“এখন বসো ভাই'-ফাদেল ইস্পাহানী তাকে কীধের ওপর হাত রেখে থামিয়ে দিয়ে বললেন “এটা আবেগ দিয়ে সামলানোর ব্যাপার নয় । এখন বসো, পরে এ নিয়ে ভাবা যাবে ।” “আমি ভেবেছি'-এই বলে লোকটি অতি ক্ষিপ্রগতিতে তার জামার ভেতর থেকে খঞ্জর বের করলো । সেটি একবার বাতাসে পাক খেলো এবং ফাদেল ইস্পাহানীর বুকের মাঝখানে দু'বার বিদ্ধ হলো। লোকজন তাকে ধরার আগেই "শায়খুল জাবালের নাম'-বলে খঞ্জরটি তার বুকে গেঁথে দিলো এবং সে পড়ে গেলো । আবু মুজাফফর মজিদ ফাদেলের লাশ তখন ভেসে যাওয়া রক্তের মধ্যে নিথর হয়ে পড়ে আছে। লোকেরা তার হত্যাকারীর মৃতদেহটাই ছিন্নভিন্ন করে ফেললো । কেউ কেউ তার অক্ষম আক্রোশ প্রকাশ করতে গিয়ে হত্যাকারীর ছিন্রভিন্ন অংশকেই আরো টুকরো টুকরো করতে লাগলো । অনেক পরে আবু মুসলিম রাজীর লাশ দাফন করা হলো। পরদিন ক্ষুব্ধ, শোক স্তব্ধ, রাগে উন্মত্ত রায়বাসী ফাদেল ইস্পাহানীর জানাযা পড়লো । জানাযা পড়ালেন ওযীরে আজম আব্দুর রহমান সামিরী। জানাযার পর তিনি লোকদের ভাষণ দিয়ে বললেন, এই প্রথম তিনিও নিজেকে নেতৃত্শূন্য মনে করছেন। তাই সবার উচিত উত্তেজনা ও ক্ষুব্ধ মনকে নিয়ন্ত্রণ করা । ইনশাআল্লাহ এই মহান ব্যক্তিদ্বয়ের খুনের বদলা নেয়া হবে। ০০০০৫ শোক ও বেদনার পাহাড় নিয়ে কয়েকদিন পর বরকিয়ারক তার সভাসদ ও সালারদের ডেকে এক সভায় বসলেন। হাসান ইবনে সবাকে রুখার জন্য সেখানে কয়েকটা বিষয় চূড়ান্ত করা হয়। এর মধ্যে একটা হলো, সালতানাত এখন দু'ভাগে ভাগ করা হলেও ফৌজ এখন ভাগ করা হবে না। কারণ, দুশমন এতই চালবাজ যে, তারা সালতানাতের দু' অংশকে পরস্পরের প্রতি লেলিয়ে দিতে পারে । সভা ভেঙ্গে গেলে সুলতানও ওযীরে আজমকে জানানো হলো, অনেক দূর থেকে তিনজন লোক দরবারের সাক্ষাতপ্রার্থী হয়ে এসেছে। “আগে শক্ত করে ওদের সব কিছুতে তল্লাশী চালাও । ছোট একটি চাকু তো দূরের কথা একটি কাঠিও যেন না থাকে ওদের সঙ্গে'_সুলতান হুকুম দিলেন। একটু পর তিনজনকে উপস্থিত করা হলো। ওরা জানালো, শহর আবরাহার অধিবাসী এবং ব্যবসায়ী ওরা । কাছেই কেন্পলা ওসিমকুহ ওসিমকুহ একটি পাহাড়ের নাম। এর ওপরই সেই কেন্া। কেন্ত্রাটি এখন বাতিনী ফেদায়েনদের দখলে। সেখানকার কোন মুসলমানকেই তারা জীবিত রাখেনি । সে কেল্লার পাশ দিয়ে অনেক ব্যবসায়ী ও সাধারণ কাফেলা আসা যাওয়া করে । এই বাতিনী ফেদায়েনরা তাদের লুট করে সমস্ত মাল কেন্লায় উঠায় এবং পরে তা আলমোতে চালান করে। ফেদায়েনদের সংখ্যা সেখানে বেশি নয়। সৈন্যদের মতো ওদের মধ্যে শৃংখলাও নেই। ওদের শক্তি হলো হাতে জান নিয়ে ওরা লড়তে পারে। ১৭৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।