সুলতান আগুন চোখে রুজিনার দিকে তাকালেন। তেপায়ার ওপর তার খঞ্জরটি রাখা ছিলো । সেটি নিয়ে কোষমুক্ত করে রুজিনার দিকে এগিয়ে গেলেন। রুজিনা বিস্ষীরিত চোখে তাকিয়ে রইলো সুলতানের দিকে । সে কাপছিলো থর থর করে। না সুলতান!'-ওযীরে আজম বরকিয়ারককে বীধা দিতে গিয়ে বললেন- 'এ কাজ আপনার নয়, জল্লাদের'... কিন্তু ওযীরে আজমের কথা শেষ হওয়ার আগেই সুলতানের খঞ্জর ততক্ষণে ঢুকে গেছে রুজিনার পেটে । রুজিনা কিছুই বলতে পারলো না। তার ঠোট দুটি শুধু ফাক হলো। সুলতান তার পেট থেকে রক্তাক্ত খঞ্জরটি বের করে কীপা গলায় বললেন- “লোকে সত্যই বলতো এ বাতিনী এবং হাসান ইবনে সবা ওকে পাঠিয়েছে'-রুজিনা পড়ে যাওয়ার আগে সুলতান আরেকবার তার পাজরে খঞ্জর বিদ্ধ করে দিলেন। কাটা গাছের মতো রুজিনা পড়ে গেলো । সুলতান খঞ্জরটি বের করে ফরশের ওপর ছুঁড়ে ফেললেন। আর রুজিনার দিকে তাকিয়ে দেখে কয়েকটি দীর্ঘশ্বাস ফেললেন । তার চোখ দু"টি তখন ভিজে উঠলো। “মুহতারাম সামিরী!'-বরকিয়ারক বুজে যাওয়া গলায় বললেন- 'লাশ এখান থেকে নিয়ে যেতে বলুন। ওর কাফন ও জানাযা পড়ানো হবে না। কুকুর আর ওর লাশ কোন পরিত্যক্ত জায়গায় যেন পুঁতে ফেলা হয়।' এতটুকু বলতেই সুলতানের মাথা দুলে উঠলো । ওযীরে আজম তাকে ধরে ফেললেন। “আমাকে আমার মার কাছে নিয়ে চলুন'_বরকিয়ারক বললেন। “আপনি হাটতে পারবেন? হ্যা পারবো ।" ওযীরে আজমের কাধে ভর দিয়ে বরকিয়ারক তার মার কামরায় গিয়ে ঢুকলেন। তাকে দেখতেই মার চেহারা রাগে লাল হয়ে উঠলো । বরকিয়ারক সে দিকে না তাকিয়ে ছুটে গিয়ে মায়ের পায়ে গিয়ে পড়লেন। “মাফ করে দাও আমাকে মা!'-বরকিয়ারক হাউমাউ করে উঠলেন- “তোমার হারিয়ে যাওয়া ছেলে তোমার কোলে ফিরে এসেছে ।' “সুলতান রুজিনাকে কতল করে দিয়েছেন'-ওযীরে আজম বললেন- “সুলতান আপনার মনোবাসনা পূর্ণ করে আপনার পায়ে এসে পড়েছেন।" মার চোখে প্রথমে অবিশ্বাস। তারপর খুশির ঝিলিক ভরে উঠলো তার চোখ মুখ। তিনি তার ছেলের মুখ তুলে চুমুতে ভরে দিতে লাগলেন। ১০১৪১০০ ওদিকে কয়েকজন শাহী কর্মচারী রজিনার লাশ উঠাচ্ছিলো। তাদের একই জিজ্ঞাসা কে এই ডাইনী রানীকে হত্যা করলো? সুলতান তাকে নিজ হাতে কতল করেছেন'-সুমনা জবাব দিলো বড় তৃপ্ত গলায়। “কি অপরাধে? “কেন আপনারা জানেন না এ ছিলো হাসান ইবনে সবার পাঠানো এক শয়তান ।” শয়তানের বেহেশৃত-১০ ১৪৫ দ/গ/7.811000119.0010
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।