“তাহলে তাকে খতম করে দাও, তবে তাকে কতল করতে হবে এমনভাবে যাতে কেউ না বুঝে কোন মানুষ এর হত্যাকারী । মেহদী উলবীর কাছে এ লোক অবশ্যই যাবে। কোন পরিত্যক্ত জায়গায় তাকে তখন কতল করবে এবং হাত-পা মাথা সব বিচ্ছিন্ন করে এদিক ওদিক ছড়িয়ে রাখবে । পরে আমি লোকদের বলবো কে তার হত্যাকারী । কিছু দিনের মধ্যেই লোকেরা তাকে ভুলে যাবে এবং আমার প্রতি তাদের আস্থা আরো বেড়ে যাবে ।' ০০ সূর্যাস্তের একটু আগে ইমাম শামীকে কবরস্থ করা হয়। তার জানাযা পড়ায় হাসান ইবনে সবা। তারপর ইমাম শামীর মৃত্যুর শোকে সে এমন এক শোক গাথা আবৃত্তি করে যে, লোকদের চোখ দিয়ে শুধু পানিই বের হলো না- কেউ গলা ছেড়ে কাদলো, কেউ কাদতে কীদতে মৃষ্া গেলো । পরদিন সকালে হাসান ইবনে সবা মেহদী উলবীর সাথে দেখা করার জন্য জঙ্গলে গিয়ে হাজির হয়। মেহদী তখন তার বিছানায় গভীর ঘুমে । খাদেম তাকে জাগিয়ে বলে, ইমাম হাসান এসেছেন, মেহদী উলবী ধড়মড় করে উঠে বসেন। হাসান ইবনে সবা এসে তার সঙ্গে করমর্দন করে। “আপনি কি এই সাধনা চালিয়ে যেতে পারবেন? - হাসান জিজ্ঞেস করলো । হ্যা, অবশ্যই ইয়া ইমাম! আমার কোন কষ্ট হচ্ছে না বরং এক আশ্চর্যধরনের আনন্দ অনুভব করছি। কত ধরনের সুন্দর সুন্দর মনোরম ছবি যে চোখে ভেসে উঠে তা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না।' “আপনি তো বেশ প্রশান্তি ও আনন্দের মধ্যে আছেন, কিন্তু আপনার আশে-পাশের এলাকা অত্যন্ত ভয়ংকর হয়ে উঠেছে। যে অযীফা দিয়েছি আপনাকে এর প্রতিক্রিয়া পুরো ভ্রাম্যাণ্ডের ওপর পড়ে । এটা আসলে সুলায়মান (আঃ) এর জ্বিনরা পড়তো । তাই আপনার তাবুর আশেপাশে জনে ভরে গেছে। “এসব জ্বিনরা কি আমার কোন ক্ষতি করবে না? 'না আমীরে শহর! এতো আপনার সৌভাগ্য । আপনার পাঠ করা ওযীফা সারা ভ্রাম্যাপ্তের ওপর প্রভাব ফেলছে। হতে পারে কিছু জিন মানুষের বেশে আপনার সামনে এসে সিজদায় পড়ে যাবে । এমন হলে আপনি কিন্তু ভয় পাবেন না ।' “আচ্ছা! স্বর্ণের এ টুকরো তিনটি কিভাবে এলো? আমার জায়নামাযের নিচে কি গুপ্তধন আছে?' মেহদী উলবীর গলায় পরম আগ্রহ। “গতরাতে আমি ঘুমাইনি'_ হাসান ইবনে সবা বললো- “এ তিনটি টুকরো একটা ইংগিত । সারা রাত মুরাকাবা করেছি। জানতে জানতে চেয়েছি এটা কিসের ইং্গিত। ভোরের দিকে গায়েব থেকে এই রহস্য জানা গেলো, একটি গুপ্তধন পাওয়া যাবে । তবে শয়তানের বেহেশৃত-২ ১৭ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।