বিন্যাসে ঘোড়সওয়ার ছিলো। একটুপর ঘোড়ায় চড়ে এলেন সুলতান বরকিয়ারক, ওযীরে আজম সামিরী, আবু মুসলিম রাজী, মুহাম্মদ, সাঞ্জার, সিপাহসালার হিজাযী ও আওরিজী। সুলতান বরকিয়ারক এতদিন পর বিভক্ত হয়ে যাওয়া সেনা সদস্যদের এভাবে একত্রিত হতে দেখে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর উছু আওয়াজে অভিভূত কণ্ঠে বললেন, “আমার প্রিয় সৈনিক ভাইয়েরা! তোমরা আল্লাহর সৈনিক। ইসলামের হেফাজতই তোমাদের ঈমান । আমি খুবই বেদনাহত যে, এক শয়তান আমার ওপর জেঁকে বসেছিলো। তার চাল আমাদের কেউ বুঝতে পারেনি । ভাই ভাই পরস্পরের রক্তে ভেসে যেতে লাগলো..... “আজ আমি অনুতপ্ত । এই রক্তপাতের সব পাপ আমার ওপর । এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমি । এ ছিলো হাসান ইবনে সবার উষ্কে দেয়া ধ্বংসযজ্ঞ । তার লোকেরা আমাদের হামদর্দ হয়ে আমাদের মধ্যে জায়গা করে নিয়েছে এবং আমাদের মধ্যে বিষ ছড়িয়ে দিয়েছে। কেউ আমরা ওদেরকে চিনতে পারিনি । ইহুদী খিষ্টান ইসলামের চিরশক্র। কিন্তু হাসান ইবনে সবা ও তার উদ্ভাবিত ফেরকা ইসলামের সবচেয়ে ভয়ংকর দুশমন। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সে মানুষকে সবচেয়ে বড় ধোকাটা দেয়। এখন মহান আল্লাহ আমাদের চোখ খুলে দিয়েছেন। তার দরবারে জানাই লাখো কোটি কৃতজ্ঞতা । তিনি আমাদের জন্ম এমন পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন যে, আমরা শয়তানের কবল থেকে বেরিয়ে এসেছি। তোমাদেরকে আজ আমি বলতে চাই, আমি সুলতান ঠিক, কিন্তু তোমাদেরকে আমার প্রজা মনে করি না আমি। আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দায়িতৃ দেয়া হয়েছে তোমরাও সে দায়িত্ব থেকে মুক্ত নও । সে দায়িত্ব পূরণ করাই আমাদের ঈমানের ভিত্তি..... “তোমরা যে পরস্পরের রক্ত ঝরিয়েছো আজ সে রক্তের দাম মাফ করে দাও। ইসলাম শিক্ষা দেয় এক্যের। এক্য এমন এক শক্তি যা কোন বৈরী শক্তি পরাজিত করতে পারে না। দেখো, আমরা দ্বিধা-বিভক্ত হতেই দুশমন তার ফায়দা উঠাতে কসুর করলো না। আমাদের অনেক এলাকা দুশমনের দখলে আজ । আজ থেকে আমাদের নতুন জীবন শুরু করতে হবে। তোমাদের ও ইসলামের সবচেয়ে বড় শক্র হাসান ইবনে সবা। তার বিরুদ্ধে আমাদের এক ফৌজ তৈরী করতে হবে...... “তাই বাতিনীদের খতম করার এ লড়াইয়ে দৃঢ় সংকল্প নিয়ে" শরীক হয়ে যারা ফৌজে থাকতে চায় তারা তাদের নাম বলুক। আর যারা শরীক হতে চায় না তারা অব্যাহতি দিয়ে বাড়ি চলে যাক । তবে ভুলে যেয়ো না, মুসলমান হিসেবে এ লড়াইয়ে সবারই অংশগ্রহণ করা ফরজ। কারণ এটা জিহাদ । যার জন্য প্রতি মুহুর্তেই তৈরী থাকা অবশ্য কর্তব্য। আল্লাহর পথেই যেহেতু এ লড়াই হবে তাই সবসময় তিনি তোমাদের সঙ্গে থাকবেন।' ১৬০ ফ্/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।