সস “সুলতান মুহতারাম!-ওযীরে আজম সামিরী বললেন- 'লড়াই বন্ধ করে উভয় পক্ষের সৈন্যকে পৃথকভাবে শহরে আনতে কিছু সময় তো লাগবেই । তাই এখন এ গ্রেফতার করা মহিলাকে জিজ্ঞেস করে কিছু তথ্য পাওয়া যায় কিনা দেখা দরকার। তবে কথা হলো হাসান ইবনে সবার লোকেরা প্রাণ দেয় কিন্তু ভেদ দেয় না।' হ্যা সেআশংকা তো আছেই। তবে চেষ্টা করলে হয়তো মহিলার মুখ খোলা যাবে। অন্যথায় সে জীবিতও থাকতে পারবে না। আমি এ নাগিনা মেয়ের অনুগ্রহের কথা সারা জীবনেও ভুলতে পারবো না। মা ইজাযত দিলে আমি ওকে শাদী করতেও রাজী । “বেটা আমার!'-বরকিয়ারকের মা বললেন- “এই খুন খারাবি ও সালতানাতের ওপর যে বিপদ ঘনিয়ে এসেছে তা বন্ধ হয়ে গেলে তোমাকে বিয়ের এজাযত দেবো। আমার মতে এর চেয়ে উপযুক্ত আর কোন মেয়ে নেই ।” একটু পর বরকিয়ারক ও ওযীরে আজম সেই বন্দি মহিলার কামরায় গিয়ে মহিলার হাত পায়ের বাধন খুলালেন। “তুমি কে? এখানে কি নিতে এসেছিলে? -সুলতান জিজ্ঞেস করলেন । “আমি মহামান্য সুলতানের বেগমের সখী । প্রায়ই তার কাছে আমি আসা যাওয়া করি। কিন্তু আজ আসতেই আপনার কানিয* মহিলা বললো। তুমি কে? কার মেয়ে'-সুলতান তাকে বাধা দিয়ে বললেন- “বা কার স্ত্রী? ঘর কোথায় তোমার? ঠিক ঠিক উত্তর দাও। আমি তোমার সঙ্গে তোমাদের ঘরে যাবো ।" “আমার নাম রাবেআ । আমি শাহদরের মেয়ে । এখানে আমার স্বামীর সঙ্গে থাকি। কিন্তু আমি আপনার কাছে আরজ করছি আমাদের ঘরে যাবেন না। কারণ আমার স্বামী খুবই জালিম লোক এবং অত্যন্ত সন্দেহবাতিক। আপনি বা অন্য কেউ আমাদের ঘরে এলে আমার ওপর আমার স্বামী অপবাদ দিয়ে আমার হাড়গোড় ভেঙ্গে দেবে । আমি শাহদরের এক গোত্র সরদারের মেয়ে “তোমার নাম রাবিআ নয়'-ওযীরে আজম বলে উঠলেন- “তোমার বাপ কোন গোত্র সরদার নয় এবং তোমার কোন স্বামীও নেই । আমার কথা শোন! নিজের আসল পরিচয় এখনই জানিয়ে দাও। যদি মনে করো মুখ খোলার আগে নিজেকে ধ্বংস করে দিবে তাহলে সে চিন্তা দূর করে দাও'-সামিরী এক মুহাফিজকে বললেন- “এর দুই হাত পিছমোড়া করে বেধে ফেলো ।” ওষীরে আজমের কথা শেষ হতে হতেই রাবিআ এক ঝটকায় উটে দীড়ালো। সঙ্গে সঙ্গে তার হাত দুটি নাভীর কাছে চলে গেলো । মুহাফিজও বিদ্যুৎগতিতে রাবিআর হাত শক্ত করে ধরে ফেললো এবং হাত মুচড়িয়ে পেছন দিকে নিয়ে গেলো । আর সামিরী তার নাভীর নিচের কাপড় থেকে উদ্ধার করলেন একটি ধারালো খঞ্জর। “সুলতানে মুহতারাম!'-সামিরী বরকিয়ারককে বললেন- “এই খঞ্জরের ফলায় নিশ্চয় বিষ মাখানো আছে। যে কোন একটা জন্তুকে মেরে দেখুন ।' ১৪৯ দড$/৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।