Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

কাপড় লাল হয়ে আছে। সে উঠে দীড়াতে পারলো । হাতে তার কি যেন একটা ঝুলছে। গাছের ডালটি ছেড়ে কয়েক কদম খুব কষ্টে এগিয়ে গেলো । আবার বসে পড়লো । একটু একটু করে হামাগুড়ি দিয়ে পানির নালার দিকে এগিয়ে যেতে লাগলো । মায়মুনা ও সুমনা ঘোড়ার গতি বাড়িয়ে দিলো । মা মেয়েকে দেখে হামাগুড়ি দেয়া লোকটি উঠতে চেষ্টা করলো। কিন্তু ছোট একটি গাছের সামনে পড়ে গেলো। হাচড়ে পাচড়ে সে গাছের গুড়ি ধরে উঠে গাছের সঙ্গেই ঠেস দিয়ে দাড়ালো এবং কোষ থেকে তলোয়ার বের করলো । মা মেয়ে একেবারে তার কাছে এসে ঘোড়া থেকে নামলো । “আমার কাছে আসবেনা"-রক্তান্ত লোকটি বললো- “তোমরা বাতিনী। কাছে ঘেষলে দু'নটাই মারা পড়বে । মরতে মরতেই দুটাকে মেরে মরবো । “আমরা বাতিনী নই। এক আত্মীয়কে খুজতে এসেছি। তোমাকে এ অবস্থায় রেখে যাবো না। আমাদের কাছে অতিরিক্ত দুটি ঘোড়া আছে। যেখানে বলবে পৌছে দেবো তোমাকে । ভয় পেয়ো না আমাদের । আমার মতে শহরের আশেপাশের কোন এলাকায় আর কোন বাতিনী জীবিত নেই'-মায়মুনা বললেন। “তাহলে তোমাদের আত্বীয়কে খুঁজতে থাকো । এখন এখানে শুধু লাশই পাবে'-লোকটির অস্ফুট গলা । “তুমি এখানে কি করছো? বলো তোমায় কোথায় নিয়ে যাবোঃ'_সুমনা বললো । “আমি পানি এই পাত্র ভরে আমার এক সাথীর জন্য পানি নিয়ে যাবো । সে আমার চেয়ে বেশি যখমী'-লোকটি হাতের পাত্র দেখিয়ে বললো । সুমনা তার হাত থেকে মশকটি নিয়ে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে তাকে পান করালো । যখমী লোকটি তৃপ্ত ভরে লল্বা শ্বাস ছাড়লো । “এখানে কাছেই এক পর্বত গুহা আছে'-লোকটি একদিক দেখিয়ে বললো- “আমার এক সঙ্গী আমার চেয়ে বেশি যখমী হয়ে ওখানে পড়ে আছে। ওকে আমার পানি পান করাতে হবে। হয়তো সে বাচবে না। আর সে না থাকলে আমিও হয়তো বাঁচবো না।' “তোমাদের দু'জনকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো'_মায়মুনা বললেন- চলো তোমাকে আমরা ধরে ধরে নিয়ে যাচ্ছি।” মা মেয়ে দু'দিক থেকে ওকে ধরে নিয়ে যেতে লাগলো । শুধু একটা দুঃখ আছে। আমার হাতে আমার ভাই নিহত হয়েছে। সরকারি ফৌজে ছিলো আমার ভাই । সব শেষ হওয়ার পর জানতে পারি, বাতিনীরাই এই রক্তপাতের মূল। বেঁচে থাকতে চাই শুধু হাসান ইবনে সবাকে হত্যা করতে । মা মেয়ে যখমীর সঙ্গে কথা বলতে বলতে একটি টিলা প্রান্তর পার হয়ে প্রশস্ত একটি গুহার কাছে পৌছলো । রক্তাক্ত একটি লোককে সেখানে উপুড় হয়ে পড়ে থাকতে দেখলো। ১৬৭ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।