Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

শায়খুল জাবালকে আমি ধোকা দেবো না'_বাতিনী বললো- “আমার পা থেকে মাথা পর্যন্ত কেটে ফেলুন এবং আমার মুখ অক্ষত রাখুন তবুও আমার মুখ থেকে সে কথা বের হবে না যা আপনারা শুনতে চান।' তারপর তাকে অনেক বুঝানোর চেষ্টা করা হলো। লোভ দেখানো হলো ভয়ও দেখানো হলো । কিন্তু তার নির্বিকার হাসি হাসি মুখের পরিবর্তন হলো না। ওষযীরে আজম প্রহরীদেরকে কিছু নির্দেশ দিয়ে সেদিনের মতো চলে এলেন। পরদিন সকালে ওযীরে আজম নিজ দফতরে না গিয়ে সে কামরায় চলে গেলেন। দেখলেন, বাতিনীকে উল্টো লটকিয়ে তার দু" হাতে দশ কেজি ওজনের পাথর ঝুলিয়ে রাখা হয়েছে। তাকে বলা হলো, সে এখনো মুখ খুলেনি। তিনি চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে চলে এলেন। চার পচ ঘন্টা পর আবার গেলেন। বাতিনী তখনো উল্টোভাবে লটকানো। সামিরী হতভম্ব হয়ে গেলেন এ কি মানুষ না পাথর । এখনো সে একটি শব্দও মুখ থেকে বের করেনি। এ সময় হঠাৎ করে খুব জোরে সে কামরার দরজা খুলে গেলো । সামিরীসহ কামরার সবাই চমকে উঠে সেদিকে তাকালেন । পাগল বেশে উসখুস চুলে মলিন কাপড়ে এক মহিলা কামরায় ঢুকে উল্টো ঝুলিয়ে রাখা বাতিনীকে গিয়ে জাপ্টে ধরলো । পরমুহূর্তে বাতিনীকে ছেড়ে মহিলা ওযীরে আজমের পায়ে গিয়ে পড়লো । “আল্লাহ তোমাকে অনেক বড় পদ দিয়েছেন*_-মহিলা কেদে কেদে ফরিয়াদ করলো- “এ আমার ভাই...একটাই ভাই। ওকে বাতিনী ভাববেন না। বাতিনীদের সাথে এর কোন সম্পর্ক নেই...আল্লাহর দিকে চেয়ে ওকে ছেড়ে দিন, না হয় আমার বাচ্চারা না খেয়ে মারা যাবে। দু'জন প্রহরী মহিলাকে সামিরীর পা থেকে উঠিয়ে ধাক্কিয়ে বাইরে বের করে দিচ্ছিলো । কিন্তু সামিরী বাধা দিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, ভেতরে ঢুকলো কি করে সে? “দারোয়ানদের কাছে আমি কেদে কেঁদে ফরিয়াদ করি । দারোয়ানের দয়া হলে সে আমাকে দেখিয়ে দেয় আমার ভাই এ কামরায় রয়েছে।' “আরামে কথা বলো'-সামিরী বললেন- “আমরা অকারণে কারো ওপর জুলুম করি না। তোমার ভাইকে আমরা এ ডাক্তারের বাড়ি থেকে ধরেছি যে হাসান ইবনে সবার এজেন্ট । এ তো আমার লোকের সঙ্গে লড়াইও করেছে । তোমার ভাইকে জীবিত ধরা হয়েছে। সে ওখানে কেন গিয়েছিলো বলো! সে আসলে ডাক্তারের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলো । তাছাড়া ডাক্তারও ওকে পছন্দ করতো । ঘরের টুকটাক কাজ ওকে দিয়ে করাতো এবং পয়সাও দিতো । কিন্তু সে নিজেই তো বলেছে, আমি বাতিনী। শায়খুল জাবালকে ধোকা দেবো না এবং সত্যও বলবো না।' “ওকে জিজ্ঞেস করুন। সে কি জানে শায়খুল জাবাল কে? এ শয়তান তাকে বলেছে, শায়খুল জাবাল আল্লার প্রেরিত নবী বা ইমাম। ওকে জিজ্ঞেস করুন হাসান ইবনে সবার কথা । দেখবেন ঘৃণায় সে থুথু ছিটাবে।” ১৫৬ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।