Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

খেলো ঠক ঠক আওয়াজে । “আমরা তোমাকে মরতে দেবো না'-সামিরী বললেন- “তোমাকে এমন কষ্ট দেবো যে, তুমি মরবেও না জীবিত থাকতে চাইবে না। হাসান ইবনে সবা তোমাকে বাচাতে পারবে না। সত্যি বলবে? “সত্য কী বলবো? আপনাদের মধ্যে এতটুকু জদ্রতাও নেই...আমি এত বড় বাপের মেয়ে... |” রাবিআর কথা শেষ হওয়ার আগেই সামিরী তার চুল ধরে প্রায় আছড়ে ফেললেন। তার মাথা ঠুকে গেলো শক্ত দেয়ালের সাথে। মুহাফিজ কমাপ্ডারের দেহ দৈত্য আকৃতির । তিনি সুলতানের কাছে এজাযত চাইলেন- “আমি এজাযত পেলে ওর মুখ খুলতে পারবো ।” সুলতান অনুমতি দিলে কমাণ্ডার মহিলার গর্দানের শাহরগ তার মুষ্টিতে নিয়ে জোরে চেপে ধরে বললেন, “বলো আমি বাতিনী”। একথা বলে তিনি চাপ আরো বাড়ীলেন। রাবিআর চোখ রক্তলাল হয়ে গেলো। সে ছটফট করতে করতে মাথা নাড়িয়ে স্বীকার করলো সে বাতিনী। কমাণ্ডার তাকে ছেড়ে দিলে সে মেঝেতে পড়ে গেলো । “বলো'_কমাগ্ডার তার পা দিয়ে জোরে লাথি মেরে বললেন। “আমাকে কতল করে দিন'-আপনাদের সামনে মুখ খুললেও আমাকে কতল করে দেয়া হবে। শুধু আমার গর্দানই কাটা হবে না। ভয়ংকর কষ্ট দিয়ে আমাকে মারবে। আমার সমস্ত শরীরে মধু মেখে হাত পা বেঁধে জঙ্গলে নিক্ষেপ করবে । আপনারা কি জানেন বিষাক্ত সাপ বিচ্ছু পোকা মাকড় আমাকে কিভাবে দংশন করতে করতে মারবে! এক মহিলাকে আমি এভাবে মরতে দেখেছি। সে পুরো দশ দিন মরণ চিৎকার করতে করতে মরেছে । “ভয় পেয়ো না'-বরকিয়ারক বললেন- “সমস্ত জীবন তোমাকে এ মহলে রাখবো। চাইলে উপযুক্ত লোকের সঙ্গে বিয়েও দিয়ে দেবো ।' “আর যদি মিথ্যা বলো কয়েদখানার পুঁতিগন্ধময় এবং অতি ভয়াবহ এক কুঠুরীতে নিক্ষেপ করা হবে। রাতের বেলা বিষাক্ত ইদুর আর পোকামাকড় তোমাকে নিয়ে খেলবে । আর দিনে মাথা নিচে পা ওপরে ঝুলিয়ে নিচে আগুনের অঙ্গার জ্বলবে । আর লাকড়ি কয়লার ধোয়া তোমার নাকে মুখে দিয়ে ঢুকবে । তখন তোমার কি অবস্থা হবে । বাচতে চাইলে তোমার আসল পরিচয় জানাও । বাতিনী ও হাসান ইবনে সবার বিশেষ লোকেরা কোথায় কোথায় আছে বলে দাও। ওদেরকে কখনো তোমার কথা বলা হবে না। “আমি আমার বাচ্চা দুটির জন্য জীবিত থাকতে চাই । ওরা এখনো ছোট”_রাবিআ ভেজা চোখে বললো । “এর অর্থ হলো তোমার স্বামী আছে এবং সে নিশ্চয় ফেদায়েন।' ১৫০ ফ্/.2110001179.0010)

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।