Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

সুমনার এই সাদাসিধা ও আন্তরিক কথাবার্তা রুজিনার খুব ভালো লাগলো । অল্প কয়েক দিনের মধ্যেই সুমনা রুজিনার মন জয় করে নিলো । আর দু'* চার দিনের মধ্যেই শিখে নিলো শাহী চালচলন ও শাহী কাজকর্ম । সুমনা তো এসব আগ থেকেই জানতো । তবুও রুজিনার কাছ থেকে এসব শিখেছে চরম বাধ্যগত ছাত্রীর মতো । তার প্রতি মুগ্ধ হয়ে রজিনা একদিন তাকে বরকিয়ারকের সামনে নিয়ে গেলো । বললো, এ এক দুর্লভ তোহফা। “এ আমার ও আপনার শখের দাসী । এর নাম যেমন নাগীনা কাজও নাগীনার মতো চটপটে'-রুজিনা বললো। হ্যা দেখতে পাচ্ছি'-বরকিয়ারক তার দু"বাহু সুমনার দিকে বাড়িয়ে বললো- “এসো এখানে বসো আমার কাছে ।' না না'-সুমনা লজ্জায় মরে যাওয়ার ভান করে বললো- “আপনার পালংকে আমার স্থান নয়। এ তো মুহতারামা বেগমের স্থান। বেগমের এজাযত পেলে অবশ্য আপনার পাশে বসতে পারি ।' “আমি তো তোয়াকে আমার বেগমের স্থানে বসাচ্ছি না। আমি যদি তোমাকে একটি ফুল দিই তাহলে তুমি তা একবার হলেও তো শুকে দেখবে*-বরকিয়ারক হাসতে হাসতে বললো। সুমনা রুজিনার দিকে তাকালো । রুজিনা মাথা দিয়ে হালকা ইংগিত করলো। সুমনা আলতো করে বসে পড়লো খাটের ওপর । বরকিয়ারক তার কোমরে হাত দিয়ে তাকে কাছে টেনে আনলো । “আপনি তো ফুল শুঁকে ফেলেছেন। এখন ফুল তার মালিকের কাছে যাচ্ছে'-সুমনা বরকিয়ারকের বাহুবন্ধন থেকে বের হতে হতে বললো । রুজিনা বরকিয়ারক এ কথায় হো হো করে হেসে উঠলো । সুমনার মুখের জাদুতে দু'জনেই মুগ্ধ । মাসখানেকের মধ্যে সুমনা রুজিনার দাসী নয় সবচেয়ে ঘনিষ্ঠ সখী হয়ে উঠলো । একদিন সুমনা রুজিনাকে বড় সরল মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা এই ইমাম হাসান ইবনে সবা কে? আর বাতিনীই বা কাদেরকে বলে? হাসান ইবনে সবা নাকি ইমাম ও নবী । আমি কিন্তু মনে মনে তার শিষ্য হয়ে গেছি। কুজিনা হাসান ইবনে সবার গুণগান শুরু করে দিলো । আর প্রমাণ করলো, সে এই দুনিয়ার ইমাম আর আকাশের নবী । আরো বললো, আলমোতে আল্লাহ তাআলা তাকে একটি 'জান্রাত' দান করেছেন। সুমনা একথা শুনে চোখ মুখে মুগ্ধতা ফুটিয়ে বললো- “আমার খুব ইচ্ছা...শুধু একবার...একবার আল্লাহর এ পবিত্র বান্দাকে দেখবো...আগেও আমি তার সম্পর্কে এমন কথাই শুনেছি। আপনি কি তার সঙ্গে আমাকে যিয়ারত করাবেন না? “কেন নয় নাগিনা! যে কোন সময় তোমার এই ইচ্ছা পূরণ করবো ।" ১৪১ দড$/৬$.2110001109.0011

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।