০০০০৫ মুযাম্মিল এখনো শহরে ফিরে আসেনি । বিদ্বোহী ও সরকারি ফৌজের যারা শহরের বাইরে ছিলো তারা সবাই ফিরে এসেছে। যখমীদেরও নিয়ে আসা হয়েছে । আর নিহতদের লাশও যার যার পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে। কিন্তু মুযাম্মিলের কোন পাত্তা নেই। এজন্য সুমনা ও তার মা মায়মুনার পেরেশানীর অন্ত ছিলো না। ওরা দূরে কোথাও মুযাম্মিলের খোজে যে যাবে সে উপায়ও নেই । কারণ সুমনা হাসান ইবনে সবার কাছে অত্যন্ত মূল্যবান মেয়ে । তার লোকেরা সুমনার ছায়া ধরতে পারলেও আনন্দে আত্মহারা হয়ে যাবে৷ তাই মুযাম্মিলের জন্য সুমনা ও মায়মুনার অক্ষম হা- হুতাশ ছাড়া আর কিছুই করার ছিলো না। একদিন দু'জনে সুলতানের ছোট ভাই মুহাম্মদের কাছে ছুটে গেলো । মুযাম্মিলের কোন খবর আছে কিনা জিজ্ঞেস করলো । না, এখন কিছুই বলতে পারবো না, ও কোথায়”-মুহাম্মদ বললো- “আমার সঙ্গেই ছিলো ও। ও আমার সঙ্গেই থাকতো । তোমরা তো জানো, বাতিনীদের বিরুদ্ধে ও কেমন ক্ষেপাটে মানুষ৷ সে দশ বারজনের ভয়ংকর লড়াকু একটা দল গড়ে তুলে । ওরা গভীর রাতে সরকারি ফৌজের ওপর গুপ্ত হামলা চালাতো। সরকারি ফৌজের জন্য ওরা আসমানী গজব বা আচমকা বজ্রপাত হয়ে উঠেছিলো । ওর ব্যাপারে সর্বশেষ খবর যেটা পাওয়া গেছে সেটাও ছিলো এক গুপ্ত হামলার খবর । তোমাদের সে জায়গায় যাওয়ার রাস্তা বুঝিয়ে দেবো আমি, তোমরা যদি কাউকে ওখানে পাঠাও তাহলে সম্গবত....মুহাম্মদ হঠাৎ থেমে গেলো । সুমনার ভিত যেন কেঁপে উঠলো । সে বুঝে গেলো মুহাম্মদ বলতে চায়, সম্ভবত তোমরা মুযাম্মিলের লাশ পেয়ে যাবে। “আপনি সে জায়গার নামটা বলে দিন'-সুমনার গলা কেঁপে উঠলো- “আমি ও আমার মা নিজেরাই যাবো ওখানে ।” “তোমাদের যাওয়া ঠিক হবে না। এ জঙ্গল বিয়াবানে তোমাদেরকে কেউ চিনে ফেলে তখন তো আরো ৰড় বিপদ ঘটবে ।' এ সময় সুলতান বরকিয়ারকের দারোয়ান এসে জানালো, মুহাম্মদকে সুলতান ডাকছেন। এখন প্রশাসনের সর্বত্রই কয়েকগুণ ব্যস্ততা । তাই মুহাম্মদের আর সেখানে থাকা সম্ভব ছিলো না। তাই মুহাম্মদ খুব সংক্ষেপে ওদেরকে রাস্তা বুঝিয়ে দিলো এবং সালার আওরিজীর কাছে খোজ নিতে বলে চলে গেলো । যথাস্থানে ওরা সালার আওরিজীকে পেয়ে গেলো । “মনে হয় সে বেঁচে নেই"-“সালার আওরিজী বললেন- “আমি সে জায়গা চিনি যেখানে মুযাম্মিল আট জন মুজাহিদ নিয়ে এক সরকারি তাবুতে গুপ্ত হামলা চালায়। বড়ই রক্তক্ষয়ী লড়াই হয়। এ আটজনের কেউ ফিরে আসেনি । পরদিন মুযাম্মিলদের শয়তানের বেহেশৃত-১১ ১৬১ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।