Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সস সুমনারা বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে গেলো। সামনে মৃদু প্রবাহের একটি ঝর্ণা দেখে মা-মেয়ে পানি পান করতে ঘোড়া থেকে নেমে দীড়ালো। দু'জনে ঝর্ণার ধারে উবু হয়ে বসলো। সুমনা পানিতে দু'হাত ডুবিয়ে দিয়ে অর্জলি ভরে পানি উঠাচ্ছিলো এমন সময় ডান দিক থেকে ঘোড়ার হালকা খুরধ্বনি কানে পৌছলো । সে ও মায়মুনা ডান দিকে তাকালো । দুটি ঘোড়া সওয়ার নিয়ে একটু দূরে দাড়িয়ে আছে। সুমনার চেহারা তখন নেকাবমুক্ত। দু'জনের একজন প্রৌট আরেকজন কমবয়সী । প্রকে দেখে সুমনার হাত থেকে পানি ছলকে গেলো । ভয়ে তার চেহারা রক্তশূন্য হয়ে গেলো। আর প্রৌঢের মুখে খেলে গেলো হাসি । ঘোড়সওয়ার দু'জন ঘোড়া থেকে নেমে পড়লো । সুমনা মাকে তাড়া দিলো, মা, ওঠো, চলো । “কেন? কি হয়েছে?'_সুমনার ফ্যাকাসে মুখ দেখে মায়মুনা ফিসফিস করে জিজ্ঞেস করলো । “এ লোকটি আমাকে চিনে ফেলেছে। তাড়াতাড়ি এসো মা! এ লোক শয়তান হাসান ইবনে সবার খাস লোক'-সুমনা তার ঘোড়ার দিকে দৌড়ে যেতে যেতে বললো । মায়মুনা ও সুমনার ঘোড়া লোকগুলোর কাছাকাছি জায়গায় দাড়িয়ে ঘাস খাচ্ছিলো । সুমনা সে পর্যন্ত যেতে পারলো না। প্রৌঢ় লোকটি তার পথ রোধ করে দাড়ালো । এবার তার দ্যাতো হাসি আরো বিস্তৃত হয়েছে। হারিয়ে যাওয়া সাথী জীবনের কোন এক মোড়ে ঠিকই মিলে যায় । ইমাম হাসান ইবনে সবার কোন হীরা হারিয়ে গেলে হীরা নিজেই ইমামের কাছে পৌছে যায়'-লোকটি বড় উদার কণ্ঠে বললো। “কে তুমি? মনে হয় কোন ডাকাত তোমরা । আমরা মহিলা বলে আমাদেরকে কাবু করতে পারবে এই ভুল ধারণায় থেকো না।'-সুমনা চেহারা নেকাব আবৃত করে কুদ্ধ গলায় বললো । তুমি কি ভুলে গেছো আমি কে? ইমাম আজও তোমার পথ চেয়ে আছেন । এসো..." “ভেবে চিন্তে আমার দিকে হাত বাড়াবে । না হয় পরিণাম তোমার ভয়াবহ হবে ।” “তোমরা কি চাও? আমার মেয়ের পেছনে কেন লেগেছো?'-মায়মুনা এগিয়ে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন। সুমনা!'_-লোকটি মায়মুনাকে এড়িয়ে গিয়ে বললো- “কাকতালীয়ভাবে যাচ্ছিলাম এদিক দিয়ে, ইমামের হারানো রত্ব চোখে পড়লো । কি করে ফেলে যাই এ রত্ন ?... আমার সঙ্গে তোমার যেতেই হবে ।' লোকটি মায়মুনাকে হাত দিয়ে সরিয়ে সুমনার দিকে হাত বাড়ালো । ঝর্ণার কিনারায় থাকায় সুমনার পেছনে হটার পথ বন্ধ ছিলো । লোকটি হঠাৎ সুমনার নেকাবে হাত রাখলো । সুমনা খুব দ্রুত নিজের কাপড়ের ভেতর হাত ঢুকালো । সুমনা কি করছে লোকটি বুঝতে পারলো না। পরক্ষণেই বিদ্যুৎবেগে সুমনা হাত বের করে আনলো । ১৬৪ ছ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।