কয়েকজন বাতিনীকে হত্যা করে হাসান ইবনে সবাকে রুখা যাবে না। খবর আসছে এ শয়তান বিশাল এলাকা দখল করে নিয়েছে। সেসব এলাকায় তার এমন প্রভাব সৃষ্টি হয়েছে যে, আমাদের সৈন্যদল আলমোতের দিকে রুখ করলে এসব এলাকার জনগণ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কোন পরওয়া করবে না।' আবু মুসলিম রাজীর প্রস্তাবে সেখানে বরকিয়ারকের মাকে নিয়ে আসা হলো । মা দীর্ঘদিন পর আবু মুসলিম রাজীসহ তিন ছেলেকে এক সঙ্গে দেখে আবেগে কেদে ফেললেন । আকাশের দিকে হাত উঠিয়ে তাদের এই শ্রীতি এক্য দীর্ঘজীবী হওয়ার জন্য দুআ করলেন । তারপর সবার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হলো । আবু মুসলিম রাজী সেখানে এক যুগদর্শী প্রস্তাব পেশ করলেন। তা হলো, তিন ভাইয়ের এক সঙ্গে এক দারুসসালতানাতে থাকা ঠিক হবে না। কারণ নেতৃত্বে প্রতি সব মানুষেরই দুর্বলতা আছে। তাই এই সালতানাতকে দু'ভাগে ভাগ করা হবে। এক অংশের শাসক থাকবেন সুলতান বরকিয়ারক। আরেক অংশের মুহাম্মদ ও সাঞ্জার। তবে কেন্দ্রীয় সুলতান বরকিয়ারকই থাকবেন । যাতে সালতানাতের বিকেন্দ্রীকরণ ও এঁক্য উভয়টাই অটুট থাকে । এরকম হলে ভবিষ্যতে আর ছন্দ ও অনৈক্য সৃষ্টি হবে না। এ প্রস্তাবকে ওযীরে আজম সামিরী, সিপাহসালার হিজাযী ও নায়েবে সিপাহসালার আওরিজী এবং সুলতানের মাও এক বাক্যে সমর্থন করলেন। সবার তাৎক্ষণিক সিদ্ধান্ত তখনই সালতানাতের মানচিত্র সামনে রেখে সালতানাতকে দু'ভাবে ভাগ করে দেয়া হলো। কিন্তু এর কার্যকারিতা এজন্য মুলতবী রাখা হলো যে, সরকারি ও বিদ্রোহী ফৌজ আগে শহরে এসে একত্রিত হোক এবং বাতিনীদের জঞ্জাল পরিষ্কার করুক। তারপর নিশ্চিন্তে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। ভাগ হওয়ার পর মুহাম্মদ ও সাঞ্জারকে যে অংশ দেয়া হলো, তার মধ্যে সিরিয়া, ইরাক, মুসেল, আজারবাইজান ও আরমেনিয়া উল্লেখযোগ্য ৷ অবশিষ্ট অং দেয়া হলো বরকিয়ারককে এবং এ ফয়সালাও হলো কেন্দ্রীয় শাসনব্যবস্থা থাকবে বরকিয়ারকের হাতে । এরপর বিক্ষিপ্ত ফৌজকে একত্রে জড়ো করা শুরু হলো। আর বরকিয়ারক হুকুম জারী করলেন, কোন বাতিনীকে কতল ব্যতীত রেহাই দেয়া হবে না। তবে ব্যক্তিগত আক্রোশে বাতিনী নাম দিয়েও কাউকে হত্যা করা যাবে না। এ ধরনের প্রমাণ পাওয়া গেলে হত্যাকারীকে হত্যা করা হবে। শহরে অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখা গেলে তাকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হবে । আর কয়েকদিনের জন্য শহর পুরোপুরি সিল করে দেয়া হবে। কেউ ভেতরে ঢুকতেও পারবে না। ভেতর থেকে কেউ বেরও হতে পারবে না। শুধু বাইরে রয়ে যাওয়া বিক্ষিপ্ত ফৌজ শহরে ঢুকতে পারবে । এ হুকুমের কারণে শহর থেকে পালাতে গিয়ে অনেক বাহিনী ধরা পড়ে এবং কতল হয়ে যায়। শহর ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো । বিক্ষিপ্ত ফৌজও ব্যারাকে ফিরে এলো । একদিন ফৌজের সব সদস্যকে বিশাল এক ময়দানে জড়ো করা হলো। সবাই ফৌজি ১৫৯ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।