'মুযাম্মিল ভাই!'-এঁ যখমী লোকটি বলে উঠলো- এরা তোমার জন্য পানি নিয়ে এসেছে । আর দেখো, আল্লাহ আমাদের জন্য ঘোড়াও পাঠিয়ে দিয়েছেন।” মায়মুনা ও সুমনা চমকে উঠলো । ওদিকে গুহার মুখে পড়ে থাকা যখমী লোকটিও একটু পাশ ফিরতেই ওরা তার চেহারা দেখতে পেলো। এ তো মুযাম্মিল আফিন্দীই। তার মাথায়ও পণ্তি বীধা। সুমনা তার ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লো যেমন বাঘ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে । আর 'মুযাম্মিল মুযাশ্মিল' বলে তাকে উঠিয়ে পানি পান করাতে লাগলো। মুযাম্মিল চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে রইলো । কয়েকবার চিড়ে যাওয়া ঠোট জোড়া কেঁপেও উঠলো । কিন্তু কিছু বলতে পারলো না । মুখের মতো সমস্ত শরীরও রক্তশূন্য-সাদা হয়ে গেছে। বুঝাই যাচ্ছে আর মাত্র কয়েক ফোটা রক্তই অবশিষ্ট আছে ওর শরীরে । খুব যত্ব করে ওদের দু'জনকে দুই ঘোড়ায় বসিয়ে দিলো । আর ছোট্ট এই কাফেলা রওয়ানা হয়ে গেলো শহরের দিকে । মুযাম্মিলের সঙ্গীর নাম রহিম বিন ইউনুস । মুযাম্মিলের চেয়ে ওর যখম একটু কম হলেও দুজনকে দেখেই মনে হচ্ছিলো ওরা আর কয়েক ঘন্টার মেহমান মাত্র । সুমনা ।'_মায়মুনা আস্তে আস্তে বললেন- “আমি ওদের চিকিৎসা শাহী ডাক্তার ও শল্য চিকিৎসক দ্বারা করাবো। সাধারণ কোন ডাক্তার ওদের দেহে প্রাণ আনতে পারবে না।' “ওদের সুলতানের মহলে দিয়ে যাবো আমি । সুলতানের খাস ডাক্তার ওদের চিকিৎসা করবে'-সুমনা বললো। চার ঘোড়সওয়ার যখন সুলতানের মহলে ঢুকলো সূর্যাস্ত তখনো হয়নি। যখমী দুজন তো ঘোড়ার ওপর উপুড় হয়ে পড়েছিলো । সুমনাকে জানানো হলো, মহলে সুলতান, মুহাম্মদ, সাঞ্জার ও সামিরী কেউ নেই৷ সুমনা দৌড়ে সুলতানের মার কামরায় গিয়ে হাজির হলো। রুজিনার কবল থেকে বরকিয়ারককে সুমনা বাচানোতে সুমনার মর্যাদা মহলে এখন অনেক উঁচুতে । বরকিয়ারকের মা সুমনাকে দেখেই উঠে দীড়িয়ে ওকে জড়িয়ে ধরলেন। “মাদারে মুহতারাম!'-সুমনার কান্নাভাঙ্গা গলা- 'মুযাম্মিল আফেন্দী মারা যাচ্ছে....আল্লাহর ওয়াস্তে ওকে বাচান....ওর এক সঙ্গীও আছে....ওর এক সাথীরও একই অবস্থা....এক ফোটা রক্তও বোধ হয় ওদের দেহে আর অবশিষ্ট নেই। আপনার খাস হাকিমকে ডাকুন।' বরকিয়ারকের মা সুমনাকে নিয়ে বাইরে দৌড়ে গিয়ে দেখলেন, দুই যখমী ঘোড়ার ওপর নিথর হয়ে পড়ে আছে। তিনি দ্রুত হাকিম ও শল্য চিকিৎসককে ডেকে আনার নির্দেশ দিলেন। বরকিয়ারকের মার হুকুমে তখনই যখমী দু'জনকে সুসজ্জিত এক কামরায় নিয়ে যাওয়া হলো । হাকিম ও শল্যচিকিৎসকও তাদের চিকিৎসা শুরু করে দিলেন। ১৬৮ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।