2০০০০ হাসান ইবনে সবা শুধু আলমোত নয় যেসব এলাকা সে কজা করে নিয়েছে তাকে ইমাম বা শায়খুল জাবাল বলে। সে এখন নিজেই এক পরাশক্তি । অন্যান্য রাজা বাদশাদের মতো ছিলো না সে। সে শাসন করতো মানুষের হৃদয়রাজ্য । মুযাম্মিল ও তার সঙ্গী ইবনে ইউনুসের যখন চিকিৎসা চলছে হাসান ইবনে সবা তখন তার প্রমোদ উদ্যানে পায়চারী করছে। “মার থেকে আজও কোন খবর এলো না” হাসান ইবনে সবা তার এক খাস শাগরেদকে বললো- “ওখানকার গৃহযুদ্ধ তো এখন আরো জমে উঠার কথা । মার তো রক্তে ডুবে যাচ্ছে। আমি চাই আবু মুসলিম রাজীর শহর রায়ের অলিগলিও রক্তে ভেসে যাক! কিন্তু এখন আর ওদিক থেকে কোন খবর আসছে না কেন? “এসে যাবে শায়খুল জাবাল! সেলজুকি সালতানাতের ভিত্তি নড়ে গেছে। স্পষ্ট দেখতে পাচ্ছি আমি সেলজুকিদের লাশ চিরা চ্যাপ্টা করে আমাদের ঘোড়া মারুতে বিজয়ী পায়ে ছুটে বেড়াচ্ছে-হাসানের এক শাগরেদ বললো । সূর্যাস্তের একটু আগে এক ঘোড়ার খুরধ্বনি শোনা গেলো । হাসান ইবনে সবা সেদিকে উৎসুক হয়ে তাকিয়ে রইলো। একটুপর ঘোড়সওয়ারকে দেখা গেলো । কাছে এসেই সওয়ার ঘোড়া থেকে এক লাফে নেমে দ্রুত হাসান ইবনে সবার কাছে গিয়ে দাড়ালো । “মারু থেকে এসেছো?" -জিজ্ঞেস করলো হাসান। হ্যা শায়খুল জাবাল! মারু থেকে এসেছি'-সওয়ার বললো । “মারুবাসীরা কি এখনো পরস্পরের রক্ত ঝরাচ্ছে?'_হাসান মর্মর পাথরের একটি তখতে বসতে বসতে বললো । ইয়া শায়খুল জাবাল! ভালো কোন খবর আমি আনিনি। সুলতান বরকিয়ারকের হুকুমে গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেছে। এর পরপরই হুকুম জারী হয়, যেখানেই বাতিনীদের পাওয়া যাবে কতল করা হবে । সর্বপ্রথম আমাদের ডাক্তার ও তার সঙ্গীরা নিজের ধরে কতল হয়। আমাদের লোকেরা পালানোরও সুযোগ পায়নি । বাতিনী হিসেবে যাকে সামান্যতম সন্দেহ হয়েছে তাকেই কতল করা হয়েছে ।' “এসব হলো কি করে?'-হাসান মাটিতে সজোরে লাথি মেরে বললো- “এ মেয়ে রুজিনা কি ধোকা দিয়েছে না মারা গেছে?" “ওকে সুলতান বরকিয়ারক নিজ হাতে হত্যা করেছে।' “তুমি সবকিছু জেনে থাকলে সব খুলে বলছো না কেন? কাসেদ গৃহযুদ্ধের বিস্তারিত শোনাতে শুরু করলো । দু'পক্ষের সৈন্যরা শহরের বাইরে কতদূর ছড়িয়ে পড়লো, আবু মুসলিম রাজীর সসৈন্যে অংশগ্রহণ এবং কি করে আচমকা লড়াই থেমে গিয়ে বাতিনীদের ব্যাপক হারে কতল শুরু হলো সব বললো সে। “ইয়া শায়খুল জাবাল! গৃহযুদ্ধ বন্ধের সঙ্গে সঙ্গেই আমি রওয়ানা দিতাম । কিন্তু কেন গৃহযুদ্ধ বন্ধ হলো, সুলতান কোন চাপের মুখে এ হুকুম দিয়েছেন খুব কষ্ট হলেও এসব জেনে আসতে হলো । আমাদের ডাক্তার সুলতানের মহলের দুই কর্মচারীকে হাত ১৬৯ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।