Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সুমনা মহিলাকে সে কামরায় নিয়ে বসালো যেখানে রুজিনা এর সঙ্গে কানাঘুষা করতো । সুমনা বললো, আপনি বসুন। আপনার জন্য কিছু একটা নিয়ে আসছি। এই মহিলা এলে রুজিনা খুব খাতির যত্ব করতো । একটুপর সুমনা যখন সে কামরায় এলো তখন তার সঙ্গে ছিলো মহলের দু' মুহাফিজ । একজনের হাতে লম্বা রশি। “ওর হাত পা শক্ত করে বেঁধে ফেলুন'-সুমনা মহিলার দিকে ইশারা করে বললো । মুহাফিজদের এগিয়ে আসতে দেখে মহিলা বড় বড় চোখ করে সুমনার দিকে তাকিয়ে রইলো । মুহাফিজরা তাকে মাটিতে ফেলে তার হাত পা শক্ত করে বাধলো। মহিলা চিৎকার চেচামেচি করে সুমনাকে জিজ্ঞেস করতে লাগলো, তার সাথে এসব কি আচরণ হচ্ছে। “ওকে মাটিতে ফেলে দরজা বাইরে থেকে বন্ধ করে দিন'_সুমনা বললো । মুহাফিজদের সঙ্গে সুমনা বাইরে বেরিয়ে এলো এবং দরজা বন্ধ হয়ে গেলো। “আপনারা দু'জন এখানে দীড়ান। আমি সুলতানকে খবর দিতে যাচ্ছি।'_সুমনা মুহাফিজদের বলে সামনে হাটা দিলো। সুলতান বরকিযারক তখনো তার মার ওখানে । ওযীরে আজমও সেখানে ছিলেন। এ সময় কামরায় এসে বললো, সুমনা বিবি এসেছেন । “ওকে এখনই ভেতরে পাঠিয়ে দাও-বরকিয়ারকের মা বললেন- “এতো আল্লাহর প্রেরিত ফিরিশতা। যে আমার বেটার প্রাণ বাচিয়েছে। সেলজুকি সালতানাতকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছে।” সুমনা কামরায় ঢুকতেই বরকিয়ারকের মা উঠে গিয়ে সুমনাকে জড়িয়ে ধরে চুমুতে লাগলেন আর তাকে জানাতে লাগলেন কৃতজ্ঞতা । “আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র'-সুমনা বললো- “আমি এ উদ্দেশ্যেই রুজিনার দাসী হয়ে এসেছিলাম...আচ্ছা একথা পরে হবে । আমি মহামান্য সুলতানকে জানাতে এসেছি, রুজিনার লাশের ব্যাপারে সুলতানের আদেশ কার্যকরী হয়েছে। এর চেয়ে জরুরী কথা হলো, রুজিনা হাসান ইবনে সবার সঙ্গে এক মহিলার মাধ্যমে যোগাযোগ রাখতো । রুজিনার মতো এর সঙ্গেও আমি ঘনিষ্ঠতা গড়ে তুলি। একটু আগে মহিলা আসলে তাকে বলি যে, আপনি অমুক কামরায় বসুন আমি রুজিনাকে খবর দিচ্ছি। তারপর দুই মুহাফিজ নিয়ে তার হাত পা বেঁধে সে কামরায় বন্দি করে রেখে এসেছি। এ সেই মহিলা যে খুব মূল্যবান ও চমকে উঠার মতো তথ্য দেবে আপনাকে । তখন বুঝতে পারবেন এই সালতানাত এখন কত বড় বিপদের মধ্যে আছে। জানতে পারবেন এ শহরে কত অগণিত বাতিনী আছে ।' সুলতান বরকিয়ারক এখনো সুমনার পূর্ণ পরিচয় জানতে পারেননি । তিনি শুধু তাকে নিছক দাসী ভেবেই বসে আছেন। “তুমি এসব কথা কিভাবে জানতে পারলে?'-বরকিয়ারক জিজ্ঞেস করলেন। ১৪৭ দড$/৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।