Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

মেহদী উলবীর স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম শামী হাসান ইবনে সবার ওখানে চলে গেলেন, হাসান ইবনে সবাকে এক লোক খবর দিলো । সে প্রায় দৌড়ে বৈঠকখানায় এসে হাজির হলো । তারপর ইমাম শামীর সামনে হাটু গেড়ে বসে তার হাত-পা ছুঁয়ে নিজের মাথাটি ইমাম শামীর হাঁটুতে রাখলো, ৷ ইমাম শামী দু'হাতে হাসান ইবনে সবার মাথাটি তুলে বললেন, সে যেন উঠে তার পাশের চেয়ারে বসে পড়ে। “না ইমাম!'- হাসান ইবনে সবা বললো বিগলিত আওয়াজে- “আপনার মতো এত বড় আল্লাহর ওয়ালির পাশে বসার উপযুক্ত নই আমি । আপনার পায়ের নিচে যে আমার স্থান হয়েছে এতেই তো আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। সেই কবে থেকে আপনার কথা শুনে আসছি। এখানে এসে শুনলাম, আপনি কাবার পবিত্র স্থানে কয়েক বছর ধরে ইবাদতে মশগুল । আমি তো “ইলমে ছ্বীনের' কাঙাল । এখানে আসার পর লোকেরা জানালো ইমাম শামী যদি ফিরে আসেন তাহলে মনে করবো ইলম ও জ্ঞান- বিজ্ঞানের ঝর্নাধারা ফিরে এসেছে । আপনার পায়ের নিচে আমাকে স্থান দিন। আমার জ্ঞানের অতৃপ্তি দূর করে দিন। “আমি তো অন্য কিছু শুনেছি, শুনেছি তোমাকে বিশেষ “ইমাম” বলা হয়। আর কিছু লোক তোমাকে নবী বলতে শুরু করেছে নাকি? “এটা আসলে তাদের সরলতা এবং ভুল । আমি ইমামতের দাবি করিনি । আপনি বলেছেন, কিছু লোক আমাকে নবী বলে, আমি তাদেরকে কয়েকবারই বলেছি, আমি রাত দিন ইবাদতে মগ্ন থাকি ঠিক, কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার । আমি কারো ভাগ্য পরিবর্তন করতে পারবো না। আমি রাসূলুল্লাহ (স.)-এর এই কথাটাই বলেছি যে, শাস্তি বা পুরস্কার তোমাদের আমলের মাধ্যমেই হবে। প্রত্যেকে এই দুনিয়া থেকেই জান্নাত বা জাহান্নাম নিয়ে যায়। “এটা সত্য বলেছো, কিন্তু এই জঙ্গলবাসের কথা ইসলামে তুমি কোথায় পেলে? “আপনি নিশ্চয় মেহদী উলবীর দিকে ইঙ্গিত করেছেন। এ কাজ থেকে উনাকে আমি বাধা দিয়েছিলাম, কিন্তু তিনি এটাকে ইবাদত মনে করছেন। তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি তার প্রবৃত্তির দাস হয়ে গেছেন। আমি ভাবলাম ঠিক আছে জঙ্গলবাস করুক, তবে ইবাদতের মাধ্যমে । তাকে বলেছি, চন্নিশ দিন জঙ্গলে গিয়ে থাকুন এবং এভাবে ইবাদতে ডুবে থাকুন যেন এই দুনিয়ার সঙ্গে আপনার কোন সম্পর্ক নেই। এতে আমার উদ্দেশ্য ছিল চল্লিশ দিন এভাবে ইবাদতে ডুবে থাকলে তিনি হয়তো দুনিয়া ও কু-প্রবৃত্তির কথা ভুলে যাবেন।' ইমাম শামীর একটি চুলও আর কালো নেই, তার ক্ষীণ হয়ে আসা চোখে তবুও এক স্বর্গীয় উজ্জ্বলতার তীব্রতা বেশ স্পষ্ট। এই চোখ দুনিয়ার তাবৎ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। হাজার হাজার বইয়ের পৃষ্ঠা তার চোখের মণিকোঠায় সঞ্চিত হয়েছে, ভালো মন্দ এবং কত বিচিত্র ধরনের মানুষ তিনি দেখেছেন। কিন্তু এই একটি মাত্র মানুষ- হাসান ইবনে সবাকে দেখলেন যাকে কোন বইয়ের পৃষ্ঠার সঙ্গে মিলানো যাচ্ছে না। তিনি অনুভব করলেন এই লোক সাধারণ মানুষের স্তর থেকে অনেক উ্রবের। তবে হাসান ইবনে সবা এই প্রথম অনুভব করলো, সে একজন কঠিন মানুষের সম্মুখীন হয়েছে। ১৪ ফ্/.211000119.0010)

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।