘেষে দীড়ালো। আর ছয়টি চোখ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে রইলো তীক্ষচোখে। “আমার জন্য কি হুকুম হুজুর?'-আওরিজী জিজ্ঞেস করলেন। হুকুম দেয়ার মালিক শুধু আল্লাহ । আমি যা দেখেছি তা তোমাকে দেখাতে এসেছি। তোমার দৈহিক ও মানসিক ক্ষমতার ব্যাপারে আমার কোন সন্দেহ নেই । তবে তোমার আত্মার মুক্তির জন্য কিছু দিতে হবে। তোমাকে কতল করতে আসিনি আমি । আমি সিপাহী হলে তোমার সঙ্গে যেতাম। কিন্তু আমার যিন্দেগীর রাস্তা ভিন্ন। তোমার বিজয়ের জন্য আমি রাতভর যিকির করবো । আল্লাহ আমাকে একটি আলো দিয়েছেন। তোমার রুহে সেটা সঞ্চারের জন্য এসেছি....পুরো নাম কি তোমার? “ইবনে হাশেম আওরিজী ।' শয়তানের বেহেশৃত-১২ ১৭৭ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।