Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

ঝুঁকিপূর্ণ এবং ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর থেকে রুজিনা তাকে হাশীষ মিশ্রিত শরবত দিলে সুমনা তাতে দ্বিগুণ সুফুফ মিশিয়ে দিতো । একদিন সুমনা ওযীরে আজমের সঙ্গে সাক্ষাত করে বললো, ডাক্তারকে বলতেন আমাকে যেন এমন ধরনের বিষ দেয় যাতে দেহ নিষ্প্রাণ হয়ে যায়। ওযীরে আজম তাকে সে বিষ এনে দিলে সে তা লুকিয়ে রেখে দিলো। ১০ এর কয়েকদিন পর সুলতান বরকিয়ারক তার বিশ্রাম কক্ষে ওযমীরে আজমকে ডেকে জিজ্ঞেস করলেন, “আপনি কি এই গৃহযুদ্ধ বন্ধের কোন কিছু এখনো বের করতে পারেননি?'-একথা বলে গভীর শ্বাস ফেলে বললেন- “মুহতারাম সামিরী! আপনি আমার বাবার মতো। কিছু একটা করুন। এই রক্তপাত মস্তিষ্কে রক্তপাত ঘটাচ্ছে।' সামিরী জানতেন, বরকিয়ারক খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসছেন। তবুও অনেক দিন পর তার এই স্বাভাবিক এবং দুঃখ ভারাক্রান্ত গলা শুনে চমকে উঠলেন । এ সময় কামরায রুজিনা এসে ঢুকলে বরকিয়ারক তার দিকে কঠিন চোখে তাকিয়ে বললেন, তুমি এখন বাইরে গিয়ে বসো । রুজিনা বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে কয়েক পা এগিয়ে এলো । কোন রকমে ওযীরে আজমকে জিজ্ঞেস করলো, মুহতারাম! বাইরের অবস্থা কি? 'রুজিনা!'-সুলতানের ভারী কঠোর গলা- “আমি যেখানে আছি সেখানে তোমার কথা বলার প্রয়োজন নেই । আমি তোমাকে বাইরে দীড়াতে বলেছি । রুজিনা মাথা নিচু করে দাবানো পায়ে কামরা থেকে বেরিয়ে গেলো। “কি যেন বলছিলাম আপনাকে '_সুলতান বললেন- “ও হ্যা, কোন একটা সমাধান বের করুন এই গৃহযুদ্ধ বন্ধের জন্য ।" “আমি তো এনিয়ে সবসময়ই চিন্তাভাবনা করছি'-ওযীরে আজম বললেন- “আমি তো আপনার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করি। কথা আপনার সঙ্গে বললে উত্তর আসে আপনার বেগমের কাছ থেকে... সুলতানে মুহতারাম! এই রক্তপাতের সব দায় আমার ও আপনার ঘাড়েই বর্তাবে। এর পরিণতিই পরিষ্কার দেখা যাচ্ছে। এই সালতানাতও থাকবে না, এর সুলতানও থাকবে না, থাকবে না এর কোন ওযীরে আজম । আমরা হবো শিকলে বাধা গোলাম । ...আপনি ইযাযত দিলে সন্ধির ব্যবস্থা করা যেতে পারে। “যা হোক আপনি এর একটা বিহিত করুন৷" সুমনা এই প্রথম রুজিনার চেহারায় হতাশার ছাপ দেখলো । সুমনা তাকে জিজ্ঞেস করলো, মুহতারামার তবিয়ত কি ঠিক নেই? রুজিনা বসে যাওয়া কণ্ঠে জবাব দিলো- ১৪৩ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।