তার হাতে ধরা ছিলো তখন চৌক লম্বা ও ধারালো একটি খঞ্জর। মুহুর্ত ও দেরী করলো না। আরো ক্ষিপ্রতায় সে লোকটির ঠিক বুকের মাঝখানে খঞ্জরটি ঢুকিয়ে দিলো । আবার বের করলো এবং ঢুকালো আবার । লোকটা পড়ে গেলো। শেষ মুহুর্তে লোকটি তলোয়ার বের করে এনেছিলো। সেটি ছিটকে ঝর্নার মধ্যে গিয়ে পড়লো । লোকটির যুবা বয়সের সাথী ঘটনার আকম্মিকতায় বিমূঢ় হয়ে গিয়েছিলো । নিজেকে সামনে তলোয়ার উচিয়ে মায়মুনার দিকে দৌড়ে আসতে লাগলো । কাছে আসতেই মায়মুনা সরে গিয়ে তাকে পাশ থেকে সজোরে ধাক্কা মারলো । লোকটি চারদিক পানি ছিটিয়ে ঝর্নার পানিতে পড়ে গেলো উপুড় হয়ে। পড়েই সে উঠতে যাচ্ছিলো । কিন্তু সুমনার খঞ্জর তাকে উঠতে দিলো না। ভার খঞ্জর দুবার যুবকটির পিঠে আরেকবার তার পাজরে গেঁথে আবার বের হয়ে এলো। অপরিসর এই ঝর্ণাধারা টুকটুকে লাল হয়ে উঠলো । “চলো মা! কুকুর, শৃগালরা এখন তাজা গোশত খেতে পারবে ।'-সুমনা ঘোড়ায় চড়তে চড়তে বললো। মায়মুনা লোক দু'জন থেকে ওদের তলোয়ার নিয়ে নিলেন এবং ঘোড়া দুটিও ধরে নিয়ে এলেন। একটি ঘোড়ার জিনের সঙ্গে একটি বড় চামড়ার থলে বাধা দেখলেন। সেটি খুলে দেখলেন ভেতরটি ভরা। ওপরে কয়েকটি দিরহাম আছে। আর বাকী সবগুলো ছোট ছোট স্বর্ণের টুকরো । মা থলেটি সুমনাকে দেখালেন। “মানুষ কেনার জন্য এগুলো নিয়েছিলো ওরা । শহরে যদি পৌছতে পারতো ওরা তাহলে নতুন ঝড় শুরু হয়ে যেতো'-সুমনা বললো । “আমার মন এখন দৃঢ় হয়ে গেছে'_মায়মুনার সংকল্পমাখা স্বর- “আমি নিশ্চিত হয়ে গেছি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আর নইলে একটি মেয়ে এমন শক্তিশালী দুই পুরুষকে এমন সহজে কি করে খতম করলো । এটাই প্রমাণ যে, আমরা সঠিক পথে আছি এবং মহান আল্লাহ আমাদের হাত ধরে আছেন ।' “মজার কথা কি জানো মা! আমি যখন হাসান ইবনে সবার ওখানে ছিলাম তখন এ প্রৌঢ় লোকটি আমাকে খঞ্জর ও তলোয়ার চালনা, নেযাবাজি, ঘোড়সওয়ারী ইত্যাদি শিখিয়েছিলো। খর্জর কি করে মারতে হবে, কত দ্রুত ও বুকের কোথায় মারতে হবে এবং শক্রর কোন অবস্থায় কি কৌশল গ্রহণ করতে হবে সব শিখিয়েছিলো এ লোকটি । মরার সময় সে নিশ্চয় খুশী হয়েছিলো যে, তার এই ছাত্রীটি তার শেখানো কৌশল এখনো ভুলেনি। 'আল্লাহর শুকরিয়া আদায় কর বেটি! আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারেনা । “কিছু দিন সে আমার মুহাফিজ ছিলো । হাসান ইবনে সবা যখন প্রথম শিকারে আমাকে পাঠায় সে আমার সঙ্গে ছিলো। প্রথম শিকার খুব সফলতার সঙ্গে বাগিয়েছিলাম। তখন সে আমার দক্ষতার প্রতি আস্থাভাজন হয়ে চলে যায়.... সে আমাকে হাসান ইবনে সবার কাছে ধরে নিয়ে যেতে চাচ্ছিলো বলে ওকে আজ কতল করিনি আমি । ওকে দেখে আমার মনে ঘৃণার ঝড় উঠে। এ শয়তান যত দিন আমার ১৬৫ দড$/৬$.21111001109.0011
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।