“আমার তবিয়ত ঠিক আছে। সুলতানের তবিয়ত ঠিক নেই। তার জন্য এই বিশেষ শরবত বানাচ্ছি'-রুজিনা তখন শরবত তৈরী করছিলো- “সালতানাতের দুশ্চিন্তা তাকে প্রায় পাগল করে তুলেছে । অনেক সময় উনার এ অবস্থা হয়। তখন আমি এই শরবত উনাকে পান করাই। ওযীরে আজম চলে গেলে এই শরবত উনাকে পান করিয়ে দেবে । দেখবে ঠিক হয়ে গেছে।” সুমনা বুঝে গেলো এ শরবতে হাশীষ বা তীব্র নেশাযুক্ত কিছু মেশানো হয়েছে। রুজিনা সুমনাকে নির্দেশ দিয়ে সেখান থেকে বের হয়ে গেলো। ডাক্তারের দেয়া বিশ সুমনা তার কাপড়েই লুকিয়ে রেখেছিলো । খুব দ্রুত সে কাপড় থেকে একটি পুরিয়া বের করে শরবতে মিশিয়ে দিলো । সঙ্গে সঙ্গেই রুজিনা কামরায় ঢুকে বললো, ওযীরে আজম লম্বা কথা বলা শুরু করেছে। তাই এখনই উনাকে এ শরবত পান করিয়ে দেয়া দরকার । রুজিনা পেয়ালা উঠিয়ে সুলতানের কামরায় চলে গেলো । সুমনা কামরার দরজায় দীড়িয়ে রইলো । সুমনা সেখান থেকে রুজিনার গলা শুনলো- “সুলতানে মুহতারাম! আপনি অনেক ক্রান্ত। শরবতটুকু পান করে নিন'-একথা বলে রুজিনা কামরা থেকে বের হবে এ সময় সুমনা কামরায় ঢুকলো । দেখলো, শরবতের পেয়ালা হাতে নিয়ে সুলতান ওযীরে আজমের সঙ্গে কথা বলছেন। সুলতান কথার মাঝখানে বিরতি দিয়ে যেই শরবতের পেয়ালা মুখে তুলতে গেলো, ওমনি সুমনা দৌড়ে গিয়ে সুলতানের সামনে গিয়ে ঘাবড়ানো কণ্ঠে বললো- “এ শরবত পান করবেন না সুলতান'-এই বলে সুমনা সুলতানের হাত থেকে পেয়ালাটি কেড়ে নিলো। রুজিনা কামরা থেকে প্রায় বেরই হয়ে গিয়েছিলো । সুমনার এই আচরণে আবার ফিরে এলো । প্রথমে হতভম্ব তারপর ক্ষিপ্ত হয়ে বললো, 'এ কি বেদতমিজি সুমনা! সুলতানের হাত থেকে পেয়ালা কেন নিয়ে নিলে? 'সুলতানে মুহতারাম!'_সুমনা রুজিনাকে কোন পাত্তা না দিয়ে বললো- “এখনই কাউকে একটি বিড়াল বা কুকুর আনিয়ে এ শরবত পান করিয়ে দেখুন...আপনার বেগম এতে বিষ মিশিয়ে দিয়েছেন। আমি মিথ্যাবাদী প্রমাণিত হলে আমার গর্দান তো আপনার সামনেই রয়েছে।' রুজিনা তো শাপ শাপান্ত করে মুখে গালির বান ছুটালো। আর সুলতান বরকিয়ারক হয়রান হয়ে কখনো রুজিনার দিকে কখনো সুমনার দিকে তাকাতে লাগলেন। ওযীরে আজম এতক্ষণে বুঝতে পারলেন, সুমনা কেন বিষ চেয়েছিলো । তিনি সুলতানের হুকুমের অপেক্ষা না করে নিজেই বাইরে গিয়ে এক খাদেমকে নির্দেশ দিলেন একটি বিড়াল বা কুকুর ধরে আনতে । কয়েক মুহূর্তের মধ্যেই হাজির করা হলো একটি কুকুর । সুলতানের হুকুমে খাদেম কুকুরটির মুখ ফাক করে ধরলো । আর সুমনা কুকুরের মুখে অর্ধেক পেয়ালা শরবত ঢেলে দিলো । সুলতান কুকুরটিকে ছেড়ে দিতে বললেন। কুকুরটি কুই কুই করতে করতে দরজার দিকে এগিয়ে গেলো এবং দরজার সামনে গিয়ে পিলে চমকানো বিকট এক চিৎকার করে পড়ে গেলো । তারপর দু" একটি খিঁচুনি দিয়ে সেটি স্থির হয়ে গেলো। ১৪৪ ফ্/.211000119.0010)
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।