শয়তানের মুঠোয় চলে গিয়েছিলাম আমি । আমার দ্বারা যে আমার মাকে অপদস্থ করেছে। এ শয়তান আমাকে আমার ভাইদের দুশমন বানিয়ে দিয়েছে । আর এই যে রক্তপাত হচ্ছে এও আমার কর্মফলে লেখা হবে । তুমি আসাতে আমি সরল পথে চলে এলাম । এ কি কোন সাধারণ কৃতিতৃ? “আমি পুরস্কার পেয়ে গেছি সুলতানে মুহতারাম! আমি যা করেছি তা তো ছিলো আমার স্বপ্ন । আমি সফল হবো এমন বাড়তি আশা ছিলো না আমার । কিন্তু মহান আল্লাহ আমাকে সফল করেছেন। যা আমি করতে চেয়েছি তা হয়েছে এটাই আমার বড় পুরক্কার । 'আমি তোমাকে যে পুরস্কার দিতে চাই সেটা হলো, তুমি রুজিনার স্থান নিয়ে নাও...আজ থেকে তুমি আমার কানিয নও...দেশের অবস্থা স্বাভাবিক হয়ে এলেই আমি তোমাকে বিয়ে করবো । আমার আশা তুমি প্রত্যাখ্যান করবে না।” সুলতানে মুহতারাম!'_সুমনা মুচকি হেসে বললো- “আমার প্রত্যাখ্যানের আশা পোষণ করতেই বলবো আমি । এই প্রত্যাখ্যানের এক কারণ ও প্রেক্ষাপটও আছে...আপনি আগে তা শুনুন তারপর বিয়ের কথা ভাবুন । “এর অর্থ তুমি বিবাহিত!” না বিবাহিত নই'-সুমনা একথা বলে তার পুরো অতীত সুলতান বরকিয়ারককে শোনালো। হাসান ইবনে সবার হাতে কিভাবে অপহৃত হয়ে তার জীবন লালিত পালিত হয়েছে । কি করে অন্ধকার জীবন থেকে আলোর জীবনে ফিরে এসেছে। তার জীবনে মুযাম্মিল এবং হারিয়ে যাওয়া মা ফিরে এসেছে। বরকিয়ারকের বাবা সুলতান মালিক শাহ মরহুম কোন প্রেক্ষিতে তাকে ও তার মাকে এবং মুযাম্মিলকে এ মহলের বাসিন্দা করেছিলো এবং মুযাম্মিল ও তার মধ্যকার তব ভালোবাসার কথা ইত্যাদি সবই সুমনা বরকিয়ারককে জানালো । “তাহলে তোমরা দু'জন এখনো বিয়ে করোনি কেন? “আমাদের দু'জনের অভিন্ন উদ্দেশ্য ও অঙ্গীকারই আমাদের দুজনের ভালোবাসার সেতুবন্ধন । আমাদের অঙ্গীকার- হাসান ইবনে সবাকে আমরা হত্যা করবো। এ অঙ্গীকার পূর্ণ করেই আমরা বিয়ে করবো। কিন্তু মুশকিল হলো, আমাদের দু'জনকে আলমোতের অনেকে চিনে । ওখানে গেলেই আমরা ধরা পড়ে যাবো । ইবনে সবার বিরুদ্ধে কিছু একটা করার চিন্তা সবসময় তাড়িয়ে বেড়ায় আমাদের । রুজিনার সাথে আপনার বিয়ে হলে আমরা একে একে জানতে পারি তার সব বাতিনী কর্মকাণ্ড। সে আপনার সুস্থ বোধ শক্তি কেড়ে নেয়। তার মাধ্যমেই শুরু হয় গৃহযুদ্ধ । তাই রুজিনাকে কতল করার জন্য অস্থির হয়ে উঠি আমি । কিন্তু কোন পথ পাচ্ছিলাম না। তারপর ওযীরে আজম আবদুর রহমান সামিরীকে পেয়ে যাই। তিনিই আমাকে কানিযের ছদ্মবেশে এখানে নিয়োগ দেন।” রুজিনার সাথে কিভাবে এত ঘনিষ্ঠ হয় এবং কিভাবে তার এত আস্থাভাজন হয় বিস্তারিত সে সুলতানকে শোনায় । ১৫৩ ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।