Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

অবস্থা দেখার জন্য আমি সেখানে যেতাম । কিন্তু সেদিনই সুলতানের তড়িৎ নির্দেশে বিক্ষিপ্ত ফৌজকে যথাসম্ভব একত্রিত করে শহরে ফিরে আসতে বাধ্য হলাম । শুধু এ অপারগতার কারণে মুযাম্মিল ও তার জানবায সঙ্গীদের দেখতে যেতে পারিনি । যা হোক মুযাম্মিল বেঁচে থাকলে আমি অন্তত জানতে পারতাম । আওরিজীও ওদেরকে সে জায়গার ঠিকানা বলে দিলেন। সুমনা ফিরেই কান্নায় ভেঙ্গে পড়লো। মুযাম্মিলের লাশ না দেখে তার মৃত্যু সুমনা মেনে নিতে পারছিলো না। “বেটি! মায়মুনা তাকে সান্ত্বনা দিয়ে বললেন- “এই তিক্ত সত্যটি মেনে নাও যে, মুযাম্মিল আর নেই। তুমি বা আমরা দু'জন ওর সন্ধানে বের হলে আমরা ধরা পড়ে যেতে পারি। ভেবে দেখো কি হবে তখন? যাই হোক হোকগে। মুযাম্মিলের মৃত্যু হলে আমি ওর লাশ এনে নিয়মমত দাফন করবো....আর মা! তুমি ভয় পেয়ে যেয়ো না। আমি একা চলে যাবো'-সুমনার গলায় দৃঢ় সংকল্প । মা সুমনাকে অনেক বুঝালেন। কিন্তু এর ফলে মুযাম্মিলের জন্য সুমনার ভেতরের ঝড় আরো দাপিয়ে উঠলো । রাতে সুমনার শিশুদের অনবরত বিলাপ আর বিষ খাওয়া রুগীর মতো ছটফটের কারণে মাও ঘুমুতে পারেননি । তাই মা সকালে সুমনার সঙ্গে মুযাম্মিলের খোজে যাবেন বলে কথা দেন। পরদিন সকালে দু'জনই পুরো দেহ কালো কাপড়ে আবৃত করে প্রয়োজনীয় অন্ত নিয়ে বেরিয়ে পড়ে । সুমনা হাসান ইবনে সবার সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে। শাহসওয়ারী, খঞ্জর চালনা, তলোয়ার চালনা, নেযাবাজি এবং তীরন্দাজিতে হাসান ইবনে সবা মেয়েদেরকে অসামান্য দক্ষ করে তোলে । নিজ শিকারকে কিভাবে বিষ প্রয়োগে হত্যা করতে হবে তাও শিক্ষা দেয়। মেয়েদের মন শক্ত কঠোর করার জন্য প্রত্যেক মেয়েকে দিয়ে কয়েদখানার চারপাচজন জীবিত কয়েদীকে খঞ্জর বা তলোয়ার দিয়ে হত্যা করায়। এসবের ভেতর দিয়েই সুমনাকে হাসান ইবনে সবা গড়ে তুলেছিলো। সুমনার মা মায়মুনাও লড়াইয়ের কলাকৌশল ভালোই জানতেন। তারা ওরা যেখানে যাবে সেটা শহর থেকে প্রায় পনের মাইল দূর। এলাকাটি দারুণ সবুজ ও মনোরম । কোথাও সমতল ভূমি, কোথাও পাহাড়ি টিলা । কোথাও ঘন ঝোপঝাড় । কোথাও বর্ণায় সিক্ত স্নিগ্ধ পটভূমি । অবশেষে তারা যেখানে পৌছলো সেটা যেন মানুষ মারার এক বধ্যভূমি । এলোমেলো ছিন্নভিন্ন মানুষ ও ঘোড়ার লাশ। কুকুর শৃগালে সেগুলো খাচ্ছে। নিজেদের মধ্যে টানা হেঁচড়া আর মারামারি করছে। উৎকট গন্ধ আর এসবের ভয়ংকব দৃশ্য দেখে ওদের গা ছমছম করে উঠলো । সুমনা একবার আর্তনাদ করে উঠলো। এক নেকড়ে কোন মৃত মানুষের ডানা মুখে নিয়ে ওদের দিকে দৌড়ে আসছিল । কিন্তু নেকড়েটি ওদেরকে কোন পাত্তা না দিয়ে এক দিক দিয়ে বেরিয়ে গেলো। ১৬২ ফ্ড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।