Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রায়ের আমীর রাস্তা দিয়ে যাচ্ছে শুনে আগেই লোকজন পথের দু'ধারে ভীড় করেছিলো তাকে দেখার জন্য । তারা যখন রায়ের আমীর রাজীকে এভাবে নিহত হতে দেখলো হত্যাকারীর ওপর সবাই টুটে পড়লো । তলোয়ার ও খঞ্জরের আঘাতে আঘাতে তাকে কিমা বানিয়ে ফেললো । যাদের হাতে কিছুই ছিলো না তারা পাথরাঘাত করতে করতে তার লাশ ছিন্রভিন্ন করে ফেললো । হলো । সেখানে শুরু হলো চারদিক স্তর্ধ করা শোক ও মাতম। আবু মুসলিম রাজীকে মারতেই গোসল দিয়ে কাফন পড়ানো হলো। এক কাসেদকে রায় পাঠিয়ে দেয়া হলো, সে যেন রাজীর আত্মীয় স্বজনকে এই দুর্ঘটনার সংবাদ দিয়ে বলে তার লাশ রায় আনা হচ্ছে। রাজীর লাশ যখন রায় পৌছালো সারা শহর তখন ভেঙ্গে পড়লো । প্রতিটি চোখ অশ্রুতে প্রাবিত। মুখে আগুন ঝরা সংকল্প, তারা তাদের আমীরের খুনের বদলা নেবেই। দলে লোক তাদের অতি প্রিয় অভিভাবককে শেষ দেখা দেখার জন্য আসতে লাগলো । যখন জানাযার জন্য তার লাশ উঠানো হলো শহরের চারদিক থেকে হাজার হাজার নারীকষ্ঠের আহাজারীতে আকাশ বাতাস গোমট হয়ে উঠলো । ঘোড়দৌড়ের ময়দানে জানাযা অনুষ্ঠিত হলো। এত বড় জামাত স্মরণকালে কেউ আর দেখেনি । জানাযা পড়ান আবুল মুযাফফার মজিদ ফাদেল ইস্পাহানী। জানাযার পর তিনি লোকদের উদ্দেশ্যে উচু কণ্ঠে বলেন, “প্রিয় দেশবাসী! সচেতন হোন । নিজেদের দ্বীন ও ঈমান আরো মজবুত করুন৷ এ ইবলিস হাসান ইবনে সবা আবু মুসলিম রাজীকে হত্যা করিয়েছে । এতে জাতির যে ক্ষতি হলো তার ক্ষতিপূরণ কেবল আবু মুসলিম রাজী দ্বারাই সম্ভব । তাই সবাই সং করুন আমাদের নতুন এক রাজী তৈরী করতে হবে। সলতে জ্বলতে জ্বলতে পুড়ে গেলেও আগুনের শিখা কিন্তু অনড় থাকে । ইসলামের চিরঞ্জীব শিখা জ্বলতেই থাকবে। আর তাতে আমাদের সলতে হয়ে জুলতে হবে । মানুষের মৃত্যু হয় কিন্তু তার দ্বীন ও ঈমান থাকে চিরঞ্জীব । কিছু মানুষ আসে যারা পূর্বসুরীদের রেখে যাওয়া পথে নিজেদের গড়ে তোলে । তাই এখন প্রত্যেকের ঈমানের এক অংশ এটাও মনে করো যে, হাসান ইবনে সবাকে কতল করতে হবে এবং তার ফেরকার নাম ঠিকানা মুছে ফেলতে হবে....তবে যুক্তি দিয়ে সব করতে হবে, আবেগ দিয়ে নয়।' লোকেরা আবেগে উত্তেজনায় শ্লোগান দিতে লাগলো । ফাদেল ইস্পাহানী হাত উঠিয়ে লোকদের থামালেন তারপর দুআ পড়তে লাগলেন। এসময় ভীড় ঠেলে এক লোক এগিয়ে এসে ফাদেল ইম্পাহানীর পাশে এসে দীড়ালো। লোকদের দিকে মুখ ফিরিয়ে উচু আওয়াজে বলতে লাগলো- “হে লোকসকল! তোমরা জোশে জযবায় নারা লাগাচ্ছো। তোমরা জানো না হাসান ইবনে সবাকে হত্যা করা কত কঠিন কাজ। আমি এজন্য দুই তিনজন লোক চাই মাত্র। এজন্য আমি আমার জান দিয়ে দেবো । শুধু দু* তিনজন'.... ১৭৩ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।