“ফৌজ নিয়ে গেলে সেখানকার লোকজনেরও সহযোগিতা পাওয়া যাবে ।-তাদের একজন বললো- সেখান থেকে কেল্লা আলমোত অনেক দূর। কেল্লা অবরোধ করলে বাতিনীরা সেখান থেকে বা অন্য কোথাও থেকে কোন সাহায্য পাবে না...কেল্লা দখল করা গেলে অনেক বাতিনী ধরা পড়বে এবং গনীমতও পাওয়া যাবে প্রচুর ।' আরো কিছু আলোচনার পর সালার আওরিজী বললেন, এ কেল্লা অবরোধে তিনি ইনশাআল্লাহ সফল হবেন...সুলতান ও ওযীরে আজম তাকে এর অনুমতি দিয়ে দিলেন। দু'দিন পর সালার আওরিজী প্রয়োজনীয় সৈন্য প্রস্তুত করে রওয়ানার প্রস্তুতি নিলেন। রেওয়াজ মতো ওযীরে আজম সামিরীর তাদের বিদায় দেয়ার কথা । সৈন্যরা যেখান থেকে রওয়ানা দেবে সেদিকে তিনি ঘোড়া নিয়ে চলতে লাগলেন । রাস্তায় দেখলেন, মলিন কাপড় পরিহিত এক মহিলা মাটিতে হায় হায় করে মাতম করে কাদছে। এক লোক তাকে পাশে বসে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে। কিন্তু মহিলা চিৎকার করে এক কথাই বলছে, “হায় আমার বাচ্চা! আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও...সুলতান মরে গেছেন...তিনি আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে পারতেন” সামিরী ঘোড়া থামিয়ে পাশে বসে থাকা লোকটিকে জিজ্ঞেস করলেন, এ মহিলার এ অবস্থা কি করে হলো। “এই বেচারীর এক শিশু বাচ্চাকে বাতিনীরা উঠিয়ে নিয়ে গেছে'-লোকটি জানালো- এ বলছে, যারা নিয়েছে তাদের ও চেনে এবং এখনো ওরা শহরেই আছে। কিন্তু তার ফরিয়াদ কেউ শুনে না।” সামিরীর খুব দুঃখ হলো মহিলার জন্য । মহিলাকে তার বাচ্চা উদ্ধার করে দেবেন এই সান্ত্বনা দেয়ার জন্য তিনি ঘোড়া থেকে নামলেন । তিনি মহিলার কাছে গিয়ে তাকে মাটি থেকে উঠানোর জন্য একটু ঝুঁকলেন। তখনই পাশে বসে থাকা লোকটি বিদ্যুৎগতিতে খঞ্জর বের করলো এবং আবদুর রহমান সামিরীর পিঠে সজোরে আঘাত করলো । তাকে আর সোজা হাতে দিলো না। আরো দু'বার একই জায়গায় আঘাত করলো । ওযীরে আজম সামিরী মাটিতে লুটিয়ে পড়লেন। আশপাশ থেকে লোকজন হত্যাকারীকে ধরার জন্য ছুটে এলো । কিন্তু সে পালানোর চেষ্টা করলো না। চোখের পলকে খঞ্জরটি দিয়ে মহিলার পিঠে দু'বার আঘাত করলো । তারপর নিজের বুকে ঢুকিয়ে দিলো। ওযীরে আজম সামিরীর পাশেই দু'জনে ছটফট করতে করতে থেমে গেলো। পৃথিবীর ইতিহাস আরেকবার মৃক-শোকে স্তব্ধ হয়ে গেলো। ১৬ বাতিনীদের নাম নিতে যারা ঘৃণায় মুখ কুচকায়, বাতিনীদের রক্তে গোসল করতে যারা স্বপ্ন দেখে এবং লড়াইয়ে যারা শ্রেষ্ঠ জানবায তাদেরকে নিয়েই সালার আওরিজী তার ফৌজ তৈরী করেন। কেন্্রা ওসিমকুহে রওয়ানা করার কয়েকদিন আগে দু'তিনজন লোক দ্বারা সারা শহরে খবর রটিয়ে দেন, ফৌজ কেল্লা মুলাযখান যাচ্ছে। তিনি জানতেন, ওসিমকুহ রওয়ানা দেয়ার আগেই এ খবর হাসান ইবনে সবার কাছে পৌছে ১৭৫ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।