Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

০০০০৫ মারু এখন অনেক শান্ত হলেও যেসব ঘরের কেউ লড়াইতে শহীদ হয়েছে সেসব ঘরের মাতম এখনো শহরের বাতাস ভারী হয়েছে। ওরা যদি কাফেরদের বিরুদ্ধে কোন লড়াইয়ে শহীদ হতো তবুও কিছুটা সান্ত্বনা পাওয়া যেতো । কিন্তু সেখানে তো ভাইয়ের হাতে ভাই মরেছে । তবে হাসান ইবনে সবা ও তার ফেরকার বিরুদ্ধে মানুষের মনে ঘৃণার ঝড় বইছে। আবু মুসলিম রাজী তখনো মারুতেই ছিলেন। সালতানাত ভাগকরণ ও প্রশাসনের কিছু কাজ বাকি আছে তখনো । রাজী ও বরকিয়ারক যখন মুযাশ্মিলের মুমূর্ষু অবস্থার কথা শুনলেন দু'জনেই দৌড়ে মুযাম্মিলের কামরায় গিয়ে পৌছলেন। তারা হাকিমকে বললেন, এ অত্যন্ত মূল্যবান এক রোগী আপনার হাতে সোপর্দ করছি, যে কোন মূল্যে ওকে আগের চেয়ে সুস্থ করে তুলুন । “আমীরে মুহতারাম!'_মুযাম্মিল আবু মুসলিম রাজীকে বললো- “এখনই আমি বলে রাখছি, পূর্ণ সুস্থ হওয়ার পর আমি আমার সঙ্গী ইবনে ইউনুসকে নিয়ে কেল্লা আলমোতে যাবো এবং হাসান ইবনে সবাকে কতল করেই ফিরে আসবো । আর না হয় আমাদের কেউ ফিরবে না আর ।” “আগে তো সুস্থ হও। হাসান ইবনে সবা ও তার ফেরকার বিরুদ্ধে আমাদের জান কুরবান করতে হবে... এখনই রক্ত গরম করো না, আগে ঠিক হয়ে নাও'-রাজী তার মাথায় হাত রেখে বললেন । মুযাম্মিল ও তার সঙ্গী ইবনে ইউনুস ডাক্তারদের সার্বক্ষণিক চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। তিন চার দিন পর আবু মুসলিম রাজী মারু থেকে রায় রওয়ানা হয়ে গেলেন। সুলতান বরকিয়ারক, তার দু' ভাই ও তার মা রাজীকে শাহী কায়দায় বিদায় জানালেন। আর ওযীরে আজম সামিরী শহরের বাইরে পর্যন্ত তাকে এগিয়ে দিতে গেলেন। দু'জনের ঘোড়া চলতে লাগলো পাশাপাশি । তাদের পেছনে রইলো আট দশজনের এক মুহাফিজ দল। “সামিরী ভাই'-চলতে চলতে আবু মুসলিম রাজী ওযীরে আজমকে বললেন- “বরকিয়ারককে পথে রাখা ও তার ওপর নজর রাখা কিন্তু আপনার কাজ। যদিও সে এখন পথেই আছে কিন্তু এই বয়সে পথহারা হতে সময় লাগবে না। ওর ভাইয়েরা ছোট এখনো । তাই যুক্তি ছাড়া ব্যক্তিগত চিন্তা-আবেগ যেন তাকে পেয়ে না বসে । হাসান ইবনে সবাকে ধ্বংস করা এত সোজা নয়। প্রকাশ্য লড়াইয়ে আলমোত খতম করা যাবে না। আমাদের আরো অন্য কোন পথ ভেবেচিন্তে বের করতে হবে । “আপনি তো দেখেছেন আমি কি ধরনের গুপ্ত কৌশল অবলম্বন করেছি'-সামিরী বললেন- আপনার মতই আমার মত। সবসময় আপনার সাথে যোগাযোগ রাখবো । ঠিকই বলেছেন আপনি। অভিজ্ঞ ও গভীর চিন্তার অধিকারীরাই এ কাজ করতে পারবে... আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন' । ১৭১ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।