Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

করে নিয়েছিলেন। ওরা বলেছে রুজিনাকে আমাদেরই এক পলাতক মেয়ে সুমনা কতল করিয়েছে। সুমনা রুজিনার কানিজ হয়ে মহলে ঢুকে । এর মধ্যে ওযীরে আজম সামিরীরও হাত ছিলো'-কাসেদ বললো । “এ মেয়ে সুমনাকে এখনো কেন ওখান থেকে উঠিয়ে আনা হয়নি?-ক্রুদ্ধ হয়ে বললো হাসান ইবনে সবা- 'আমি সেই কবে এ হুকুম দিয়েছি, এ মেয়েকে যেন জীবিত এখানে আনা হয়। আমার ফেদায়েনরা কি এ হুকুম ভুলে গেছে না ওদের মধ্যে সেই সাহস নেই ।" “কেবল সুমনাই নয় শায়খুল জাবাল! রাবিআ নামে আমাদের আরেক মেয়েও সুলতানের মহলে এখন। সেই আমাদের নেতৃস্থানীয় লোকদের নাম ঠিকানা ফাস করে দিয়েছে । এছাড়া সুলতানের গোয়েন্দা বাহিনী আমাদের কিছু লোককে ধরে এমন ভয়ানক নির্যাতন চালিয়েছে যে, ওরা অনেকের নাম ফাস করে দেয় । এভাবে আমাদের প্রায় সবাই খতম হয়ে যায়.... | “এও জানা গেছে । আমাদের ফেরকার পাইকারী হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন আবু মুসলিম রাজি ও ওযীরে আজম সামিরী....আরেকটি খবর হলো, আবদুর রহমান সামিরী, আবু মুসলিম রাজী ও সুলতানের মা সেলজুকি সালতানাতকে দু'ভাগে ভাগ করে দিয়েছেন। এক অংশে বরকিয়ারকই সুলতান থাকবেন । আরেক অংশে তার ভাই মুহাম্মদ ও সাঞ্জার। তবে কেন্ত্রীয় শাসন থাকবে সুলতান বরকিয়ারকের হাতে ।" “রাজী ও সামিরীকে এতদিন জীবিত রাখা উচিত হয়নি। আমার কাছে খবর এসেছে, রায়ের এক প্রসিদ্ধ আলেম আবুল মুজাফফর ফাদেল ইম্পাহানী রাজীর পীর। তিনি তারই পরামর্শে চলেন। একেও এঁ দু'জনের সঙ্গে খতম করতে হবে । আমি রায় যাওয়ার পর যে রাজী আমার গ্রেফতারী পরওয়ানা জারী করেছিলো সেটা আমি কি করে ভুলবো? এ লোক ইসলাম ও সেলজুকি সালতানাতের অনেক বড় কল্যাণকামী শক্তি। এখন আর তার বেঁচে থাকার অধিকার নেই। এরপর সেখানে ফানুস জ্বালানো হলো । অর্ধ-উলঙ্গ আগুন ঝরা রূপসী মেয়েরা সুরাহী ভরে মদ পরিবেশন করতে লাগলো । হাসান ইবনে সবা তার কয়েকজন বিশেষ ফেদায়েনকে ডেকে এনে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড আরো কয়েক গুণ বাড়ানোর নির্দেশ দিলো। “এক এক বাতিনীর বদলায় দশজন করে মুসলমান কতল করা হবে"'_হাসান ইবনে সবা বললো- “তবে সবার আগে তাদের প্রধান তিন মাথা খতম করবে... তিনটি নাম মনে গেঁথে নাও... রায়ের হাকিম আবু মুসলিম রাজী, সুলতানের ওযীরে আজম আবদুর খতম করার পর বলবো এরপর কাদের খতম করতে হবে । হাসান ইবনে সবা তার আরেকটি হত্যাযজ্ঞ গড়তে চাচ্ছিলো ইস্পাহানে । তাই সে এঁ বৈঠকেই নির্দেশ দিলো, ইস্পাহানে মুসলমানদের এমনভাবে একের পর এক হত্যা করতে হবে যাতে হত্যাকারীর ছায়ারও কেউ সন্ধান না পায়। আর হত্যা করেই গায়েব করে দিতে হবে লাশ। কেউ যেন জানতে না পারে, যে গায়েব হয়েছে সে জীবিত আছে না মারা গেছে। ১৭০ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।