Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আমার কোন স্বামী নেই। আমি কারো স্ত্রীও নই। এদের দু'জনের বাপ ভিন্ন দু'জন লোক । আমি আমার জীবন হাসান ইবনে সবার নামে উৎসর্গ করে দিয়েছিলাম । আমার পুরো জীবন কেটেছে ধোকাবাজিতে'। “তা তো আমরা জানিই। ফেদায়েন নারী পুরুষের কর্মকাণ্ড কি তাও জানা আছে। এখন বলো, এখানে যেসব ফেদায়েন আছে তারা কোথায় কোথায় থাকে? “এই শহরের এক-চতুর্থাংশ লোক বাতিনী। যাদের কেউ এ শহরের স্থানীয় নয়। এত মানুষের কথা তাই বলতে পারবো না। এক জায়গার কথা বলবো যেখানে সব ফেদায়েনরা থাকে । রাতে চোরাগুপ্তা হামলা চালালে সবগুলো পাকড়াও করা যাবে"-একথা বলে রাবিআ ডাক্তারের বাড়ির ঠিকানাসহ আরো কয়েকজনের নাম জানালো- “এই সালতানাতে হাসান ইবনে সবাই গৃহযুদ্ধ শুরু করিয়েছে। সুলতানকে মুঠোয় পুরে কাঠের পুতুল হিসেবে ব্যবহারের জন্য রুজিনাকে পাঠানো হয়েছিলো । রুজিনা সকাল সন্ধ্যা সুলতানকে এক ধরনের “হাশীষ” পান করাতো এবং তার রূপযৌবনের কারিশমা ব্যবহার করতো... এবং আমি ডাক্তার ও রুজিনার মধ্যে এক মাধ্যম হিসেবে ছিলাম । রুজিনা অস্বীকার করলে ওকে আমার সামনে নিয়ে আসুন। যেখানে সে হাশীষ রাখতো সে জায়গাও আমি দেখাতে পারবো । 'রুজিনা কি আমাকে কতল করতে চাইতো?'-_সুলতান জিজ্ঞেস করলেন। 'না। আপনি তো সম্পূর্ণ ওর মুঠোয় পুরা । আপনাকে কতল করার প্রয়োজন নেই। কতল তখনই করা হবে যখন আপনি পূর্ণ সজাগ হয়ে উঠবেন...আরেকটা ব্যাপারে আমি সন্দিহান । নাগিনা নামে আপনার যে কানিয আছে ওর নাম নাগিনা নয় অন্য কিছু । হাসান ইবনে সবার কাছে আমাকে কিশোরী বয়সে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। আমার স্মৃতি বলছে , আমি তখন এই কানিযকে ওখানে দেখেছিলাম । রুজিনার সাথেও ওর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ । হাসান ইবনে সবার কথা প্রায়ই ওরা আলোচনা করতো । রুজিনা আমাকে বলেছে, এ মেয়ে স্বভাবজাত বাতিনী এবং গায়েবীভাবে হাসান ইবনে সবার মুরিদ |? বরকিয়ারক সামিরীর দিকে তাকালেন । সামিরী চোখ দিয়ে কি যেন ইশারা করলেন। তুমি কি তোমার বাচ্চাদের এখানে আনতে চাও'?-সামিরী রাবিআকে জিজ্ঞেস করলেন। “আমাকে কি এখান থেকে চলে যাওয়ার অনুমতি দেয়া হবে না? না, তুমি তোমার বাচ্চাদের জীবিত দেখতে চাও । তা শুধু সম্ভব হবে এখানে থাকলে । তোমার বাচ্চারা কোথায় আছে তাই বলো।' শুধু তো বাচ্চাই নয়, আমার অনেক মূল্যবান জিনিসও ওখানে পড়ে আছে। “সবই চলে আসবে'-বরকিয়ারক বললেন- “তুমি শুধু তোমার ঘরের ঠিকানা দাও ।” রাবিআ তার ঘরের ঠিকানা দিয়ে দিলো । বাচ্চাদের এখন আর জিনিসপত্র রাতে আনলে ভালো হবে'_রাবিআ বললো- “কারণ, কোনভাবে এসব জানাজানি হয়ে গেলে আমি তো মারা যাবোই । আমার ১৫১ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।