সামিরী মহিলাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। চিন্তিত কণ্ঠে তিনি প্রহরীকে বললেন, বাতিনীকে খুলে দাও এবং তাকে পানি পান করাও। “আমার একটা কথা শোন*-সামিরী মহিলাকে বললেন- “তোমাকে তোমার ভাইয়ের কাছে একা রেখে যাচ্ছি। দেখো সে তোমাকে বলে কিনা হাসান ইবনে সবার চেনা সে। যদি না বলে তাহলে সে যে ওদের কেউ নয় তার প্রমাণ আমাকে দেবে। আমি যদি তা মেনে নিই ওকে ছেড়ে দেবো ।' বাতিনীকে নামানো হলো পানি পান করানো হলো। কিছু খাওয়ানোও হলো। তারপর সবাই মহিলা ও বাতিনীকে রেখে বেরিয়ে গেলো । “বেওকুফ!"-মহিলা বাতিনীকে জড়িয়ে ধরে বললো- “কি করে জীবিত ধরা পড়লে? পালিয়ে যেতে পারলে না? “আমি তো দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিলাম'_বাতিনী কাতরাতে কাতরাতে বললো- কিন্তু ওরা আমাকে আহত করে ধরে ফেললো । তুমি তো কামাল করে দিয়েছো । এখান থেকে কি আমাকে বের করতে পারবে? “যে কাজে হাত দিই আমি তা করেই ছাড়ি। আশা করি তোমাকে আমি এখান থেকে বের করে নিয়ে যাবো । আচ্ছা তোমাকে আমি কি করে জানাবো যে, অমুক সময় তোমাকে ফেরার করাবো, প্রস্তুত হয়ে থেকো! আমি তো আমাদের সবাইকে চিনি না।" বাতিনী তাকে সবার নামধাম বলতে শুরু করলো। শেষ বিকেল । ওযীরে আজম সামিরী বরকিয়ারকের সঙ্গে গৃহযুদ্ধ বন্ধ নিয়ে কথা বলছেন । এ সময় দারোয়ান কামরায় ঢুকে বললো, এক মহিলা মোলাকাতের এজাযত চাইছে। সুলতান তখন কাউকে সাক্ষাত দেয়ার মুডে ছিলেন না। এজন্য তিনি ওযীরে আজমের দিকে শুকনো চোখে তাকালেন । “আমি জানি সে কে?'-সামিরী বললেন- “ওকে আসতে দিন সুলতানে মুহতারাম!? রাবিআ কামরায় প্রবেশ করলো । সুলতান তার অবস্থা দেখে পেরেশান হয়ে তাকে জিজ্ঞেস করলেন, এ তোমার কি হয়েছে রাবিআ? রাবিআর কাপড় চোপড় চুল মুখ সব ধূলিমলিন তখন। “আপনাকে আমি বলবো সুলতানে মুহতারাম!'-সামিরী বললেন- “আগে সেটা শুনে নিন যার জন্য ওকে আমি ডেকেছি।" “কাজ যা করার আমি করে এসেছি। এ বাতিনীর পেট থেকে আমি সব কথাই বের করে নিয়েছি। আর না হয় ওকে কেটে টুকরো টুকরো করে ফেললেও আপনি ওর মুখ খোলাতে পারতেন না'-রাবিআ হেসে বললো । সামিরী সুলতানকে ব্যাখ্যা করে বুঝালেন রাবিআ কিভাবে এ বাতিনীর বোনের অভিনয় করে এবং ওকে ধোকা দিয়ে তার থেকে তথ্য উদ্ধার করেছে। সামিরী আরো জানালেন, গতকাল রাতে তিনি আর রাবিআ মিলে এই পরিকল্পনা করেন এবং সকালে তা মঞ্চস্থ করা হয়। এটাও জানালেন, রাবিআ ছাড়া এ কাজ আর কারো ছ্বারা সম্ভব ছিলো না। ১৫৭ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।