Enayetullah Altamash Bangla Pdf Book — Saitaner Beheast 2
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

রাতটা এভাবেই এক পক্ষ আরেক পক্ষকে হুমকি ধামকির মধ্যে কেটে গেলো। সকাল হতেই জানা গেলো, শক্রপক্ষ নিজেদেরই লোক । এতে সাবেক ফৌজও রয়েছে। শহরে নিয়মিত ফৌজ কম থাকায় সুলতানের হুকুমে শহরবাসীকেও লড়াইয়ের জন্য তৈরী করা হতে লাগলো । আর এটাও জানা হয়ে গেলো, এই লশকর রায়ের হাকিম আবু মুসলিম রাজী পাঠিয়েছেন । শহরবাসীরা এ খবর শুনে লড়াইয়ে যোগ দিতে অস্বীকৃতি জানালো । কিন্তু তখনই হাসান ইবনে সবার এজেন্ট সেই ডাক্তার তার লোকজন সারা শহরে রটিয়ে দিলো, আবু মুসলিম রাজী বিদ্রোহী হয়ে গেছে এবং হাসান ইবনে সবার শিষ্য বনে গেছে। তার হুকুমেই এ শহর জয় করতে এসেছে। সামান্য সময়ের মধ্যে এ গুজব ছড়িয়ে পড়লো শহরময়। শহরবাসী আরেকবার জোশদীপ্ত হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলো এবং শহর প্রাচীরের ওপর এক মানব দেয়াল দীড়িয়ে গেলো। আর তীর বৃষ্টি ছুটে যেতে লাগলো প্রাচীরের বাইরের দিকে। অবরোধকারীরাও জবাবি তীরন্দাযি শুরু করে দিলো। এতে লোকজন তীরবিদ্ধ হয়ে প্রাচীরের ওপর থেকে গড়িয়ে পড়তে লাগলো । ক্ষতি উভয় পক্ষেরই হতে লাগলো । ওযীরে আজম সাম্িরী দেখলেন, শহরবাসী এক ভুল গুজব শুনে উত্তেজনার মুখে ক্রমাগত আহত নিহত হচ্ছে। তিনি তখন তার লোকজন দিয়ে উল্টো খবর ছড়িয়ে দিলেন, আবু মুসলিম রাজী হাসান ইবনে সবার শিষ্য হননি কখনো । বরং আমাদের সুলতান তার বিবির মাধ্যমে হাসান ইবনে সবার শিষ্য বনে গেছে। আর এই শহরে খ্য বাতিনী ঢুকে পড়েছে। এই খবরে শহরের অনেকে প্রতিরোধ ছেড়ে শহর- প্রাচীর থেকে নিচে নেমে এলো । এদিকে বিদ্ধোহ দমনে যেসব সরকারি ফৌজ দূরদূরাত্তে ছিলো তারা এই অবরোধের খবর পেয়ে একান্টা হলো এবং একদিন সুযোগ বুঝে অবরোধকারীদের ওপর পেছন থেকে অতর্কিতে হামলা করে বসলো । হিজাযী এ দৃশ্য দেখে শহরের সবগুলো ফটক খুলে দেয়ার নির্দেশ দিলেন। ফটকগুলো খুলে দিতেই ভেতরের ফৌজ ও শহরবাসীর একাংশ বাইরের অবরোধকারীদের ওপর টুটে পড়লো। বড়ই রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে লাগলো । সূর্যাস্তের পর ফৌজ ও শহরবাসী শহরের ভেতর চলে এলো । তারা লক্ষ্য করলো না, পিছু পিছু অবরোধকারী ফৌজও ভেতরে চলে এসেছে। একটুপর অবরোধকারীরা শহরের সবগুলো ফটকে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলো। গভীর রাত পর্যন্তও এ লড়াই বন্ধ হলো না। শহরের অলিগলিতে রক্তের বন্যা বইতে লাগলো । অবরোধকারীদের পক্ষ থেকে বার বার ঘোষণা হলো । আমরা তোমাদের ভাই, আমাদের বিরুদ্ধে লড়াই করো না। আমরা বাতিনীদেরকে এখান থেকে বের করতে এসেছি। কিন্তু লড়াই চলতেই থাকলো । আর শহরবাসী দু" ভাগে বিভক্ত হয়ে গেলো। কেউ সেই ডাক্তারের গুজবে বিশ্বাস করলো, আর কেউ ওষীরে আজমের খবরকে বিশ্বাস করলো । তারপর হপ্তা দিন অতিক্রান্ত হলো। তবুও সংঘর্ষ বন্ধ হলো না। সুলতান বরকিয়ারকের মহলের আশেপাশের নিরাপত্তা খুবই জোরদার ও নিশ্চদ্র করা হলো। ১৩৯ ফডড/.211000119.0010)

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।