Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“এসব ভাববার কাজ আপনার । সকাল বেলা এদেরকে জীবিত বা মৃত আমি দেখতে চাই ।' সে রাতে ডাক্তারের হাবেলিতে প্রায় বিশজনের মতো ফেদায়েন একত্রিত হয়। তাদের আলোচনার বিষয়- সুলতানের পক্ষ থেকে লড়াই বন্ধের হুকুম দেয়া হয়েছে। এখন আমাদের করণীয় কি? “ভেবে দেখো তো সুলতান কেন এ হুকুম দিয়েছেন'-ডাক্তারের ঘনিষ্ঠ একজন বললো- “এর অর্থ হলো, রুজিনা ব্যর্থ হয়েছে ।” “আমিও এটা ভেবেই রাবিআকে রুজিনার কাছে পাঠিয়েছিলাম”_ডাক্তার বললো- 'কিন্তু রাবিআর এখনো ফেরার নাম নেই। ওর বাড়িতে লোক পাঠিয়ে জানা গেছে, ওর বাচ্চারাও নেই বাড়িতে, ঘর খালি পড়ে রয়েছে।” “তাহলে মনে হয়, সে ধরা পড়েছে। নাকি সুলতান বরকিয়ারককে তার ভাইয়েরা কতল করে দিয়েছে। গৃহযুদ্ধ বন্ধের হুকুম দিয়েছে মনে হয় মুহাম্মদ । এই হাবেলির অবকাঠামো অনেকটা কেল্লার মতো মজবুত। এর ছাদ পাশের বড় একটি বাড়ির ছাদের সঙ্গে লাগোয়া । এই লাগোয়া ছাদের ওপর দিয়ে ওযীরে আজমের গুপ্ত হামলাকারীরা এই হাবেলির ছাদে পৌছে যায়। এ সময় ভেতরে এক বাতিনী বলে উঠে, ছাদ থেকে মনে হয় কারো পায়ের শব্দ আসছে। সবাই নীরব হয়ে গেলো । আর কয়েকজন দৌড়ে উঠোনের দিকে বেরিয়ে গেলো । হামলাকারীরা বাতিনীদের দেখে ফেললো । একজন এক বাতিনীকে লক্ষ্য করে বর্শা ছুঁড়ে মারলো। বর্শা বাতিনীর পিঠে বিদ্ধ হলো এলোপাতারিভাবে। এর পাশের আরেক বাতিনী এটা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে তার সঙ্গীর পিঠ থেকে বিদ্ধ বর্শাটি নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলো । এ সময় হামলাকারীরা ক্ষিপ্রগতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো । কামরা থেকে সব বাতিনী তলোয়ার বর্শা নিয়ে বেরিয়ে এলো। দেখতে দেখতে হাবেলির আঙ্গিনা রূপ নিলো তুমুল রণাঙ্গনে । ফটকে দুটি মশাল জ্লছিলো। তার আলোয় শুধু দেখা যাচ্ছিলো তলোয়ারের ঝলক । বাতিনীদের কুপোকাত হতে বেশি সময় লাগলো না । শুধু একজন বাতিনীকে জীবিত এবং আহত অবস্থায় ধরা গেলো। আরো কয়েকজনকে এমন আহত করার পর তারা নিজেরা নিজেদের পেটে খঞ্জর মেরে আত্মহত্যা করে । সে ডাক্তারও মারা যায়। সেই জীবিত বাতিনীকে ওধীরে আজমের কাছে নিয়ে গেলে তিনি তাকে মহলের এক বিশেষ কামরায় নিয়ে যেতে বললেন। সে কামরাটি ছিলো এই শহরের সবচেয়ে নিকৃষ্ট কামরা । সেখানে কেউ ঢুকলে তীব্র দুর্ণন্ধের জন্য নাকে কাপড় দেয়া ছাড়া দু' তিন মুহূর্তের বেশি টিকতে পারতো না। একাধারে কাউকে কয়েকদিন সেখানে রাখার পর পেট ফুলে মরে যেতো বা বিলকুল পাগল হয়ে যেতো। সে বাতিনীকে এ কামরায় নিয়ে যাওয়া হলো। একটু পর ওষীরে আজম দু'জন লোকসহ সেখানে গেলেন। বাতিনীকে বললেন, যদি সে সত্য বলে প্রাণে বেঁচে যাবে এবং পুরঙ্কারও দেয়া হবে ৷ আর না হয় তার করুণ মৃত্যু ঘটবে। ১৫৫ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।