“তুমি অনেক বড় পুরস্কার প্রাপ্তির কাজ করেছো রাবিআ!' তোমার থাকার জন্য এই মহলে আমি বিশেষ ব্যবস্থা নেবো । তোমার সন্তানের শিক্ষাদীক্ষার দায়িত্ব আমাদের-এখন যাও। বেশ পাল্টিয়ে পরিচ্ছন্ন হও। পরে তোমাকে ডাকবো আমি'-সুলতান বললেন। রাবিআ বিজয়ী পায়ে সেখান থেকে বের হয়ে গেলো । আর সুলতান বরকিয়ারক দিলেন। তারপর সুলতান ওযীরে আজমের মাধ্যমে নির্দেশ জারী করলেন যাদেরকে বাতিনী হিসেবে চিহ্ত করা হয়েছে তাদেরকে পাকড়াও ও কতল করা হবে। এরপর শুরু হলো ব্যাপকভাবে বাতিনীদের পাকড়াও । বাতিনীদের বড় বড় সন্ত্রাসীদের কেউ এ থেকে বাচতে পারলো না। এদের গর্দান দ্বিখগ্ডিত করা হলো সুলতানের সামনে । চার পাচ দিন পর্যন্ত এই বাতিনী নিধন অভিযান চললো । চার পাঁচ দিন পর প্রায় অপ্রত্যাশিতভাবেই গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেলো এবং সব সালার ও কমান্ডাররাও এক ছাদের নিচে সমবেত হলো । একদিন পর সিপাহসালার হিজাযী, নায়েবে সিপাহসালার আওরিজী, মুহাম্মদ ও সাঞ্জার বরকিয়ারকের কাছে এসে উপস্থিত হলেন। এদের সবাইকে এক সঙ্গে দেখে সুলতান দারুণ খুশী হয়ে সবাইকে বসতে বললেন । কিন্তু তাদের পেছনে যখন আবু মুসলিম রাজীকে দেখলেন তিনি হয়রান হয়ে গেলেন। পরম শ্রদ্ধা নিয়ে দীঁড়িয়ে তাকে স্বাগত জানালেন । তারপর সবার জন্য আপ্যায়নের নির্দেশ দিলেন। “মুহতারাম রাজী! আপনাকে দেখে আজ আমার বাবার কথা মনে পড়ছে। কিন্তু আপনি এখানে কি করে এলেন? নাকি আমি অযথাই বিস্বয় প্রকাশ করছি?'-বরকিয়ারক আবু মুসলিম রাজীকে বললেন। “না বেটা! তোমার বিস্ময় প্রকাশ ঠিকই আছে। তুমি জানো না, আমি আমার লশকর নিয়ে তোমার দারুস সালতানাতের সামান্য দূরে অবস্থান করছিলাম । আর তা তোমার থেকে এই সালতানাত ছিনিয়ে নেয়ার জন্য নয় বরং হাসান ইবনে সবা থেকে সালতানাতকে রক্ষার জন্য করা হয়েছে। কিন্তু তুমি এক বাতিনী মেয়ের কবলে এমনভাবে পড়ে গিয়েছিলে যে, কেউ আর তোমার প্রতি ভরসা রাখতে পারছিলো না। তারপর এখন যখন কাসেদ খবর দিলো, তুমি গৃহযুদ্ধ বন্ধের হুকুম দিয়েছো । তখন ছেলেরা এ খবর বিশ্বাসই করতে চাচ্ছিলো না। কিন্তু আমি তো যুগের কত বিচিত্র ঘটনা দেখেছি । তাই ওদেরকে বললাম, চলো, কথা বলে দেখি সমস্যার সমাধান হয় কিনা ।” “সমস্যার সমাধান হয়ে গেছে। এ বাতিনী মেয়েকে আমি নিজ হাতে কতল করেছি এবং সবার আগে আমি আমার মহান আম্মীজানের পায়ে গিয়ে পড়েছি। তারপর ওষযীরে আজমের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করেছি। সেগুলো এখন আপনাকে শোনাবো । বরকিয়ারক রাজীকে বিস্তারিত শোনালেন কি করে এখানকার অসংখ্য বাতিনী সন্ত্রাসীদের খুঁজে বের করে হত্যা করা হলো । তারপর বললেন, “এখন আমি উভয় পক্ষের লশকরকে একত্রিত করে এক লশকরে রূপ দিতে চাই। তারপর ওদেরকে কিছু দিন প্রশিক্ষণ দিয়ে কেল্লা আলমোতে হামলা করা হবে। শুধু ১৫৮ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।