Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

অল্পক্ষণের মধ্যেই ইমাম শামীর আরেকটি কাটা বাহু ও দুটি পা পাওয়া গেলো। আরো কিছু অংশ পাওয়া গেলো, সবগুলো একত্রিত করা হলো, লোকদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়লো, তাদের মনে হলো, এগুলো ইমাম শামীর নয় তাদের দেহেরই অংশ। ভীত কম্পিত লোকগুলো হাসান ইবনে সবার চার পাশে জমা হতে লাগলো । “সবাই মনোযোগ দিয়ে শোন'_ হাসান ইবনে সবা ঘোড়ায় চড়ে উচু আওয়াজে বললো- “তোমরা সবাই জানো আমীরে শহর মেহদী উলবী এখান থেকে একটু দূরে চিল্লা-সাধনা করছেন। পুরো শহরে ঘোষণা করা হয়েছিলো, কেউ যেন সেদিকে না যায়। এর একটি কারণ হলো, তাকে যেন বিরক্ত করা না হয়, আরেকটি কারণ হলো, তিনি এমন সাধনা করেছেন যে, সে এলাকায় জনে ভরে গেছে। আমীরে শহরের ওযীফা পাঠ জ্নদের ওপর দারুণ প্রভাব বিস্তার করেছে। তাই ওদিকে কেউ গেলে জ্িনেরা তাকে বাধা দেয়, প্রথমে বাধা না মানলে তারা এই অবস্থাই করে এখন যেমন তোমরা দেখতে পাচ্ছো । এজন্য আমি দূর থেকেই কিছু লোক বসিয়ে দিয়েছি, যারা কাউকে ওদিকে যেতে দেয় না। এখন আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, কেউ কি ইমামকে এদিকে আসতে দেখেছ? ইয়া ইমাম!'- ভীড় থেকে একটি আওয়াজ শোনা গেলো- 'আমি কাল সন্ধায় ইমাম শামীকে ওদিকে যেতে দেখি । আমি দৌড়ে গিয়ে তাকে বাঁধা দিয়ে বলি, তিনি যেন আর সামনে না যান। এর কারণও তাকে বলি আমি । কিন্তু তিনি আমাকে ধমক দিয়ে বলেন, আমি অবশ্যই যাবো । আমি বুঝতে পারলাম না ইমাম হাসান ইবনে সবার কথা মানবো না ইমাম শামীর কথা। ইমাম শামীর সামনে আমি কোন ছার? আমি আর কিছু বললাম না। তিনি একটু পরই চোখের আড়ালে চলে গেলেন । হায় তখন কি ভেবেছিলাম, দুষ্ট জ্বিনরা ইমামের এই নির্দয় অবস্থা করবে? লোকদের মধ্যে স্তব্ধতা নেমে এলো, সবার ওপর হাসান ইবনে সবার নজর ঘুরে এলো, সে দেখলো ভয়ে নীল হয়ে গেছে প্রত্যেকেরই মুখ । “এত ভয় পাওয়ার প্রয়োজন নেই'- হাসান লোকদের অভয় দিয়ে বললো- “সবার এখন সাবধান হতে হবে । কেউ যেন এ এলাকার দিকে না যায়। আমি এ হত্যাকারী জনকে ডাকিয়ে এনে অবশ্যই জীবন্ত পুরিয়ে মারবো ।” লোকেরা আস্তে আস্তে শহরের দিকে হাটা দিলো । হাসান ইবনে সবাও তার ঘোড়া নিয়ে একদিকে রওয়ানা দিলো? আগের দিন ইমাম শামী যখন হাসান ইবনে সবার ঘর থেকে বের হলো তখন হাসান তার কয়েক জন লোককে ডেকে বললো, ইমাম শামীর ওপর নজর রেখো । তাকে জঙ্গলে যেতে দেখলে সেখানেই খতম. করে দেবে । তখন তার এক উপদেষ্টা বলে- ইয়া ইমাম! শহরের লোকেরা তো তাকে তাদের পীর মুরশিদের চেয়েও বেশি মনে করে। এ লোক যদি আলমোতে থাকে তাহলে শহরের লোকদের ওপর আমরা যে প্রভাব বিস্তার করেছি তার সব ধুলিস্মাৎ হয়ে যাবে। যে কোন উপায়ে তাকে খতম করতে হবে ।' ১৬ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।