অসুবিধা নেই। কিন্তু এ রক্তপাত বন্ধ হবে না। বরং আরো বাড়বে এসব। এর যে পরিণাম হবে তা আপনার ও আপনার বাতিনী বিবির জন্য হবে খুবই ভয়াবহ ব্যাপার” মুহাম্মদ সেখান থেকে বের হয়ে ছোট ভাই সাঞ্জারকে নিয়ে তাদের মার কাছে ছুটে যায়। মাকে আবু মুসলিম রাজীর পয়গাম ও বরকিয়ারকের জবাব এবং তাকে কয়েদ করার হুমকি ইত্যাদি শোনায় । তারপর বলে, “মহীয়ান মা! আপনার কাছে অনুমতি নিতে এসেছি। আমাকে জিহাদ ডাকছে। আপনি ও সাঞ্জার এখানেই থাকবেন । আর আমাদের কামিয়াবীর জন্য দুআ করবেন। এছাড়া আর কারো সঙ্গে কথাও বলবেন না, ঝগড়া বিবাদেও যাবেন না । শুধু একটি মেয়ে ভাইকে ভাইয়ের দুশমন বানিয়ে ছেড়েছে এবং এক মুজাহিদ জাতিকে দু" অথ কেটে বিভক্ত করে দিয়েছে। এ অবস্থায় আমার এখানে থাকা উচিত নয়। ওষীরে আজম সামিরীর সঙ্গে আমার কথা হয়েছে। সালার আওরিজীও আমার অপেক্ষা করছেন । আজ রাতেই আমি গায়েব হয়ে যাবো'-মুহাম্মদ বললো । তুমি যেখানেই যাও আমার দু'আ তোমাদের সঙ্গে থাকবে । এ যে এঁতিহাসিক বর্ণনা আছে, মুসলমান মায়েরা তাদের সন্তানদের কুরবান করে আসছে, সেই খুনরাঙা বর্ণনা আমি তরতাজা রাখবো । তোমাদের পিতা বীর মুজাহিদ ছিলেন। তিনি তার জীবন ইসলামের জন্য উৎসর্গ করে রেখেছিলেন । যাও বেটা! আল্লাহ তোমাদের সঙ্গে আছেন।' ০০০০ পাচ সাত দিন পর এক রাতে শহরের এক কোণ থেকে আওয়াজ উঠলো, বিরাট এক লশকর শহর অবরোধ করেছে। লোকেরা জেগে উঠতে লাগলো । শহরের প্রতিটি ফটকে ফৌজি চৌকি আছে। চৌকির ফৌজরা কোন ঝুঁকি না নিয়ে প্রথমবারেই সমস্ত ফটক বন্ধ করে ছিলো এবং সিপাহসালার হিজাযীকে সংবাদ দিলো। হিজাযী ছিলেন গভীর ঘুমে। তিনি অবরোধের শব্দ শুনতেই হড়বড় করে উঠে বসলেন এবং রাতের পোশাকেই শহর-প্রাটারের এক বুরুজে গিয়ে দীড়ালেন। শহরের ফটক খুলে দাও । না হয় আমরা ফটক ভেঙ্গে ভেতরে ঢুকবো ৷ তারপর আমরা আর কাউকে জীবিত ছাড়বো না'-বাইরে থেকে চিৎকার শোনা গেলো। ফৌজের বিরাট একটা অংশ সাবেক ফৌজের সন্ধানে চরম ক্ষতির সম্মুখীন হয়ে সমস্ত জঙ্গুলে এলাকা চষে বেড়াচ্ছিলো। শহরে অবশিষ্ট যত ফৌজ ছিলো তারা শহর- প্রাচীরের ওপর গিয়ে দীড়ালো। একটুপর তারা তীর নিক্ষেপ করতে শুরু করলো। অবরোধকারী ফৌজ থেকে আবার চিৎকার ভেসে এলো, মোকাবেলা করার চেষ্টা করবে না। তাহলে শহরবাসীর চরম ক্ষতি হবে । কিন্তু হিজাযী তীরন্দাঘি অব্যাহত রাখার নির্দেশ দিলেন এবং চিৎকার করে জিজ্ঞেস করলেন, তোমরা কারা? কোন দেশ থেকে এসেছো? আমাদের সঙ্গে কিসের শক্রতাঃ এর কোন জবাব এলো না। খবর পেয়ে সুলতান বরকিয়ারকও দৌড়ে এলো এবং হিজাযীর সঙ্গে একই বুরুজের ওপর গিয়ে দাড়ালো । ১৩৮ ফডড/.211000119.0010)
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।