যাবে। তখন ওসিমকুহ বাতিনী দখলমুক্ত করা কষ্টকর হবে। তাই তিনি এ কৌশল অবলম্বন করলেন। কেল্লা মুলাযখান পারস্য ও খুিস্তানের মধ্যবর্তী স্থানে এবং কেল্লা ওসিমকুহ থেকে একশ মাইল দূরে । হাসান ইবনে সবাকে জানানো হলো, সালার আওরিজী বিরাট ফৌজ নিয়ে কেন্লরা মুলাযখান হামলা করতে যাচ্ছে। হাসান ইবনে সবা হো হো করে হেসে বললো, “পাগল সেলজুকি! কেন্লা মুলাযখান গিয়ে সে কি করবে? তার প্রাণ যে আমার হাতে সে এখনো সেটা বুঝতে পারেনি । আমি এখানে কল্পনায় কারো গলা চেপে ধরবো আর সে মারু বা রায় যেখানেই থাকুক মারা যাবে... আওরিজী যখন মার থেকে কোচ করবে সঙ্গে সঙ্গে যেন আমি জানতে পারি, আওরিজীর সঙ্গে কতজন পায়দল ও কতজন ঘোড়সওয়ার সৈন্য যাচ্ছে। হাসান ইবনে সবা রণক্ষেত্রে পারদর্শী তার কয়েকজন শিষ্যকে ডেকে নির্দেশ দিতে লাগলো, কিভাবে কেল্লা মুলাযখান হেফাজত করা হবে। সে এ নির্দেশও দিলো, মারু থেকে মুলাযখান পর্যন্ত যেন জায়গায় জায়গায় গুপ্ত হামলার ব্যবস্থা করা হয়। “তাহলে ওরা রাস্তা থেকেই ফিরে যাবে'_হাসান বললো- আর যদি তারা মুলাযখান পৌছেও যায় অসুবিধা নেই। তাদের তখন অর্ধেক ফৌজ গায়েব থাকবে। এতে কেন্ত্রা অবরোধও পূর্ণ হবে না। আর মুলাযখানে আমাদের জানবাজদের সংখ্যা বাড়িয়ে দিয়ে বলো যখনই ওরা সেলজুকি লশকর আসতে দেখবে তখন অনেক দূর থেকে পথ ঘুরে যেন দু'দিক ১587১ থেকে সালার পর্যস্ত কেউ জীবিত ফিরে যেতে না পারে ।' সালার আওরিজীর ফৌজ কোচ করার জন্য তৈরী । ওযীরে আজম সামিরী আসলেই সবাই কোচ করবে। কিন্তু তখনই তার কাছে খবর গেলো, ওষীরে আজম সামিরী এক ৰাতিনীর হাতে খুন হয়ে গেছেন। এ খবরে আওরিজী প্রথমে চোখে অন্ধকার দেখলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। এই চরম সংকটে তিনি তার করণীয় কি হবে তা ভেবে নিলেন অতি ঠাণ্ডা মাথায় । তারপর ফৌজের উদ্দেশ্যে সংযত গলায় বললেন, “সালতানাতে ইসলামিয়ার অগ্রপথিকরা! বাতিনীরা আরেকটি আঘাত হেনেছে। এইমাত্র খবর এসেছে, আমীর আবু মুসলিম রাজী ও আমাদের পীর মুরশিদ আবুল মুজাফফর মজিদ ফাদেলকে বাতিনীরা যেভাবে ধোঁকা দিয়ে হত্যা করেছে ওষীরে আজম আবদুর রহমান সামিরীকেও সেভাবেই হত্যা করেছে। এখন আর আমরা কারো জানাযার জন্য দীড়াবো না। এখন আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিটি ফোটার বদলা নিতে যাবো । এখন আমাদের পেছনে ফিরে দেখা যাবে না। এগিয়ে যেতে হবে। শপথ করো সবাই, হাসান ইবনে সবা ও তার বাতিল ফেরকাকে খতম করবো বা নিজেরাই খতম হয়ে যাবো । আল্লাহু আকবার বলে নারা লাগাও এবং এই জযবা নিয়ে এগিয়ে যাও যে, আমরা আর ঘরে ফিরে আসবো না।” পুরো ফৌজ যখন আল্লাহু আকবার বলে নারা লাগালো, আকাশ ও যমীনের বুক যেন বিদীর্ণ হয়ে গেলো । তাদের ঈমান যেন গর্জে উঠলো। ফৌজ এগিয়ে যেতে লাগলো । তবে সালার আওরিজী সেখানেই মাটির একটি উচু টিবিতে দাড়িয়ে ঘোড়া নিয়ে দীড়িয়ে রইলেন। তার পেছনে চৌদ্দ পনের জন মুহাফিজ ১৭৬ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।