“এ প্রশ্নের উত্তর পরে দেবো আমি । হয়তো অন্য কেউ সুলতানকে এর উত্তর দিয়ে দেবে ।' “ঠিক আছে, তুমি ওখানে যাও। এ মহিলাকে বন্দি অবস্থায় থাকতে দাও ।' সুলতান বরকিয়ারক ওযীরে আজমকে দ্রুত গৃহযুদ্ধ বন্ধের কথা বললেও এত সহজ নয় তা বন্ধ করা সম্ভব ছিলো না। কারণ গৃহযুদ্ধ শহর ছাড়িয়ে গ্রামে বন্দরে এবং দূরদূরান্তে গিয়ে পৌছেছে অনেক আগে । সরকারী ফৌজের কাছে যুদ্ধ বন্ধের হুকুম পৌছানো সম্ভব হলেও বিদ্রোহীদের কাছে পৌছানো প্রায় অসম্ভব ছিলো । কারণ, তাদের সালার আওরিজী, মুহাম্মদসহ অন্যরা কে কোথায় ছিটিয়ে আছে তা কেউ জানে না। ওযীরে আজম তিন চারজন কাসেদ ডেকে একজনকে হিজাযীর কাছে পাঠিয়ে দিলেন হোক সালার আওরিজী ও মুহাম্মদকে খুঁজে তাদেরকে জানাতে যে সুলতান ও তার মা লড়াই বন্ধ করার সাধারণ ঘোষণা দিয়েছেন। এদিকে যুদ্ধের উন্মাদনায় অনেক আগ থেকেই বাতিনীরা বিভিন্নভাবে রঙ চড়াতে লাগলো। সরকারি বা বিদ্রোহী ফৌজের কোন লাশ শহরে এলে তার আত্মীয় স্বজনরা এটাকে ব্যক্তিগত বা বংশগত লড়াই ভেবে প্রতিশোধের জন্য যুদ্ধে যোগ দিতো । বাতিনীরা এটা লক্ষ্য করে তাদের ডাক্তার লিডারকে জানালো । ডাক্তার এই রক্তপাতকে আরো উষ্কে দেয়ার জন্য তাদের লোকদেরকে নতুন এক পদ্ধতি শিখিয়ে দিলো । লড়াই থেকে শহরে কোন লাশ এলে তার ঘরের লোকদেরকে বাতিনীরা গিয়ে বলতো, একে অমুক ঘরের লোকেরা হত্যা করেছে। সঙ্গে সঙ্গে নিহতের লোকেরা সে ঘরের লোকদের ওপর হামলে পড়তো । এভাবে শহরে খুন যখমের মাত্রা কয়েকগুণ আরো বেড়ে গেলো। বছরাধিককাল এভাবে গৃহযুদ্ধ চলার পর রুজিনা ও বাতিনীদের মুখোশ উন্মোচিত হয়। সিপাহসালার হিজাধী শহরে থেকেই সরকারি ফৌজের নিয়ন্ত্রণে ছিলেন। তাই কাসেদের পয়গাম পেয়েই পেরেশান হয়ে তিনি সোজা সুলতানের দরবারে এসে হাজির হলেন। “হিজাী! এখনই লড়াই বন্ধ করে দিয়ে ফৌজ শহরে ডেকে নিয়ে আসুন'- বরকিয়ারক বললেন। “মুহতারাম! সুলতানের নির্দেশ পালনে বিলম্ব হবে না। কিন্তু সৈন্যদল এমনভাবে বিক্ষিপ্ত হয়ে আছে যে, তাদেরকে লড়াই থেকে ফিরিয়ে শহরে নিয়ে আসা খুব কঠিন ও সময়সাপেক্ষ ব্যাপার'-হিজাযী বললেন। “এক মুহূর্তও সময় নষ্ট না করে কাজ শুরু করুন। আর শুনুন আমরা সালার আওরিজীকে ক্ষমা করে দিয়েছি। আর কেউ যেন গ্রেফতার বা নিহত না হয়। তলোয়ার এভাবে কোষবদ্ধ করুন । হিজাযী রওয়ানা হয়ে গেলেন। ১৪৮ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।