এরপর থেকে সুমনা সবসময়ই কথায় কথায় রুজিনার সঙ্গে হাসান ইবনে সবার প্রসঙ্গ টেনে আনতো। আর এমনভাবে কথা বলতো যেন সে এখন হাসান ইবনে সবার ধ্যানমগ্ন হয়ে আছে। এর মধ্যে সুমনা সেই মহিলাকেও চিনে নিলো যে রুজিনা ও এ ডাক্তারের মধ্যে যোগাযোগ রাখে ও চিঠির আদান প্রদান করে। সুমনা গোপনে ওযীরে আজম সামিরীর সঙ্গে যোগাযোগ রাখতো । সেদিন ওযীরে আজমের সঙ্গে দেখা হলে সুমনা তাকে বললো, শাহী ডাক্তারকে বলবেন এ '“সুফুফ" নামক ওঁষধ এখন থেকে সরবরাহ করতে যা দিয়ে মুযাম্মিল আফিন্দীকে হাসান ইবনে সবার হাশীষের ব্যাধি থেকে সুস্থ করা হয়েছে। তবে এতে যেন কোন ধরনের ভিন্ন গন্ধ ও স্বাদ না থাকে । পরের দিনই শাহী ডাক্তার সুমনার কাছে “সুফুফ" পৌছে দেয়। সুমনার প্রতি কুজিনার এত দিনে পূর্ণ আস্থা জমে গেছে। রুজিনা প্রতিদিন একটি কাচের পেয়ালায় হাশীষ মিশ্রিত শরবত নিয়ে বরকিয়ারককে পান করায় । একদিন রুজিনা সেই শরবতের পেয়ালা সুমনাকে দিয়ে বলে, এটা সুলতানের কামরায় রেখে দাও । সুমনা পেয়ালা কামরায় না নিয়ে সোজা গোসলখানায় নিয়ে গিয়ে সবগুলো উপুড় করে ফেলে দিলো। সুমনা জানে রুজিনা এখন এখানে আসবে না। এখান থেকে অনেক দূরে । কামরায় রেখে এলো। বরকিয়ারক কামরায় এলে রুজিনা দৌড়ে গিয়ে সেই শরবত তাকে পান করায়। সুমনা সেদিন আরো কয়েকবার নানান ছুতোয় বরকিয়ারকের কামরায় যায় এবং সুমনার কলাকৌশলে সে শরবত বরকিয়ারককে সেদিন আরো অনেকবার পান করানো হলো। এর মধ্যে সুমনা দু'বার এসে দেখে গেছে সুফুফে বরকিয়ারকের প্রতিক্রিয়া কি হয়। বরকিয়ারকের দিবা নিদ্রার অভ্যাস ছিলো । কিন্তু সেদিন বরকিয়ারক ঘুমুতে পারলো না। শুয়ে শুধু এপাশ ওপাশ করে কাটালো। সকালে প্রতিদিনের মতো সুমনা রুজিনার কামরায় গেলে প্রথমেই বললো, জানো! সুলতান কাল সারা রাত ঘুমুতে পারেননি । ছটফট করে কাটিয়েছেন । “ছটফট করবে না তো কি করবে'_সুমনা বললো- “যে সুলতানের সালতানাতে পরস্পরের রক্তপাত ও গৃহযুদ্ধের কারণে দিন দিন ভয়ংকর অবস্থায় পৌছাচ্ছে সে সুলতান কি করে শান্তিতে থাকবে । সুমনা তার কাজ চালিয়ে গেলো । রুজিনা তাকে প্রতিদিন শরবতের পেয়ালা দেয় আর সে তা ফেলে সুফুফের শরবত ভরে দেয়। সুমনা একদিন ওযীরে আজম সামিরীকে জানালো, সুলতানের মধ্যে এখন বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি প্রায়ই গভীর চিন্তায় ডুবে যান এবং গ্তীর হয়ে থাকেন। ওযীরে আজম একথা ডাক্তারের কাছে জানালে তিনি বললেন, যে কোন নেশা জাতীয় বস্তু হোক-তা 'হাশীষ' হলেও এর মধ্যে ছিগুণ “সুফুফ' মিশিয়ে দিলে তার মাদকতা দূর করে দেয়। সুমনার জন্য ডাক্তারের এই নতুন নির্দেশনার কারণে কাজ সহজ হয়ে গেলো। কারণ প্রতিদিন এভাবে রুজিনার দেয়া শরবত ফেলে আবার শরবত তৈরী করাটা ১৪২ ফ্ড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।