Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

না...না”_সুমনার গলা প্রায় চিড়ে গেলো-মুযাম্মিল অবশ্যই বেঁচে আছে-কেউ ওর কোন ক্ষতি করতে পারবে না।' “বেটি! আমার কথা শোন। চল্‌ আমরা চলে যাই এখান থেকে । মুযাম্মিলকে গেলেও ওর বিকৃত ছিন্নভিন্ন লাশ ছাড়া আর কিছু পাওয়া যাবে? ওর বিকৃত লাশ দেখে তুই তো পাগল হয়ে যাবি।'_মায়মুনা সুমনাকে সান্ত্বনা দিলেন। 'না৮-সুমনা চাপাভাবে দৃঢ় কণ্ঠে বললো- “আমার মন বলছে মুযাম্মিল জীবিত আছে। ওকে না দেখে আমি যাবো না। যদি ওর খপ্তিত মাথাও পেয়ে যাই তবুও এই সান্ত্বনা পাবো যে, মুযাম্মিল চলে গেছে । তখন পরকালে ওর সাক্ষাত পাবো ।' চলতে চলতে একটি মরা নদী পড়লো ওদের সামনে । ঘোড়া নিয়ে ওরা নদী পার হয়ে গেলো। সামনে পড়লো একটি কবরস্থান। মুহাম্মদ ও আওরিজীও এই কবরস্থানের কথা বলেছিলেন। কবরস্থানের একপাশে স্বল্প আবাদীর একটি গ্রাম আছে। অনেকগুলো তাজা কবর ওদের নজরে পড়লো । যেগুলোর মাটি এখনো ভেজা । লাঠিতে ভর দেয়া এক বৃদ্ধকে এই কবরগুলোর পাশে দীড়িয়ে থাকতে দেখে ওরা বৃদ্ধের কাছে গিয়ে দাড়ালো । “একি আপনার কোন আত্মীয়ের কবর?'-সুমনা বৃদ্ধকে জিজ্ঞেস করলো । “শুধু এটাই নয়'বৃদ্ধ ঘুরে সমস্ত কবরস্থানের দিকে ইর্ধগিত করে বললেন- “এসব আমার আত্মীয়...শুধু আত্মীয় না আমার পুরো খান্দানই এখন কবরবাসী ৷ নতুন কবরের সবাই আর তোমরা রাস্তায় যেসব লাশকে দেখেছো হিংস্র প্রাণীরা খাচ্ছে ওরাও আমারই রক্তের মানুষ । মনের ভালো দরজাটি যখন বন্ধ হয়ে যায় তখন মন্দ দরজাটি খুলে যায়। আর তাতে কুফরী, শিরেকি, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, অশুভ সব মন্দত্‌ তাতে ঢুকতে থাকে । আর পর্দা পড়তে থাকে তখন বুদ্ধির দরজায় । আর বিবেক বুদ্ধি যখন পর্দাবৃত হয়ে যায় আপন ভাইকেও তখন শক্র মনে হয়। আমাদের কওম ও সুলতান এই পাপেই লিপ্ত ছিলো। এর শাস্তি দেখো আমরা কিভাবে পাচ্ছি। কত মায়ের বুকের সন্তান আজ কুকুর শৃগালের খোরাক । ওদের ক্ষতবিক্ষত খপ্তিত খুপড়িগুলো কেমন ড্যবড্যব করে তাকিয়ে দেখছে আমাদের । তবুও তো যাদের অক্ষত লাশ তাদের আত্মীয়রা উঠিয়ে নিতে পেরেছে তাদের তো জানাযা ও দাফন হয়েছে। কিন্তু যাদেরকে উঠিয়ে নেয়া হয়নি দেখো তাদের ভাগ্যে কি ঘটেছে...তোমরা কোথেকে এসেছো আর কোথায় যাচ্ছো? “এ আমার মেয়ে'_মায়মুনা সুমনাকে দেখিয়ে বললো- “আমরা এক আত্মীয়ের খোজে বের হয়েছি। বারবার ওকে বলেছি এখান থেকে চলে যেতে । আমি জানি পাওয়া গেলেও বিকৃত লাশ ছাড়া আর কিছু পাওয়া যাবে না।' “ওকে খুঁজতে দাও'-বৃদ্ধ কম্পিত আওয়াজে বলল- “না হয় এই অতৃপ্তি সারা জীবন ওকে তাড়া করে ফিরবে । আমার এই যুবক ছেলেকে এই লড়াইয়ে হারিয়েছি। লাশ পায়নি ওদের । আমি এখানে এসে ফাতেহা পড়ি আর নিজেকে সান্ত্বনা দেই। এই তাজা কবরগুলোতে যারা শায়িত সব আমার ছেলে ।' ১৬৩ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।