অবরোধের পরপরই পরিষ্কার হয়ে গেলো, বরকিয়ারক এক দিকে আর ছোট দুই ভাই আরেক দিকে । ওযীরে আজম সামিরী রইলেন ওপরে ওপরে সুলতান ও তার বেগমের কেনা গোলামের মতো অতি বাধ্য । আর গোপনে গোপনে মহলের সব খবরাখবর এবং সুলতান ও রুজিনার সামান্য নির্দেশও আবু মুসলিম রাজী ও মুহাম্মদের কাছে পৌছে দিতে লাগলেন। একদিন ওযীরে আজম সামিরী গোপনে মুযাম্মিলের সঙ্গে দেখা করে বললেন, এখন সময় হয়েছে তোমার সুমনাকে ব্যবহারের । কারণ, রুজিনাকে হত্যা করা বা বরকিয়ারকের মাথা থেকে নামানোর আর কোন পথ নেই। অভিনয়ে কৌশলে সুমনাকে এর একটা বিহিত করতে হবে। আর এই গৃহযুদ্ধেরও পাঁচ ছয় মাস চলে গেছে। রুজিনাকে না সরালে তা বন্ধও হবে না। একদিন ওযীরে আজম সামিরী রুজিনার কাছে গিয়ে উপস্থিত হলেন। নিয়ম মতো তাকে রুজিনা গৃহযুদ্ধের কথা প্রথমে জিজ্ঞেস করলো। “আজকে একটি দরখাস্ত নিয়ে এসেছি। একটি নেক কাজ করতে হবে এবং তা আপনি পারবেনও*-ওযীরে আজম বললেন। “বলুন কি কাজ? আমি আপনার খেদমত করবো না তো কার খেদমত করবো? -রুজিনা বললো। “এই গৃহযুদ্ধ তো দেশের অস্তিতুই বিলীন করে দিচ্ছে। আমি আবু মুসলিম রাজী, মুহাম্মদ ও সাঞ্জারকে হত্যার ব্যবস্থা করছি। তবে এখন অন্য আরেকটি অনুরোধ করবো । আমার এক প্রিয় বন্ধু ছিলো। এ শহরে অত্যন্ত সম্মানিত ও অভিজাত । সেদিন সে ঘর থেকে বের হতেই কোথেকে এক বর্শা এসে তাকে বিদ্ধ করে। সেখানেই সে মারা যায়। তার দুই ছেলে ছিলো। এরা আগেই গৃহযুদ্ধে মারা যায়। তখন শুধু তার এক স্ত্রী ও এক মেয়ে জীবিত আছে। ঘরে একটি দানাও নেই তাদের । মেয়েটি যুবতী এবং অসম্ভব সুন্দরী । ভয় হয় যদি বিদ্বোহীরা তার সন্ধান পায়...আমি তো আগেই বলেছি আপনার এখানে দাসদাসী অনেক থাকলেও একজন ভদ্র ও সুন্দরী দাসী থাকা জরুরী ৷ মেয়েটিকে যদি আপনি গ্রহণ করতেন তাহলে আপনার প্রয়োজনও পুরণ হতো এবং ইয়াতীম একটি মেয়েকে আশ্রয় দেয়ার মহৎ কাজটিও হতো ।” “আহা এত লম্বা কথার প্রয়োজন ছিলো না। ওকে নিয়ে এলেই আমি রেখে দিতাম । সঙ্গে ওর মা আসতে চাইলেও অসুবিধা নেই ।" না মুহতারামা বেগম! তার মা নিজের ঘরেই থাকতে পছন্দ করবে । ওকে আপনি মাঝে মাঝে ঘরে যাওয়ার ছুটি দিয়ে দিলেই হবে।' সেদিনই সুমনাকে নাগীনা নামে রুজিনার কাছে নিয়ে যাওয়া হলো । প্রথম সাক্ষাতেই সুমনা হাউমাউ করে বাপ ভাইয়ের জন্য কাদতে শুরু করলো । এমন অভিনয় করলো সুমনা, যেন সে একেবারে সাদাসিধে পর্দাবতী এক মেয়ে । বাইরের দুনিয়ার কোন হাওয়া তার গায়ে এখনো লাগেনি । “আমাকে কি করতে হবে আপনি শুধু বুঝিয়ে দেবেন'_সুমনা বললো- “আপনাকে সন্তুষ্ট দেবেন যে, আমি সাধারণ ঘরনার এক মেয়ে । এমন শাহী পরিবেশ তো স্বপ্নেও দেখিনি।” ১৪০ ফড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।