Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সামিরীর কথা শেষ হয়নি । মধ্যবয়সী এক হতদরিদ্র লোক তাদের পথে এসে দীড়ালো । উস্বখুষ্ক চুল দাড়ি, পরনে তার মলিন একটি আলখেল্লা । দেখে মনে হচ্ছিলো, অসহায় সম্বলহীন এক লোক সে। রাজী ও সামিরী দু'জনেই অত্যন্ত রহমদিল মানুষ । ইয়া আমীর'-লোকটি হাতজোড় করে এগিয়ে এসে বললো- “একটু দীড়ান। এক মজলুম বাবার ফরিয়াদ শুনে যান । “বলো ভাই! কি বলতে চাও তুমি বলো! যথাসাথ্য করবো তোমার জন্য'-রাজী বললেন। ইয়া আমীর! -লোকটি মাটিতে হাটু রেখে কাদতে কাদতে বললো- “লড়াই তো ছিলো আমীর ও বাদশাহদের। কিন্তু এ গরিবের একটি মাত্র ছেলে ছিলো সে এ লড়াইতেই মারা গেলো। কাফেরদের সঙ্গে লড়াই করে যদি মরতো আজ আমার এ অবস্থা হতো না । বরং আমি মাথা উচু করে বলতাম, আমার একমাত্র ছেলেকে আল্লাহর পথে উৎসর্গ করেছি। কিন্তু এ কেমন লড়াই"... | “আরে ভাই তোমার ফরিয়াদ শোনাও । কি হয়েছে তা তো জানিই আমি ।” “হে রহমদিল আমীর! আপনার ব্যাপারে যা শুনেছি আপনি এর চেয়ে বেশি রহমদিল। আমার প্রতিও রহম করুন" -এই বলে লোকটি উপুড় হয়ে সিজদায় চলে গেলো এবং বললো- “আমি জানি সিজদা শুধু আল্লাহকে করা হয়। কিন্তু আজ আমি আপনাকেও সিজদা করছি'.... “দাড়িয়ে কথা বলো ভাই! আমাকে গুনাহগার বানিয়ো না। যা বলার বলে ফেলো ।" লোকটি মাথা উঠিয়ে হাতজোড় করে বললো- “হে আমীর! বলুন আমি কোথায় যাবো...কে আমার ফরিয়াদ শুনবে...আপনি ঘোড়ায় সওয়ার আর আমি মাটিতে লুটাচ্ছি... আমার আওয়াজ তো আপনার কান পর্যন্ত পৌছবে না।” আবু মুসলিম রাজীর খুব দুঃখ হলো, আহা লোকটি তার একমাত্র সন্তানকে হারিয়ে কত অসহায় হয়ে পড়েছে । তিনি আবেগাপ্ুত হয়ে ঘোড়া থেকে নেমে এলেন। তার কাছে পৌছতেই লোকটি আবার সিজদায় গিয়ে কাদতে শুরু করলো । আবু মুসলিম রাজী ঝুঁকে পড়ে লোকটিকে উঠাতে গেলেন। লোকটি উঠতে উঠতে তার ডান হাত আলখেল্লার ভেতর ঢুকালো এবং খুব দ্রুত একটি খঞ্জর বের করে আনলো । রাজী শুধু তার হাতের নড়াচড়া ছাড়া আর কিছুই দেখলেন না। ততক্ষণে খঞ্জর রাজীর বুকে বিদ্ধ হয়ে গেছে। সাথে সাথে আবু মুসলিম রাজী ধনুকের ছিলার মতো সোজা হলেন। লোকটি উঠে আরেকবার খঞ্জর দিয়ে তার বুকে আঘাত করলো । রাজীর দেহ কয়েকটি মোচড় দিয়ে পড়ে গেলো । আর ফিনকি বের হতে লাগলো রক্ত। মুহাফিজ ঘোড়সওয়ার ও সামিরী হায় হায় করে নিচে নেমে এসে রাজীকে ধরলেন। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। হত্যাকারীকেও কেউ জীবিত ধরতে পারলো না'। সে সেখান থেকে একটু পিছু হটে হাতের খঞ্জরটি নিজের বুকে আমূল বসিয়ে দিলো এবং নারা লাগালো- ইয়া শায়খুল জাবাল! তোমার হুকুম তামিল করে তোমার নামে আমার জান কুরবান করছি।" এক মুহাফিজ তাকে ধরতে গিয়ে দেখে সে মরে পড়ে আছে। ১৭২ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।