“আমি আমীরে শহরের কাছে যাবো । তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো'_ ইমাম শামী বললেন। “হ্যা মহামান্য ইমাম! আপনি উনাকে ফিরিয়ে আনতে পারলে বুঝবো, আপনি উনার ওপর নয় আমার ওপর অনুগহ করেছেন। উনাকে আমি যা বুঝাতে পারিনি আপনি হয়তো তা বুঝাতে পারবেন ।' ০১০০০ সেদিন যোহরের নামাযের সময় মসজিদে এত মুসল্লী এলো যে, তিলধারণেরও জায়গা পাওয়া গেলো না। সকালেই সবাই জেনে গিয়েছিলো তাদের প্রিয় ইমাম ও খতীব ফিরে এসেছেন। সবাই ইমাম শামীর পেছনে নামায পড়লো । কিন্তু আসরের সময় আর ইমাম শামীকে মসজিদে দেখা গেলো না। মাগরিবের সময়ও না এশারের সময়ও না। মুসল্লীরা পেরেশান হয়ে তার ঘরের দিকে ছুটলো। জানা গেলো আসরের নামাযের আগে যে তিনি ঘর থেকে বেরিয়েছেন আর ফিরে আসেননি । শহরের সম্ভাব্য স্থানেও খুঁজে পাওয়া গেলো না তাকে । দুই তিনজন বললো, তারা ইমামকে শহরের বাইরে যেতে দেখেছে। অন্ধকার রাতে আর কোথায় খুঁজবে তারা । সকালের প্রতীক্ষায় রইলো সবাই । ফজরের নামাযের পর শহরে এক চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়লো । এক লোক শহরের বাইরে থেকে আসছিলো । পরিত্যক্ত একটি এলাকা দিয়ে সে আসার সময় দেখলো একটি গাছে এক লোকের কাটা মাথা ঝুলছে। সে ভালো করে দেখার পর ভয়ে কেঁপে উঠলো । সেটা ছিলো ইমাম শামীর মাথা । সারা শহরে কান্নার রোল পড়ে গেলো। এই ভেবে হতবাক হয়ে গেল যে, ইমাম শামীর মতো নির্বিরোধী একটি লোকের সঙ্গে কে এ ধরনের শক্রতায় অবতীর্ণ হলোঃ হাসান ইবনে সবা খবর পেতেই দৌড়ে চলে এলো লোকদের জটলার মধ্যে। লোকদের মধ্যে আগ থেকেই ভীতি ও চাঞ্চল্য বিরাজ করছে। হাসান একটি ঘোড়া আনিয়ে ঘোড়ায় চড়ে সেই পরিত্যক্ত এলাকার দিকে চলতে শুরু করলো । শহরের লোকেরাও তার পেছন পেছন ছুটলো। একটি গাছের উপর ইমাম শামীর কাটা মাথা আবিষ্কার করলো সবাই । দেখা গেলো, গলা থেকে বড় নিখুত করে মাথার অংশটি কাটা হয়েছে। “এই যে দেখো একটি বাহু- এক লোক চিৎকার করে বললো । লোকেরা সেদিকে দৌঁড়ে গেলো । হাসান ইবনে সবা ঘোড়া থেকে নেমে সেদিকে গিয়ে দেখলো কাধের জোড়া থেকে কাটা একটি হাত। “সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়ো; হাসান ইবনে সবা ঘোষণা করলো- “ইমামের দেহের আরো কিছু অংশ পাওয়া যেতে পারে । আমি বুঝে গেছি তার হত্যাকারী কে? সে মানুষ নয়। অন্য দুনিয়ার প্রাণী- জ্নি।' ১৫ দড$/৬$.2111001109.0011
— Page 15 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.