মুহাফিজ বনে ছিলো আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাইতো । অথচ হাসান ইবনে সবার হুকুম ছিলো, কেউ যেন কোন মেয়েকে ভোগ না করে। যাতে অনেক বয়স পর্যন্ত তার যৌবন অটুট থাকে । আমিও তখন এসব পাপ মনে করতাম না। কারণ হাসান ইবনে সবার ওখানে আমার ইজ্জতের কোন নামগন্ধও ছিলো না। আমি তো এসব পাপ বলে জেনেছি এখানে এসে । মুযাম্মিলকে পেয়ে । আজ এ লোকটিকে এখানে দেখে আমার ভেতর প্রতিশোধের আগুন জ্বলে উঠে। প্রতিশোধ নেয়ার পর এখন কিছুটা হালকা হয়েছি । দুআ করো মা! মুযাম্মিলকে যেন পেয়ে যাই ।' “একটা কথা শোন বেটি! মুযাম্মিলকে জীবিত পাবি এই কল্পনাই মন থেকে দূর করে ফেল। না হয় অনেক বেদনা সইতে হবে । বরং এই বিশ্বীস রাখ যে, মুযাম্মিলকে জীবিত পাওয়া যাবে না। এটাই অপ্রিয় বাস্তব। তারপরও যদি ওকে জীবিত পাওয়া যায় দেখিস কি আনন্দ লাগে তোর। ০০০০ মুহাম্মদ ও সালার আওরিজীর বলে দেয়া কথামতো একটি বর্ণনার নালা পাওয়ার কথা ওদের । সেটি পেয়ে ওরা নালার কিনারা ধরে এগিয়ে গেলো । এখানেই মুযাম্মিল ও তার সঙ্গীরা গুপ্ত হামলা চালাতে এসেছিলো । “এই তো সে জায়গা!"-মায়মুনা বললেন- এঁ যে দেখো লম্বা টিলার প্রান্তর...কোথায় মুযাম্মিল ও তার সঙ্গীরা? দেখ বেটি! একটু বুদ্ধি খাটা। মুযাম্মিল তো কোন পর্তু বস্তুর নাম নয় যে দমকা হাওয়া তাকে উড়িয়ে নিয়ে গেছে।' “আমার মনের আওয়াজ শোন মা!_সুমনার গলায় যেন অপার্থিব কোন শব্দ-এটা আমার আত্মার আওয়াজ...আমার মনের কল্পনা মনে করো না...কোন এক গায়েবী শক্তি যেন বলছে তোমরা এগিয়ে যাও । মুযাম্মিলকে পেয়ে যাবে ।” সুমনার এ ভঙ্গি দেখে মায়মুনার চোখে পানি এসে গেলো । আহা! মেয়েটির মাথা বুঝি এবার বিগড়েই যাচ্ছে। সুমনা চতুর্দিকে তীক্ষ চোখ রাখতে রাখতে এগুচ্ছিলো। আর মায়মুনা এগুচ্ছিলেন সুমনার দিকে তাকিয়ে তাকিয়ে । “এ যে দেখো মা!'-সুমনা চমকে উঠে ব্যাকুল হয়ে বললো- “এ যে দেখো কোন মানুষ হবে ।' মায়মুনা সামনে তাকিয়ে দেখলেন। ঘন ঝোপঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়লো না। এবার তিনি নিশ্চিত হয়ে গেলেন, তার মেয়ের মাথা বিগড়ে গেছে। “একটু হুশ নিয়ে কথা বল বেটি!-মায়মুনা বেদনাহত কণ্ঠে বললো- “আমি তো কোন মানুষ দেখতে পাচ্ছি না।” “এ যে দেখো । ও হাটতে হাটতে বসে গেছে...এ যে।' এবার মায়মুনা সুমনার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখলো, একটি লোক একটি গাছের ডাল ধরে উঠার চেষ্টা করছে; ওদের থেকে ব্রিশ পঁয়ত্রিশ কদম দূরে । তার ১৬৬ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।