“সুলতানে আলী মাকাম!'-সুমনা বলে- “আপনি যদি আমাকে ভাবাবেগে আক্রান্ত হয়ে জবরদস্তি করে বিয়ে করেন সেটা তো পুরস্কার হবে না। দেশে কত সুন্দরী মেয়ে আছে যাকেই চাইবেন সে আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে । আমাকে আমার মতো থাকতে দিন। এটাই পুরস্কার । এখনো আমার অঙ্গীকার পূর্ণ হয়নি। প্রতিনিয়তই আমার বুকে হাসান ইবনে সবার বিরুদ্ধে ঘৃণা ও প্রতিশোধের তুফান জিগিয়ে উঠে। বড় কষ্টে আমি তা চেপে রাখি । এ শয়তান পর্যন্ত আমি পৌছতে না পারলেও যেখানেই কোন ফেদায়েনের সন্ধান পাবো সেখানেই চলে যাবে আমার বিষমাখা হাত ।' “আমি কখনো তোমাকে জোর করবো না। মুযাম্মিল আফেন্দী কোথায়? “সে সালার আওরিজীর সঙ্গে আছে। আপনার দুই ভাই মুহাম্মদ ও সাঞ্জারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে । সে জানে উভয় পক্ষের ফৌজের মধ্যে বাতিনী আছে, যারা জুলত্ত আগুনে ঘি ঢালছে। এ বাতিনীদের হত্যার জন্য মুযাম্মিল সবসময় উন্মাদ হয়ে থাকে । ওর সঙ্গে আপনাকে সাক্ষাত করাবো ।' বরকিয়ারকের চোখে তন্দ্রার ভাব এসে গিয়েছিলো । আচমকা তিনি এক লাফে উঠে বসে সুমনার হাত স্পর্শ করলেন। তারপর তা তার চোখে ছৌয়ালেন। আলতো করে চুমু খেলেন এবং সসন্ত্রমে হাত ছেড়ে দিয়ে কীপা আওয়াজে বললেন, “যদি এক নারী এত মহৎ কাজ করতে পারে তাহলে এক সুলতানের পক্ষে আরো বড় মহৎ কাজের সুযোগ রয়েছে । বিয়ে করাই তো শুধু এ জীবনের গন্তব্য নয়। আমাকে অনেক কিছু করতে হবে । আমি করবোও তা । “এখন আমার জন্য কি হুকুমঃ আমি আমার ফরজ আদায় করেছি। অনুমতি দিলে আমি আমার মার কাছে চলে যাবো...আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। এখান থেকে চলে যাওয়াই এখন উচিত আমার। আমি আপনার সামনে থাকলে আপনার একটু আগের সেই অস্বস্তিকর ইচ্ছাটা আবার ফিরে আসতে পারে । কোন প্রয়োজনে আমাকে স্মরণ করলে তৎক্ষণাৎ আপনার কাছে পৌছে যাবো আমি ।” হ্যা সুমনা! আমাকে তুমি জাগিয়ে তুলেছো। দৃঢ় এক সংকল্প আমার মধ্যে উদ্ভাবন করে দিয়েছো । আর তুমি যা বলেছো ঠিকই বলেছো । তোমার মার কাছে চলে যাও তুমি । এমন যেন না হয় যে, আমি আমার হৃদয়ের ডাকে বাধ্য হয়ে তোমাকে বিয়ের জন্য বাধ্য করবো । সালতানাতের কাজেই আমি এখন ডুবে যাবো ।' ০০০০ সুমনা চলে যাওয়ার পর সুলতান বরকিয়ারক ওযীরে আজম সামিরীকে ডেকে আনলেন । বললেন, “এ বাতিনী ডাক্তারের ঘরে আজ রাতেই হামলা চালাতে হবে । অর্ধেক রাতের পর চালানো হবে এ গুপ্ত হামলা ।' ব্যবস্থা হয়ে যাবে'-ওযীরে আজম বললেন- “তবে ওদেরকে জীবিত ধরা সম্ভব হবে না। তাই অনুমতি চাইবো যে, ওরা লড়াই করলে ওদেরকে জীবিত ধরার চেষ্টা করা হবে না, তবে দু" একজন তো অবশ্যই জীবিত ধরা যাবে ।” ১৫৪ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।