Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

“আহ কি যে ভালো হলো'-দু'জন অফিসার আকাশের দিকে হাত উঠিয়ে বললেন- “শুকরিয়া আল্লাহ! সব প্রশংসা তোমারই...সুলতান কোথায় এখন? “তিনি তার আম্মীজানের কাছে। মহান আল্লাহ এই সালতানাতের ওপর বড়ই অনুগহ করেছেন। এখন পরস্পরের রক্তপাত বন্ধ হয়ে যাবে ।' “আমার দু" ভাই ফৌজি কর্মকর্তা ছিলো । এই গৃহযুদ্ধে দু'জনেই মারা গেছে।' এক অফিসার কান্নাভেজা কণ্ঠে বললো । 'আহ! এই যে এর হাতেই এসব হয়েছে যার লাশ আপনি দেখতে পাচ্ছেন'_সুমনা বললো । “সুলতান হুকুম দিয়েছেন এর কতলের খবর যেন কেউ না জানে । একটি হোগলায় পেচিয়ে ওকে নিয়ে যেতে বলেছেন তিনি ।' তারপর একটি বড় হোগলায় রুজিনার লাশ ও সেই মৃত কুকুরটাকে পেচিয়ে নিয়ে যাওয়া হলো। “এটাই কি মানুষের আসল পরিচয়?'_সুমনা এক খাদেমার দিকে তাকিয়ে বললো- “মানুষ তার প্রকৃত সত্তাকে কেন যে ভুলে যায়। এই হতভাগা ভেবেছিলো, চিরদিন সে এই সালতানাতের সম্ত্রাঙ্জী হয়ে থাকবে । আল্লাহকে ভুলে সে হয়ে গিয়েছিলো শয়তানের পূজারী ।” “কেউ তো আর শিক্ষা গ্রহণ করে না'_খাদেমা বললো- “যার মাথায় সুলতানির মুকুট রাখা হয় সে সবার আগে ভূলে যায় এ সুলতানী তো মহান আল্লাহর-এর পরিণাম কি হচ্ছে... এক কুকুরের সঙ্গে কবর ছাড়া এক গর্তে দাফন হচ্ছে।” খাদেমা বের হয়ে গেলে সুমনা গভীর চিন্তায় ডুবে গেলো ৷ একটু পর সেই খাদেমা আবার ফিরে এলো । “শয়তানের দু'নম্বর পূজারী সেই মহিলা এসে গেছে'-খাদেমা বললো। “শোন! রুজিনার খুনের কথা সে যেন না জানে। তুমি তো জানো, বাইরের এ দারোয়ানও জানেনা ঘোড়ার ওপর করে যে হোগলার গাঠুরি নিয়ে যাওয়া হয়েছে তাতে ছিলো রুজিনার লাশ...তুমি আর এখন এখানে এসো না ।" এ ছিলো সেই মহিলা যে সেই বাতিনী ডাক্তার ও রুজিনার মধ্যে সংবাদ আদান প্রদান করতো । সেই ডাক্তারের কাছে হাসান ইবনে সবা পয়গাম পাঠাতো। আর ডাক্তার এই মহিলার মাধ্যমে সে সংবাদ রুজিনার কাছে পৌছে দিতো । সুমনার সঙ্গে এই মহিলার পরিচয় দেয় এভাবে যে, এ হলো তার সহ দাসী এবং হাসান ইবনে সবার দারুণ ভক্ত । মহিলার সঙ্গে সুমনার দারুণ ভাব জমে উঠে । মহিলাকে দেখেই সুমনা তার মুখে হাসি ছড়িয়ে তাকে স্বাগত জানালো। “কোন কামরায়?'-মহিলা সুমনাকে রুজিনা সম্পর্কে জিজ্ঞেস করলো। “মাত্র তো এলেন। আজ একটু দেরী হবে। তিনি সুলতানের কাছে গেছেন। বলে গেছেন, আপনি এলে যেন আপনাকে কামরায় বসাই...আসুন আমার সঙ্গে ।” ১৪৬ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।